Clean Himalaya Save Himalaya

Clean Himalaya Save Himalaya Nature Environment

আমরা যারা প্রতি বছর হিমালয়ের বিভিন্ন অঞ্চলে এবং ট্রেক রুট গুলোতে ট্রেকিং বা এক্সপিডিশনে গিয়ে পাহাড়ের মনোমুগ্ধকর রুপ দেখে আপ্লুত হয়ে পড়ি ঠিক তেমনই বেশ কিছু দৃষ্টিকটু ব্যাপার আমাদের প্রত্যক্ষ করতে হয়!! যার মধ্যে একটি সমস্যা দিন দিন হিমালয়ের পরিবেশ এবং ভারসাম্যের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে সেটা হল আবর্জনা ও প্লাস্টিকের জঞ্জালের স্তুপ ।
হিমালয়ের বেশকিছু জনপ্রিয় ট্রেক রুট

এবং তীর্থ পথে সরকারের বিধিনিষেধ থাকা সত্বেও একশ্রেণীর শখের পাহাড় প্রেমী অমানুষ ও অজ্ঞ ব্যক্তিরা প্লাস্টিক; চিপসের প্যাকেট, জলের বোতল, কোল্ডড্রিঙ্কসের বোতল যেখানে সেখানে ফেলে পাহাড়ের পরিবেশ কে চরম বিপদের মুখে ফেলে চলেছে। অনেক ক্ষেত্রেই প্রতিবাদ করে কোনো ফল পাওয়া যায় না, কিছু মানুষ হয়তো বোঝে! অনেকেই টাকা এবং ক্ষমতার দাম্ভিকতায় বুঝতেও চায়না। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
তাই আমরা চাই প্রকৃত হিমালয় প্রেমী, পর্বতারোহী, ট্রেকার বন্ধু ও সাধারণ মানুষেরা এগিয়ে আসুন। হিমালয় কে যতটা সম্ভব আবর্জনা ও জঞ্জাল মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। আগামী দিনে Clean Himalaya Save Himalaya নামে আমরা একটি কর্মসূচি গ্রহণ করতে চলেছি। অভিজ্ঞ হিমালয় প্রেমী পর্বতারোহী বন্ধুরা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। আপনাদের মতামত এবং উপদেশকে পাথেয় করে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারবো এই আশা রাখি।

Address

Howrah Amta Road
Howrah
711409

Telephone

+918777598529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clean Himalaya Save Himalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Clean Himalaya Save Himalaya:

Share