02/08/2026
হুগলির চারটি কেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত – যুব সংকল্প অভিযান’
বৈঁচিগ্রাম, হুগলি | ২ আগস্ট, ২০২৬
ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং মাই ভারত, হুগলি-র সহযোগিতায় আটচালা গ্রুপ রবিবার হুগলি জেলার চারটি কেন্দ্রে একযোগে সফলভাবে আয়োজন করল ‘নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত – যুব সংকল্প অভিযান’।
দেশব্যাপী এই ঐতিহাসিক কর্মসূচির অংশ হিসেবে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ভারতের প্রায় ১০,০০০টি স্থানে একযোগে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে দেশের যুবসমাজকে নেশামুক্ত, দায়িত্বশীল ও উন্নত ভারত গঠনের শপথ গ্রহণের আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এই জাতীয় অভিযানে দেশের বিভিন্ন আধ্যাত্মিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও), শিক্ষা প্রতিষ্ঠান এবং যুব সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অত্যন্ত গর্বের বিষয় যে, হুগলির বৈঁচিগ্রামের আটচালা গ্রুপ সারা দেশের মাত্র ৩০০টি নির্বাচিত সংগঠনের মধ্যে স্থান পায়, যারা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ লাভ করে। সংগঠনের প্রতিনিধিরা ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয় থেকে এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই উপলক্ষে আটচালা গ্রুপ হুগলি জেলার চারটি কেন্দ্রে সমান্তরালভাবে কর্মসূচির আয়োজন করে। কেন্দ্রগুলি ছিল বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় (বলাগড়), শ্রী গোপাল ব্যানার্জী কলেজ (মগরা), ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয় এবং বৈঁচিগ্রামে আটচালা গ্রুপের কেন্দ্র। চারটি কেন্দ্র মিলিয়ে এক হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী নেশামুক্ত ও বিকশিত ভারত গড়ার শপথ গ্রহণ করে।
ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী তুষার কুমার মজুমদার। অন্যদিকে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলা যুব আধিকারিক শ্রী সৈকত মণ্ডল, কলেজের অধ্যক্ষ ড. প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। বক্তারা যুবসমাজকে নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও যুবশক্তির বিকাশে আটচালা গ্রুপের ধারাবাহিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আটচালা গ্রুপের প্রতিনিধিরা জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে নেশামুক্ত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা ‘বিকশিত ভারত’ গঠনের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভবিষ্যতেও সমাজকল্যাণ, যুব উন্নয়ন এবং জাতি গঠনের লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে সংগঠনটি।
Atchala Group Successfully Organises "Nasha Mukt Yuva for Viksit Bharat – Yuva Sankalp Abhiyan" Across Four Centres in Hooghly
Bainchigram, Hooghly | August 2, 2026
The Atchala Group, in collaboration with the Ministry of Youth Affairs and Sports, Government of India, and MY Bharat Hooghly, successfully organised the "Nasha Mukt Yuva for Viksit Bharat – Yuva Sankalp Abhiyan" simultaneously at four centres across Hooghly district on Sunday.
As part of this historic nationwide campaign, the Ministry of Youth Affairs and Sports conducted the programme at nearly 10,000 locations across India. Hon'ble Prime Minister Shri Narendra Modi addressed the nation virtually, inspiring young people to pledge themselves towards building a drug-free, responsible, and developed India.
The campaign witnessed active participation from spiritual organisations, social institutions, NGOs, educational institutions, and youth organisations across the country. In a matter of great pride, Atchala Group of Bainchigram, Hooghly, was selected as one of the 300 organisations across India to be directly connected with the Prime Minister during the live national programme. Representatives of the organisation joined the live interaction from Itachuna Bejoy Narayan Mahavidyalaya.
To mark the occasion, Atchala Group organised parallel programmes at four educational institutions and centres: Balagarh Bijoy Krishna Mahavidyalaya (Balagrah), Sree Gopal Banerjee College (Mogra), Bejoy Narayan Mahavidyalaya (Itachuna), and the Atchala Group Centre at Bainchigram. More than 1,000 students participated across these venues and took the pledge to build a drug-free and developed India.
The programme at Itachuna Bejoy Narayan Mahavidyalaya was graced by Hon'ble MLA of Pandua Assembly Constituency, Shri Tushar Kumar Majumdar. At Balagarh Bijoy Krishna Mahavidyalaya, the event was attended by Shri Saikat Mondal, District Youth Officer, Hooghly, Dr. Pratap Bandyopadhyay, Principal of the College, along with several distinguished guests. The speakers encouraged young people to unite against substance abuse and actively contribute towards nation-building. They also highly appreciated the efforts of Atchala Group in promoting social awareness and youth empowerment.
Speaking on the occasion, representatives of Atchala Group stated that the primary objective of the campaign is to inspire young people to become responsible, aware, and free from substance abuse so that they can play a meaningful role in achieving the vision of Viksit Bharat. The organisation reaffirmed its commitment to continue organising impactful social welfare and youth development initiatives in the future.