25/08/2026
. “দিগরখাল যুবশক্তি ক্লাবের উদ্যোগে মানবসেবার আরেকটি সফল অধ্যায়। ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ২০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের ক্যাটারেক্ট ধরা পড়ে, যাদের মধ্যে ২০ জনকে ইআরসি চক্ষু হাসপাতালে পাঠানো হয় অপারেশন এর জন্য। তাদের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশনের আগে ও পরে তাদের যাতায়াতের সম্পূর্ণ ব্যবস্থা করা হয় এবং বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগের নেতৃত্বে ছিলেন ক্লাবের সভাপতি শ্রী রত্নদ্বীপ পাল। সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকসহ সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মানুষের পাশে থাকার এই অঙ্গীকার ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"