09/07/2026
একটি হৃদয় বিদারক সত্য জীবন যুদ্ধ:
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য, ছবিতে যে ছেলেটি দেখা যাচ্ছে,তার নাম সমিরুল ইসলাম, বাড়ি নসিপুর।আট বছর বয়সে তার বাবা তাদের ছেড়ে দিয়ে অন্যত্র সংসার পাতলেন, ছোট্ট সমিরুল ও তার বড় ভাই কে নিয়ে তাদের মা আফরোজা বিবি একটা মাটির ঘরে জীবন যুদ্ধ শুরু করলেন।ঠিক ঐ বছরই এগারো হাজার কারেন্টের আঘাতে সমিরুল তার দুই পা হারায়, কিন্তু পড়াশোনা ছাড়েনি।তার মা খুব কষ্ট করে ,লড়াই করে দুই নাবালক ছেলের মুখে অন্ন তুলতে যেখানে বেগ পেতে হয়, সেখানে শুরু হল সমিরুল কে চিকিৎসা দিয়ে বাঁচানোর লড়াই।সমিরুলের দুই পা কাটতে বাধ্য হলেন চিকিৎসা গন। কিন্তু তার অদম্য জেদে তার শিক্ষা জীবনকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত টেনে নিয়ে গেছে সে। এইরকম ভাবেই চলছিল, হঠাৎ করে মায়ের ক্যান্সার ধরা পড়ে,এবার যে ছিল তাদের একমাত্র সাহারা সেও বিছানাগত।সমিরুল কিন্তু হার মানেনি,পাড়ায়, মসজিদে, বিভিন্ন সংগঠন,ও NGO এর সঙ্গে যোগাযোগ করতে শুরু করে অর্থ সংগ্রহের জন্য এবং সে নিজে ঐ প্রতিবন্ধী অবস্থায় তার মাকে কোলকাতার ঠাকুর পুকুর ক্যান্সার হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করাতে। ডাক্তাররা তার এই সাহসিকতায় ও মাতৃভক্তি দেখে শুরু করল চিকিৎসা। কিন্তু খরচ অর্ধেক দিতে হয়েছে। আজ রাত ৭.৩০ এ আমি ,আর রিন্টু আমাদের সোসাইটির তরফ থেকে গিয়েছিলাম তাদের বাড়ি। সত্যিই কি অসহায় অবস্থা তাদের,তার মা কান্না করতে করতে বলছে আমার রান্না করার ক্ষমতা নেই,তাই কোনদিন খাই , কোনদিন খাইনা,কারো দয়া হলে দিয়ে যায়। আল্লাহর কসম শুনে চোখ দিয়ে জল পড়তে শুরু করল। আমাদের সোসাইটির তরফ থেকে ৪৫০০ টাকা ক্যাশ ও ৫০০ টাকা ফোন পে এবং তাদের জন্য কিছু ফল নিয়ে গেছিলাম।সকলের কাছে করজোড়ে প্রার্থনা তাদের জন্য দোয়া করবেন, আগামী পরশু সমিরুল তার মাকে নিয় দ্বিতীয় কেমো করতে যাবে কোলকাতা। আমাদের মত অন্য সংগঠন ও তাদের পাশে দাঁড়িয়েছে। ধন্যবাদ।