Shyampur Animal Welfare Society

Shyampur Animal Welfare Society পৃথিবীতে প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে।আমাদের গ্রুপ সর্বদা অসুস্থ পথপশুদের সেবায় নিয়োজিত।

ডিহিমন্ডলঘাট থেকে জালে জড়িয়ে পরা কেউটে সাপ উদ্ধার।লক্ষ্মীকান্ত পোরে ডিহিমণ্ডলঘাট এর শিক্ষক শংকর মাইতি কে খবর দেন। খবর ...
20/08/2026

ডিহিমন্ডলঘাট থেকে জালে জড়িয়ে পরা কেউটে সাপ উদ্ধার।লক্ষ্মীকান্ত পোরে ডিহিমণ্ডলঘাট এর শিক্ষক শংকর মাইতি কে খবর দেন। খবর পাওয়া মাত্রই অর্পন দাস দাদা সাপটিকে উদ্ধার করে।

15/08/2026Shyampur Animal Welfare Society এর উদ্যোগে শ্যামপুর থানার গৌরাঙ্পুর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার রাজ্যপ্রানী মে...
17/08/2026

15/08/2026
Shyampur Animal Welfare Society এর উদ্যোগে শ্যামপুর থানার গৌরাঙ্পুর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার রাজ্যপ্রানী মেছোবিড়াল/Fishing cat

Shyampur Animal Welfare Society এর তরফ থেকে সকলকে জানাই 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আসুন এই মহৎ দিনে আমরা পথপশু ও বন...
15/08/2026

Shyampur Animal Welfare Society এর তরফ থেকে সকলকে জানাই 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আসুন এই মহৎ দিনে আমরা পথপশু ও বন্যপ্রাণীদের রক্ষার্থে অঙ্গীকারবদ্ধ হয়।প্রতিটি প্রাণীরই এই পৃথিবীতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।

শ্যামপুর রায়পাড়া থেকে মানস মন্ডল দাদা আমাদের সাথে যোগাযোগ করেছিল।কেউ গরম জল ঢেলে দিয়েছে।অনেকটা অংশ পুড়ে গেছে।       ...
14/08/2026

শ্যামপুর রায়পাড়া থেকে মানস মন্ডল দাদা আমাদের সাথে যোগাযোগ করেছিল।কেউ গরম জল ঢেলে দিয়েছে।অনেকটা অংশ পুড়ে গেছে।

13/08/2026

শ্যামপুর থানার অন্তর্গত নারিকেলাবার থেকে শান্তনু পরিয়া দাদা ফোন করে জানায় বাড়ির ভিতর কেউটে সাপ ঢুকেছে।কিন্তু আমি গিয়ে দেখি নির্বিষ দাঁড়াস সাপ।দাঁড়াস সাপ সম্পূর্ণ নির্বিষ।এর কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না।সাপটিকে বস্তার ফাঁক থেকে বার করে ওখানে ছেড়ে দেওয়া হয়েছে।

Shyampur Animal Welfare Society  ও আমার নিজের পেজ গত 2মাসে যেভাবে গ্রো করেছে সেটা আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো...
13/08/2026

Shyampur Animal Welfare Society ও আমার নিজের পেজ গত 2মাসে যেভাবে গ্রো করেছে সেটা আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না। এইভাবেই আমাদের পাশে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে পথপশু ও বন্যপ্রাণীদের সেবায় নিজেকে আরও নিয়োজিত করতে পারি।আমাদের WhatsApp Group এ যুক্ত হন https://chat.whatsapp.com/HGuQScLtL5S8jc4us9udh8
ধন্যবাদ।

রামনগর এর এই কুকুরটার কথা মনে আছে?? নীচের ছবিটা গতকালের। কুকুরটার পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গিয়েছিল।ডাক্তার বলেছিল কেট...
12/08/2026

রামনগর এর এই কুকুরটার কথা মনে আছে?? নীচের ছবিটা গতকালের। কুকুরটার পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গিয়েছিল।ডাক্তার বলেছিল কেটে বাদ দিতে হবে। চিকিৎসার মাঝে কুকুরটা 2বার হারিয়ে যায়। তাও Shyampur Animal Welfare Society এর প্রচেষ্টায় কুকুরটা সম্পূর্ণ সুস্থ।খুব শীঘ্রই ভিডিও দেওয়া হবে।

11/08/2026

হাওড়া জেলায় বুনো বা ফেরাল পিগ (Feral Pig) বা বেওয়ারিশ শুকোরের উপদ্রব একটি অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল, চাষজমি এবং শহরাঞ্চলের আবর্জনার স্তূপের আশপাশে এদের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়।
প্রধান সমস্যাসমূহ
* কৃষিকাজের ব্যাপক ক্ষতি: ধান, শাকসবজি এবং মূল জাতীয় ফসলের (যেমন আলু, কচু) খেতে এরা রাতে হানা দেয়। মাটি খুঁড়ে ফসল নষ্ট করায় স্থানীয় চাষিরা প্রতি বছর বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন।
* জনস্বাস্থ্য ও রোগ ছড়ানোর ঝুঁকি: পচা আবর্জনা ও নোংরা জলে চড়ে বেড়ানোর কারণে ফেরাল পিগ বিভিন্ন ধরনের পরজীবী, ব্যাকটেরিয়া এবং জাপানি এনসেফ্যালাইটিসের মতো মশাবাহিত ও জুনোটিক (Zoonotic) রোগের জীবাণু ছড়াতে ভূমিকা রাখে।
* রাস্তায় দুর্ঘটনা: জাতীয় সড়ক এবং জেলা/গ্রামীণ প্রধান সড়কগুলোতে হঠাৎ শুকোর চলে আসার কারণে বাইক ও অন্যান্য ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হয়।
* পরিবেশগত ও স্থানীয় সমস্যা: অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য অপসারণ না করায় খোলা ডাস্টবিন এবং আবর্জনার স্তূপ শুকোরদের অন্যতম প্রধান খাদ্য উৎসে পরিণত হয়, যা এলাকার পরিচ্ছন্নতা নষ্ট করে।
প্রতিকার ও নিয়ন্ত্রণের উপায়
১. আবর্জনা ব্যবস্থাপনা উন্নত করা: খোলা জায়গায় জৈব ও খাদ্যের বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। ডাস্টবিনগুলো ঢাকনাযুক্ত করা এবং নিয়মিত সাফাই অভিযান চালানো জরুরি।
২. খেত ও বসতি ঘিরে দেওয়া: কৃষিজমি রক্ষায় জালের বেড়া বা পরিবেশবান্ধব 'মেকানিক্যাল সোলার ফেন্সিং' (Solar Fencing) ব্যবহার করা যেতে পারে, যাতে ফসলের ক্ষতি রোধ হয়।
৩. বন বিভাগ ও স্থানীয় পঞ্চায়েত/পৌরসভার সমন্বয়: বন দপ্তর এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অতিরিক্ত শুকোর চিহ্নিত করে স্থানান্তরিত করা বা বৈজ্ঞানিক উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

10/08/2026

শ্যামপুর থানার অন্তর্গত শসাটি থেকে খবর আসে মারামারি করে কুকুরটার ভীষণ খারাপ অবস্থা।খবর পাওয়া মাত্রই Shyampur Animal Welfare Society থেকে আমি ও Soumyadip Maity গিয়ে কুকুরটার ক্ষতস্থান পরিষ্কার করে এন্টিবায়োটিক দিই। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।কিছুদিন পরে আপডেট জানিয়ে দেওয়া হবে।

08/08/2026

শ্যামপুর থানার অন্তর্গত ভগবানপুর পশ্চিমপাড়া থেকে Shyampur Animal Welfare Society এর সদস্য সুরজিৎ নস্কর দাদা আমাদের ফোন করে জানায় একটি লাউডগা সাপ দীর্ঘক্ষণ একই জায়গায় বসে আছে এবং গ্রামের লোক আতঙ্কে সেটাকে মেরে ফেলতে পারে কারণ অনেকের মনেই একটি কুসংস্কার রয়েছে যে এই সাপ নাকি মানুষের চোখ তুলে নেয়।ওনার কথামত ওখানে গিয়ে দেখি সাপটি দুটি কঞ্চির মাঝে আটকে গেছে। সাপটিকে উদ্ধার করা হয়। এটি মানুষের চোখ তুলে নেয় না এবং এই সাপের কামড় মানুষের কোনো ক্ষতি হয় না।অযথা এই সাপ দেখে আতঙ্কিত হবেন না।

Address

Shyampur
Howrah
711314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shyampur Animal Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share