23/08/2026
সাঁওতাল সমাজের সকল Singer দাদা-দিদিদের প্রতি আন্তরিক অনুরোধ
আপনারা আমাদের সমাজের পরিচিত মুখ। আপনাদের গান, কথা ও কাজ তরুণ প্রজন্মকে প্রভাবিত করে। তাই শুধু View, Like ও Income-এর কথা না ভেবে, গান আমাদের সমাজে কী প্রভাব ফেলছে—সেটাও একটু ভাবুন।
বিশেষ করে Double Meaning Song নিয়ে একটু সচেতন হওয়ার অনুরোধ করছি। এমন কিছু গান আছে, যা পরিবারের সঙ্গে বসে শোনা যায় না এবং আমাদের ছোট ছেলে-মেয়েদের উপরও খারাপ প্রভাব পড়ে ।
💰 Income আজ না হয় ১০ দিন পরে আসবে, কিন্তু সমাজের সম্মান একবার নষ্ট হলে সেটা ফিরিয়ে আনা অনেক কঠিন।
গান তৈরি করা বন্ধ করুন—এটা বলছি না। বরং এমন গান তৈরি করুন, যেখানে আমাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও সমাজের সুন্দর দিকগুলো উঠে আসবে।
View-এর জন্য নয়, এমন গান তৈরি করুন—যে গান শুনে আমাদের সমাজ গর্বিত হবে।