Ramchandrapur Bhratri Sangha

Ramchandrapur Bhratri Sangha সঙ্ঘং শরণং গচ্ছামি

15/08/2026
রামচন্দ্রপুর ভ্রাতৃসংঘ আয়োজিত "সারা বাংলা কুইজ প্রতিযোগিতা"​আগামী ১৬ই আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগ...
14/08/2026

রামচন্দ্রপুর ভ্রাতৃসংঘ আয়োজিত "সারা বাংলা কুইজ প্রতিযোগিতা"

​আগামী ১৬ই আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা। আমাদের প্রিয় দেশ "ভারতবর্ষ"-কে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিন এবং আপনার সাধারণ জ্ঞান যাচাই করে নিন!
​📍 স্থান: রামচন্দ্রপুর ভ্রাতৃসংঘ প্রাঙ্গণ, রামচন্দ্রপুর, হাওড়া (রামচন্দ্রপুর হাইস্কুলের বিপরীতে)।
🎙️ পরিচালনায়: কুইনাইন।
​বিভাগ ও সময়সূচী:
​বিভাগ 'ক' (অষ্টম শ্রেণী পর্যন্ত): একক লিখিত কুইজ | বিকেল ৩:০০ টে
​বিভাগ 'খ' (অনূর্ধ্ব ২১ বছর): টিম কুইজ (প্রতি দলে ৩ জন) | বিকেল ৪:০০ টে
​🎁 কোনো প্রবেশ মূল্য নেই। বিজয়ী প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষক বইয়ের উপহার।
​সবারে জানাই সাদর আমন্ত্রণ! 🙏

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাইকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা প্রণাম
08/08/2026

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে

শ্রদ্ধা প্রণাম

৩১ তম স্বেচ্ছায় রক্তদান শিবির
05/07/2026

৩১ তম স্বেচ্ছায় রক্তদান শিবির

28/06/2026
স্মরণ সভা 🕯️আমাদের প্রিয় এবং পরম শ্রদ্ধেয় ঈশ্বর  রাজেন্দ্র দাস মহাশয়ের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণ সভার আয়োজন করা হ...
23/06/2026

স্মরণ সভা 🕯️
আমাদের প্রিয় এবং পরম শ্রদ্ধেয় ঈশ্বর রাজেন্দ্র দাস মহাশয়ের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

তারিখ: ২৮ জুন ২০২৬ (রবিবার)
সময় বিকেল ৫ ঘটিকায়
স্থান: রামচন্দ্রপুর ভ্রাতৃ সংঘ (সংঘ গৃহে)

আসুন, আমরা সকলে মিলে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করি। ওনার আদর্শ আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

"রঙ্গমঞ্চের আলো নিভে গেল, রয়ে গেল শুধু তাঁর অমর সৃষ্টি..."অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের রামচন্দ্রপুর ভ্রাতৃ সং...
13/06/2026

"রঙ্গমঞ্চের আলো নিভে গেল, রয়ে গেল শুধু তাঁর অমর সৃষ্টি..."
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের রামচন্দ্রপুর ভ্রাতৃ সংঘ-এর অত্যন্ত প্রিয় মানুষ, আজীবন সদস্য এবং আমাদের সঙ্ঘের বহু অনন্য নাট্য প্রযোজনার মূল কাণ্ডারী তথা নির্দেশক (Director), শ্রদ্ধেয় শ্রী রাজেন দাস মহাশয় আজ আর আমাদের মধ্যে নেই। তাঁর প্রয়াণে আমরা মর্মাহত, শোকস্তব্ধ।
রামচন্দ্রপুর ভ্রাতৃ সংঘের অগ্রযাত্রায় এবং বিশেষ করে আমাদের সাংস্কৃতিক ও নাট্যচর্চাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর দক্ষ নির্দেশনা, মঞ্চের প্রতি ভালোবাসা এবং অসাধারণ ব্যক্তিত্ব আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তাঁর এই চলে যাওয়া আমাদের সঙ্ঘের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা কখনো পূরণ হওয়ার নয়।
ঈশ্বরের কাছে আমাদের প্রিয় মানুষের পবিত্র আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঈশ্বর যেন এই কঠিন সময়ে তাঁর পরিবার ও পরিজনদের শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।
ওঁ শান্তি! 🙏
— রামচন্দ্রপুর ভাতৃ সংঘ

Address

Ramchandrapur Sankrail
Howrah
711313

Telephone

+91 84203 46144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramchandrapur Bhratri Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ramchandrapur Bhratri Sangha:

Shortcuts

Share