প্রয়াস

প্রয়াস মানুষের পাশে থাকার ছোট্টো একটা প্রচেষ্টা....

'প্রয়াস'-এর মাসিক রেশন বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলো।সমাজের পিছিয়ে পড়া কয়েকটি পরিবারের কাছে আমরা এই মাসের নিত্যপ্রয়...
17/04/2026

'প্রয়াস'-এর মাসিক রেশন বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলো।

সমাজের পিছিয়ে পড়া কয়েকটি পরিবারের কাছে আমরা এই মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরেছি। আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা আমাদের শক্তি যোগায়।

ধন্যবাদ সেই সকল শুভানুধ্যায়ীদের যারা প্রতিনিয়ত আমাদের পাশে আছেন। # প্রয়াস # পাশে থাকার ভালো রাখার #

‘প্রয়াস বিশ্বাস করে, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।​এই মাসেও আমরা নির্দিষ্ট সংখ্যক পর...
16/03/2026

‘প্রয়াস বিশ্বাস করে, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
​এই মাসেও আমরা নির্দিষ্ট সংখ্যক পরিবারের হাতে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। এটি কেবল একটি দান নয়, বরং তাদের প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন।
​আসুন, আমরা সবাই মিলে একটি ক্ষুধামুক্ত সমাজ গড়ে তুলি। আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন দায়িত্ব নিতে পারেন একটি পরিবার কে ভালো রাখার।। আমাদের প্রয়াস একটাই সবাইকে ভালো রাখার ভালো থাকার #প্রয়াস

মানুষের পাশে থাকাই হোক আমাদের পরম ধর্ম। প্রতি মাসের মতো এই মাসেও 'প্রয়াস' -এর পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেও...
15/02/2026

মানুষের পাশে থাকাই হোক আমাদের পরম ধর্ম।

প্রতি মাসের মতো এই মাসেও 'প্রয়াস' -এর পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হলো মাসিক রেশন সামগ্রী। চাল, ডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়েছে তাঁদের কাছে, যাতে কোনো পরিবারকে অন্তত খাবারের চিন্তায় রাত কাটাতে না হয়।
আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সার্থক হয়, যখন তাঁদের মুখে এক চিলতে হাসি দেখি। এই যাত্রায় যাঁরা আমাদের পাশে আছেন, তাঁদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। 🙏
আসুন, সামর্থ্য অনুযায়ী আমরা সবাই এগিয়ে আসি আর্তমানবতার সেবায়।
#প্রয়াস সাথে থাকার ভালো রাখার #

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে🎇নতুন বছরের শুরুতেই আমাদের  প্রয়াস, তার কাজ অব্যাহত রেখেছে! এবারও আমরা দরিদ্র পরিবার...
12/01/2026

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে🎇

নতুন বছরের শুরুতেই আমাদের প্রয়াস, তার কাজ অব্যাহত রেখেছে! এবারও আমরা দরিদ্র পরিবারগুলোকে মাসিক রেশন প্রদান করছি, যাতে তাদের মুখে একটু হাসি ফোটে। আপনার সহযোগিতা আমাদের এই কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা গত বছরের মতো এই বছরও আমাদের পাশে থাকবেন এবং আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করবেন এই আশাই রাখি।। 🙏 প্রয়াস পাশে থাকার ভালো রাখার** # #

সারাবছর বিভিন্ন রকম কর্মসূচি থাকে প্রয়াসের তার সাথে চলতে থাকে আমাদের এই মাসিক রেশন কর্মসূচি। দেখতে দেখতে আবার একটি বছর শ...
09/12/2025

সারাবছর বিভিন্ন রকম কর্মসূচি থাকে প্রয়াসের তার সাথে চলতে থাকে আমাদের এই মাসিক রেশন কর্মসূচি। দেখতে দেখতে আবার একটি বছর শেষ নতুন বছরে থাকবে প্রয়াসের আরও নতুন কিছু কর্মসূচি। সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। #প্রয়াস মানে সাথে থাকার ভালো রাখার #

উৎসবের দিন গুলিতেও যেমন প্রয়াস মানুষের পাশে ছিলো আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তেমনি উৎসব শেষে ও আবার আমরা আমাদের নিয়মিত যে ...
24/10/2025

উৎসবের দিন গুলিতেও যেমন প্রয়াস মানুষের পাশে ছিলো আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তেমনি উৎসব শেষে ও আবার আমরা আমাদের নিয়মিত যে কাজ মাসিক রেশন র মাধ্যমে কিছু পরিবারের হাতে তাদের সারা মাসের প্রয়োজনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া থেকে বিরত হই নি। কারন আমার বিশ্বাস করি সামান্য সাহায্য ও এই পরিবার গুলির অনেক পরিবর্তন আনতে পারে। আপনাদের সাহায্য পেলে আমরা আরো অনেক বেশি সংখ্যক পরিবারের পাশে থাকতে পারবো এইভাবেই।। #প্রয়াস সাথে থাকার ভালো রাখার

পূজার আনন্দ ভাগ করে নেওয়া: দক্ষিণ বারাসাতের 'জন্মভূমি' বৃদ্ধাশ্রমে 'প্রয়াস'এই দুর্গাপূজার সপ্তমীতে, প্রয়াস  সদস্যরা দ...
03/10/2025

পূজার আনন্দ ভাগ করে নেওয়া:

দক্ষিণ বারাসাতের 'জন্মভূমি' বৃদ্ধাশ্রমে 'প্রয়াস'
এই দুর্গাপূজার সপ্তমীতে, প্রয়াস সদস্যরা দক্ষিণ বারাসাতের 'জন্মভূমি' বৃদ্ধাশ্রমে বিশেষ কিছু মুহূর্ত কাটিয়েছে, ওখানে ৩৫ জন বৃদ্ধ ও বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে নতুন বিছানার চাদর, যাতে উৎসবের মরসুমে তাঁদের রাতের ঘুম আরামদায়ক হয়।

দুপুরের মেনুতেও ছিল উৎসবের ছোঁয়া! সকলকে পরিবেশন করা হয়েছে সুস্বাদু ভাত, ডাল, পটল চিংড়ি, মাংস, চাটনি এবং মিষ্টি। সকলের চোখে-মুখে আমরা যে পরিতৃপ্তি আর আনন্দ দেখেছি, সেটাই আমাদের 'প্রয়াস'-এর আসল পাওনা।

তাঁদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমরা ফিরেছি। ভবিষ্যতে এই ধরনের আরও কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর।।

# #প্রয়াস 🙏বিশেষ ভাবে ক্ষমা পার্থনীয় এই কাজের পোস্ট টি সপ্তমী তে না করতে পারার জন্য।।

শুভ নবমীর বার্তা নিয়ে "প্রয়াস"-এর উদ্যোগ!আজ মহণবমী-এর শুভ দিনে, প্রয়াসএর পক্ষ থেকে আমরা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি...
01/10/2025

শুভ নবমীর বার্তা নিয়ে "প্রয়াস"-এর উদ্যোগ!

আজ মহণবমী-এর শুভ দিনে, প্রয়াসএর পক্ষ থেকে আমরা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলাম। উৎসবের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে এবং পথে থাকা দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমরা জয়নগর থেকে বারাসাত পর্যন্ত রাস্তার ধারে থাকা মানুষদের হাতে দুপুরের খাবারের প্যাকেট তুলে দিয়েছি।

পুজোর এই দিনগুলিতেও যে মানুষগুলো দু'মুঠো খাবারের জন্য কষ্ট পাচ্ছেন, তাঁদের মুখে সামান্য হাসি ফোটানোর এই প্রচেষ্টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেবায় অংশ নিতে পেরে এবং মানুষের পাশে দাঁড়াতে পেরে প্রয়াস পরিবার আজ সত্যিই ধন্য।

আমাদের এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আসুন, আমরা সকলে মিলে সমাজের প্রতিটি স্তরের মানুষের মুখে হাসি ফোটানোর শপথ নিই।

শুভ মহণবমী!

আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এক বিশেষ অনুভূতির মুহূর্ত। আমাদের প্রয়াস পুজার আনন্দ ভাগ করে নিতে সম্প্রতি গড়ান কাঠ...
28/09/2025

আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এক বিশেষ অনুভূতির মুহূর্ত। আমাদের প্রয়াস পুজার আনন্দ ভাগ করে নিতে সম্প্রতি গড়ান কাঠি নামক একটি ছোট্ট গ্রামের স্কুলে পৌঁছে গিয়েছিলো সেখানকার ছোট ছোট শিশু দের হাতে নতুন কিছু উপহার তুলে দিতে।

আমরা জানতে পেরেছিলাম ওখানে বাচ্ছাদের বিশেষত বর্ষার দিনে স্কুলে আসতে ভীষণ অসুবিধা পড়তে হয়। বৃষ্টিতে ভিজে বই-খাতা নষ্ট হয়ে যাওয়া বা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। সেই কথা মাথায় রেখেই, আজ আমরা স্কুলের প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে তুলে দিয়েছি একটি করে রেইনকোট। এই রেইনকোটগুলি শুধু বৃষ্টি থেকে তাদের বাঁচাবে না, নিয়মিত স্কুলে আসার ক্ষেত্রেও তাদের অনুপ্রেরণা যোগাবে।

পাশাপাশি, তাদের পড়াশোনার সরঞ্জামগুলি সুরক্ষিত রাখতে এবং বই-খাতা সহজে বহন করার সুবিধার জন্য দেওয়া হয়েছে স্কুল ব্যাগ। নতুন ব্যাগ পাওয়ার পর তাদের মুখে যে উজ্জ্বল হাসি আমরা দেখেছি, তা সত্যিই অমূল্য। এই হাসিই আমাদের কাজ চালিয়ে যাওয়ার প্রধান শক্তি। আর সাথে ছিলো তাদের জন্য দুপরের পেট ভরে খাওয়ার ব্যাবস্থা গরম ভাত, ডাল, আলু ভাজা,মাংস, চাটনি, আর পাঁপড়।

আমরা বিশ্বাস করি, শিক্ষার পথে সামান্য সাহায্যও অনেক বড় পরিবর্তন আনতে পারে। এই বাচ্চারা আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

এই কাজে যারা আমাদের পাশে থেকেছেন, সকল দাতা ও স্বেচ্ছাসেবকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাহায্য ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব হতো না।

আসুন, আমরা সবাই মিলে এই শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি।

শরৎ এসেছে। প্রতিবারের মতোই। সাথে নিয়ে এসেছে বাঙালি র শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। প্রতিবারের মতোই আলোয় ভরে উঠবে চারিপাশ। র...
23/09/2025

শরৎ এসেছে। প্রতিবারের মতোই। সাথে নিয়ে এসেছে বাঙালি র শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। প্রতিবারের মতোই আলোয় ভরে উঠবে চারিপাশ। রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামবে। ভোরে উঠবে বাতাস। মাতৃপক্ষের সূচনা হয়ে গিয়েছে মহালয়ার সাথেই,।আর মায়ের কাছে সব সন্তান সমান। তাই আমরা 'প্রয়াস' এর সদস্যরা চেয়েছি যে যেসব মানুষদের মাসিক রেশন সামগ্ৰী দিয়ে থাকি, এবারও তাদের হাতে তুলে দিয়েছি নতুন জামা মহালয়ার দিন। আমরা চাই নতুন জামায় নতুন খুশিতে বৃদ্ধা মহিলাটি ও প্রাণ খুলে হাসুক, ছোট্ট বাচ্চাটিও খুশিতে ডগমগ হয়ে কাটাক কয়েকটা দিন। তাই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই প্রয়াস। সবার ভালো হোক। পূজা ভালো কাটুক। শারদীয়ার শুভেচ্ছা সবাইকে 🙏

চলে এসেছে দুর্গাপূজা আর বাকি মাত্র কয়েকটা দিন বাঙালির সবথেকে বড়ো উৎসব সারাবছর যেটার অপেক্ষায় থাকে সবাই।। কিন্তু এই পুজা ...
05/09/2025

চলে এসেছে দুর্গাপূজা আর বাকি মাত্র কয়েকটা দিন বাঙালির সবথেকে বড়ো উৎসব সারাবছর যেটার অপেক্ষায় থাকে সবাই।। কিন্তু এই পুজা সবার জীবনে কি সমান আনন্দ বয়ে আনে, না সমাজের এমন অনেক মানুষ আছে যাদের কাছে পুজার দিনগুলো কষ্টের কারন তারা আমার আপনার মতোন এই পুজায় আনন্দ সামিল হতে পারে না ইচ্ছা থাকলেও তাই প্রয়াস প্রতি বছরের মতোই সেই সব মানুষের জন্য এবারও কিছু কর্মসূচি নিয়েছে যাতে তারাও একটু হাসি মুখে এই উৎসবে সামিল হতে পারে তাদেরকে মুখে হাসি ফোটানোই আমাদের একমাত্র উদ্দেশ্য।। আর এই কর্মসূচি আপনাদের সাহায্য ছাড়া পুরণ করা সম্ভব নয় তাই আপনারাও যদি আমাদের সাথে একটু হাতে হাত মিলিয়ে এগিয়ে আসেন আর্থিক সাহায্য করেন তবেই এটা সম্ভব।। 🙏🙏 #প্রয়াস

Address

Jaynagar-Majilpur
743337

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share