03/06/2026
"শিক্ষাই গড়ে তোলে মানব জীবনের মূল্যবোধ"- এই অঙ্গীকারকে মাথায় রেখে, গত ৩১-শে মে অর্থাৎ রবিবার #ভরসা পৌঁছে যায় বাঁকুড়া জেলার "লক্ষী মূর্মূ স্মৃতি শিশু বিদ্যালয়ে"। উদ্দেশ্যে #শিক্ষাবন্ধু -১১ । সেখানে পৌঁছে #ভরসা ১০০ এরও অধিক জন ছাত্রছাত্রীদের হাতে, বিদ্যালয়ের পোশাক এবং শিক্ষার সামগ্ৰী (এক্সাম বোর্ড, পেন্সিল বাক্স, স্কেল, পেন, পেন্সিল, রাবার, সার্পনার, রংপেন্সিল, খাতা, স্লেট, স্লেট চক) এবং গ্ৰীষ্মকালীন ও.আর.এস্ তুলে দিয়েছে। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া #শিক্ষাবন্ধু -১১ অসম্পূর্ণ। এই #শিক্ষাবন্ধু -১১ এর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সকলের সামনে তুলে ধরা হলো ❤️🙏।