Sumit Foundation

Sumit Foundation সবার সাথে সমাজের বিকাশ
Registration No -- 9613 of 2024

🩸 মানবতার জন্য এক ফোঁটা রক্ত, একটি নতুন জীবনের আশা। ❤️গর্বের সঙ্গে জানাচ্ছি, সুমিত ফাউন্ডেশন, কুমারঘাট শাখার সদস্য কিশোর...
31/07/2026

🩸 মানবতার জন্য এক ফোঁটা রক্ত, একটি নতুন জীবনের আশা। ❤️
গর্বের সঙ্গে জানাচ্ছি, সুমিত ফাউন্ডেশন, কুমারঘাট শাখার সদস্য কিশোর দেবনাথ (কৈলাশহর জেলা হাসপাতাল) এবং সুমিত ফাউন্ডেশন ফ্রি কোচিং-এর ছাত্র দীপ শুক্লাবৈদ্য (আগরতলা) স্বেচ্ছায় রক্তদান করে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রক্ত দিন, জীবন বাঁচান।
সুমিত ফাউন্ডেশন – মানবতার পাশে, সবসময়। ❤️🩸

16/07/2026

"রথযাত্রার পবিত্র দিনে সুমিত ফাউন্ডেশন কুমারঘাট ব্রাঞ্চের পক্ষ থেকে সবার মাঝে ঠান্ডা শরবত বিতরণ। মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 🙏❤️"

Sumit Foundation

04/07/2026

সুমিত ফাউন্ডেশন, কৈলাসহর ব্রাঞ্চ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির শুভ সূচনা হলো।

আজ কৈলাসহর পাইতর বাজার সংলগ্ন এলাকায় স্বচ্ছতা অভিযান পরিচালনার মাধ্যমে এই বিশেষ কর্মসূচির যাত্রা শুরু করা হয়েছে। আগামী দিনগুলোতেও সমাজের কল্যাণে আরও নানা উদ্যোগ গ্রহণ করা হবে।

"পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সমাজ—এই হোক আমাদের অঙ্গীকার।" 🌿💚

Proud moment for Sumit Foundation! 🩸🏆Felicitated by the District Magistrate & Collector, Unakoti District, on the occasi...
14/06/2026

Proud moment for Sumit Foundation! 🩸🏆

Felicitated by the District Magistrate & Collector, Unakoti District, on the occasion of World Blood Donor Day 2026 at Unakoti Kalakshetra, Kailashahar, organized by Kailashahar Blood Donors Association.

06/06/2026

🌱🌍 বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সুমিত ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ 🌍🌱
বিশ্ব পরিবেশ দিবসের প্রেরণায় সুমিত ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন বৃক্ষের চারা বিতরণ করা হয়েছিল। আনন্দের বিষয়, তারা নিজেদের বাড়িতে সেই গাছগুলো রোপণ করে আমাদের কাছে ছবি পাঠিয়েছে। 🌿💚
একটি গাছ শুধু একটি চারা নয়, এটি আগামী দিনের বিশুদ্ধ বাতাস, সবুজ পৃথিবী এবং সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আসুন, সবাই মিলে আরও বেশি গাছ লাগাই এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসি।
"আজ একটি গাছ, আগামী দিনের হাজারো প্রাণের আশা।" 🌳✨
🌱💚🌍

05/06/2026

🌿 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সুমিত ফাউন্ডেশন, কুমারঘাট শাখার পক্ষ থেকে ফটিকরায় বাজার সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও সাফাই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ রূপ নেবে বলে আমরা আশাবাদী। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলি।

🌱 "একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আমাদের আগামী দিনের পৃথিবী।"













আজ সুমিত ফাউন্ডেশনের পক্ষ থেকে ঊনকোটি জেলার নবনিযুক্ত ভারপ্রাপ্ত জেলা শাসক মহোদয়ার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
29/05/2026

আজ সুমিত ফাউন্ডেশনের পক্ষ থেকে ঊনকোটি জেলার নবনিযুক্ত ভারপ্রাপ্ত জেলা শাসক মহোদয়ার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সাক্ষাৎকারে সমাজসেবা, জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
সুমিত ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করে যেতে বদ্ধপরিকর। 🌼

Address

Police Reserve Line
Kailashahar
799277

Telephone

+918131073206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumit Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share