Parbatipur.Sevasadan.Domjur

Parbatipur.Sevasadan.Domjur Parbatipur Sevasadan is a Voluntary Welfare Organisation.

It was established on the year 1988 and working on the Ideological base of "জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর..."

দাবিটি আংশিক সত্য, তবে এটি কিছুটা বাড়িয়ে বলা হয়েছে।​ইমেজটিতে যে কথাগুলো বলা হয়েছে তা বিশ্লেষণ করলে নিচে দেওয়া তথ্যগুলো প...
09/03/2026

দাবিটি আংশিক সত্য, তবে এটি কিছুটা বাড়িয়ে বলা হয়েছে।
​ইমেজটিতে যে কথাগুলো বলা হয়েছে তা বিশ্লেষণ করলে নিচে দেওয়া তথ্যগুলো পাওয়া যায়:
​১. উল্লম্ব চাষ বা Vertical Farming কী?
​হ্যাঁ, ইসরায়েল উল্লম্ব চাষ বা Vertical Farming-এর ক্ষেত্রে বিশ্বে অন্যতম অগ্রগামী দেশ। জমির স্বল্পতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তারা মাটির পরিবর্তে দেয়াল বা ধাপে ধাপে চাষ করার প্রযুক্তি উদ্ভাবন করেছে। একে অনেক সময় "উল্লম্ব বাগান" বা Living Walls বলা হয়।
​২. ছবিটি কোথা থেকে এসেছে?
​ইমেজটিতে যে বিশাল সবুজ দেয়ালটি দেখা যাচ্ছে, সেটি মূলত ২০১৫ সালের মিলান এক্সপো (Milan Expo 2015)-তে ইসরায়েলের প্যাভিলিয়নের অংশ ছিল। এই প্রজেক্টটির নাম ছিল "Fields of Tomorrow"। এটি একটি প্রদর্শনী ছিল যেখানে দেখানো হয়েছিল যে কীভাবে একটি ৭০ মিটার লম্বা এবং ১২ মিটার উঁচু দেয়ালে ধান, গম এবং ভুট্টা চাষ করা সম্ভব।
​৩. সাধারণ মানুষের বাড়িতে কি এভাবে চাষ হয়?
​পোস্টের দাবিতে বলা হয়েছে "সেখানকার কৃষকরা তাদের নিজের বাড়ির খাড়া দেয়ালে চাষ করে"—এটি পুরোপুরি সঠিক নয়। সাধারণত ইসরায়েলে এই প্রযুক্তিটি নিচের ক্ষেত্রগুলোতে বেশি ব্যবহৃত হয়:
​বাণিজ্যিক ফার্ম: বড় বড় কোম্পানি হাই-টেক কন্টেইনার বা বড় দেয়ালে সবজি উৎপাদন করে।
​সুপারমার্কেট ও অফিস: অনেক সুপারমার্কেটের বাইরে বা অফিসের দেয়ালে টাটকা শাকসবজি ফলানোর জন্য এটি ব্যবহৃত হয়।
​শহুরে বাগান: যারা শহরে থাকেন, তারা জায়গার অভাবে ছোট পরিসরে বাড়ির বারান্দায় বা দেয়ালে এই পদ্ধতি ব্যবহার করেন। তবে এটি এখনো সাধারণ কৃষকদের প্রধান আয়ের উৎস বা গড়পড়তা বাড়ির সাধারণ দৃশ্য হয়ে ওঠেনি।
​সারসংক্ষেপ: প্রযুক্তিটি সত্য এবং ইসরায়েল এতে অত্যন্ত উন্নত, তবে ছবির দৃশ্যটি একটি আন্তর্জাতিক প্রদর্শনীর ছিল, কোনো সাধারণ কৃষকের বাড়ির নয়। 🤔
ছবির পরে দাবিটা একটু বেশী হয়েছে 🙂

09/03/2026

in a nutshell 👌

With White politics-Back Up – I just got recognized as one of their top fans! 🎉
04/02/2026

With White politics-Back Up – I just got recognized as one of their top fans! 🎉

With West Bengal Police – I just got recognized as one of their top fans! 🎉
04/02/2026

With West Bengal Police – I just got recognized as one of their top fans! 🎉

26/01/2026

১৯৫০ সালের ২৬ এ জানুয়ারি ভারতবর্ষের নিজের সংবিধান গৃহীত হওয়ার সেই গর্বের দিন স্মরণে
আজ ৭৭তম গণতন্ত্র / সাধারণতন্ত্র দিবস পালন করা হয়।
পার্বতীপুর সেবাসদন প্রাঙ্গণ
🇮🇳🙏 🇮🇳
#পার্বতীপুরসেবাসদন

🙏Unforgotten Hero 🇮🇳 🙏
23/01/2026

🙏Unforgotten Hero 🇮🇳 🙏

The film depicts the life of the Indian independence leader Subhas Chandra Bose in N**i Germany: 1941–1943, and In Japanese-occupied Asia 1943–1945, and the ...

২৩শে জানুয়ারি ২০২৬ শুক্রবারনেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে  পার্বতীপুর সেবাসদন প্রাঙ্গণে জাতীয় পতাকা...
23/01/2026

২৩শে জানুয়ারি ২০২৬ শুক্রবার
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বতীপুর সেবাসদন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন আনুষঙ্গিক অনুষ্ঠান
🙏
পার্বতীপুর সেবাসদন

23/01/2026

২৩শে জানুয়ারি ২০২৬ শুক্রবার
#নেতাজিসুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে #পার্বতীপুরসেবাসদন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও আনুষঙ্গিক অনুষ্ঠান

12/01/2026

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"

সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।

শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!

হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উট ,, জিরাফ,, সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো।।

শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।

"ফার্স্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্চা ফেল।।

- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।

-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"

হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।

শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।

হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।

ফার্স্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্চা ফেল।। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে।।

প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।

চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।

-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"

ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।

প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"

মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।

বাচ্চা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"

মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"

হাতি,, উট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।

শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"

হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"

শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"

-- "উট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"

-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"

মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।

[সংগৃহীত]

"To be good and to do good, that is the whole of religion" Swami Vivekananda১২ই জানুয়ারি ২০২৬স্বামী বিবেকানন্দের ১৬৪তম ...
12/01/2026

"To be good and to do good, that is the whole of religion" Swami Vivekananda
১২ই জানুয়ারি ২০২৬
স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী
উপলক্ষে
পার্বতীপুর দাসপাড়া মোড়ে
সেবাসদন প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন 🙏

Address

Howrah

Telephone

09051417888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parbatipur.Sevasadan.Domjur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Parbatipur.Sevasadan.Domjur:

Share