06/10/2024
॥*শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট*॥
*আমরা সবাই সার্বজনীন দুর্গাপূজা কমিটি*
*শ্রী মদনগুপ্তের ফুল পঞ্জিকা অনুযায়ী*
২১শে আশ্বিন(ইং ০৮/১০/২০২৪) মঙ্গলবার সন্ধ্যেই দেবী দুর্গার *বোধন*
*।।শ্রী শ্রী দুর্গাষষ্ঠী।।*
২২শে আশ্বিন(ইং ০৯/১০/২০২৪)বুধবার ষষ্ঠী তিথি সকাল ৭।৩২ মিনিট পর্যন্ত।
সকাল ৭।৩২ মিনিট এর মধ্যে দেবীর ষষ্ঠাদিকল্পারম্ভ।
বিকাল ৪ টায় *গঙ্গা নেমন্ত্রন্ন*|
সন্ধ্যায় *দেবীর আমন্ত্রণ অধিবাস*
*।।মহাসপ্তমী।।*
২৩শে আশ্বিন(ইং ১০/১০/২০২৪)বৃহস্পতিবার সপ্তমী তিথি সকাল ৭।২৫ মিনিট পর্যন্ত।৭।২৫ মিনিট এর মধ্যে *নবপত্রিকা প্রবেশ*,স্থাপন,সপ্তমীবিহিত পূজারম্ভ।দিবা সকাল ৯।৩০ মিনিট এর পর অঞ্জলি ও দেবীমাহাত্ম শ্রী শ্রী চণ্ডীপাঠ।।
*ভোর ৫।৩০ মিনিট এ নবপত্রিকা স্নানযাত্রা।।*
রাত্রি ১১।১ থেকে ১১।৪৯ এর মধ্যে *দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা(শ্রী শ্রী শ্যামা পূজা)*
*।।মহাঅষ্ঠামী ও মহানবমী।।*
২৪ শে আশ্বিন(ইং ১১/১০/২০২৪)শুক্রবার মহাষ্ঠমী তিথি সকাল ৬।৪৮ মিনিট পর্যন্ত।
*ভোর ৪ ঘটিকায় মহাষ্ঠমী পূজারাম্ভ*। মহাষ্ঠমী পুষ্পাঞ্জলী ভোর *৫।৩০ থেকে আরম্ভ*।
।।সন্ধিপূজা।।
সকাল ৬।২৪।০১ গতে সন্ধিপূজারম্ভ
সকাল ৬।৪৮।০১ গতে বলিদান
সকাল ৭।১২।০১ মধ্যে সন্ধিপূজা সমাপন।।
।।নবমীপূজা।।
সন্ধিপূজা সমাপনান্তে সকাল ৮।৩০ এর মধ্যে মহানবমীবিহিত পূজারম্ভ।
*দেবীমাহাত্ম শ্রী শ্রী চণ্ডী পাঠ* সকাল ৯।৩০ মিনিট এর পর শুরু
*কুমারী পুজো* সকাল ১১ মিনিট এর মধ্যে
*শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা* দিবা ১২ ঘটিকার মধ্যে শুরু।
মহানবমীর অঞ্জলি দিবা ১০।৩০ মিনিট এর পর ।
*।।বিজয়াদশমী।।*
২৫ শে আশ্বিন(ইং ১২/১০/২০২৪)শনিবার নবমীতিথি প্রাত ৫।৪৪ মিনিট পর্যন্ত ও দশমীতিথি শেষরাত্রি ৪।১৪ পর্যন্ত।
সকাল ৫।৪৪ মিনিট এর মধ্যে নবমীবিহিত অধিকপূজা সাধ্যমতো।
সকাল ৭।৩০ মিনিট দেবীর দশমীবিহিত পূজারম্ভ।
*সকাল ৯।২৮ মিনিট এর মধ্যে দেবীর ঘটনিরঞ্জন*। অপরাজিতা পূজা।
*ঘটবিসর্জনের পরে মায়ের পায়ে সিঁদুর ছয়ানো যাবে।(দশমীতিথির মধ্যে)*
*ইং১৩/১০/২০২৪* রবিবার দেবীবরণের সময় বেলা ১২ টায় শুরু।
*ইং১৪/১০/২০২৪* সোমবার বিকাল ৫ টায় প্রতিমা নিরঞ্জন।
*প্রতিদিন ভোগপ্রসাদের ব্যবস্থা থাকবে।কেউ বাটা দিতে চাইলে সংশ্লিষ্ট পুজোর আগের দিন বিকালে বাটা দিয়ে যাবেন।*
*পুষ্পাঞ্জলির জন্য ফুল বেলপাতা সাথে করে নিয়ে আসবেন*|
॥*সবারে করি আহ্বান*॥