14/09/2025
প্রতি বছরের মত এই বছর পুজোতেও আমাদের বাগনানের গ্রামের এবং আশ্রমের শিশুদের নতুন জামা দেওয়ার জন্য হাজির হয়েছিলেন আমাদের টিমের ফাউন্ডার মেম্বার সৌরভ চক্রবর্তী, ইন্দ্রনীল চক্রবর্তী এবং রাজীব চক্রবর্তী। সঙ্গে ছিলেন নতুন কিছু বন্ধু। আর যাঁরা বিভিন্ন সমস্যার জন্য যেতে পারলেন না, সেইসমস্ত খোয়াইজনেদের কথা নতুন করে কিছু বলার নেই। এছাড়াও অগণিত মানুষ আমাদের এই শুভ উদ্যোগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে ছোট করবো না আমরা। শুধু চাইবো, আমাদের পুজোর আনন্দ যেন আমরা আজীবন ওদের সাথে ভাগ করে নিতে পারি।
এই বছর শতাধিক শিশুকে আমরা পুজোর নতুন জামা দিতে পেরে ধন্য।
কারণ আমাদের পবিত্র গ্রন্থ বলছেন, "সর্বে ভবন্তু সুখিনহ। সর্বে সন্তু নিরাময়াহ।"
সবার সুখেই আমার সুখ। পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে।
সনাতন ধর্মের এই মহান বাণী আমাদের ধমনীতে প্রবাহিত হয়ে চলুক। চরৈবেতি।
ধন্যবাদান্তে,
#খোয়াই এর সমস্ত সদস্যবৃন্দ।