Andhare Aalo

Andhare Aalo We believe that a healthy society can bring a healthy life fr all of us. ESTD - 10th September 2023.

7th April, World Health Day এর উদ্দেশ্যে করা আয়োজনটি আমাদের জন্য শুধু একটা আয়োজন ছিল না, ছিল অনেকগুলো ছোট্ট স্বপ্নকে ছু...
07/04/2026

7th April, World Health Day এর উদ্দেশ্যে করা আয়োজনটি আমাদের জন্য শুধু একটা আয়োজন ছিল না, ছিল অনেকগুলো ছোট্ট স্বপ্নকে ছুঁয়ে দেখার চেষ্টা… 💞
World Health Day উপলক্ষে আঁধারে আলোর পক্ষ থেকে আমরা আয়োজন করেছিলাম একটি Free Health Camp শিশুদের জন্য। সেখানে আমরা কাছ থেকে দেখেছি তাদের হাসি, আবার সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা অপুষ্টির নীরব কষ্টটাও অনুভব করেছি…
আজ শুধু চিকিৎসা নয়, আমরা চেষ্টা করেছি তাদের ভালোবাসা দিতে, তাদের বুঝতে, আর সামান্য হলেও তাদের Nutrition-এর অভাবটা পূরণ করতে কিছু Healthy Food পৌঁছে দিতে
ছোট ছোট হাতে যখন খাবার তুলে দিয়েছি, তাদের মুখের হাসিটা যেন সব ক্লান্তি দূর করে দিয়েছে… সেই হাসির মধ্যেই লুকিয়ে ছিল এত বৃষ্টির মধ্যেও আমাদের পুরো দিনের সার্থকতা ✨
এই পথচলা আজই শেষ নয়…
আপনাদের ভালোবাসা আর সহযোগিতা পেলে, আমরা আরও অনেক শিশুর জীবনে এভাবেই একটু করে আলো পৌঁছে দিতে চাই 🤝
❤️ “আজকের এই ছোট্ট প্রয়াস, হয়তো কারও আগামীকে একটু সুন্দর করে তুলবে।”

25/03/2026

Birthday Celebration of our Secret Santa (29/01/2026) 🎂✨

প্রতি বছরের মতো এ বছরও 29শে জানুয়ারি এসে আবারও আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের মুখে ফুটিয়ে তুলেছিল একরাশ হাসি 😊
যার অগোচরে থেকে, নিঃস্বার্থ ভালোবাসায় এই আনন্দের মুহূর্তগুলো তৈরি হয়—সেই আমাদের প্রিয় Secret Santa-র জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা ❤️

“আঁধারে আলো”-র পক্ষ থেকে এবং আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের পক্ষ থেকেও ওনার জন্য শুভকামনা রইল।
আপনার এই সুন্দর উদ্যোগ আর ভালোবাসা যেন আরও অনেক জীবনে আলো ছড়িয়ে দেয় 🌟

🌍 World Health Day উপলক্ষেআঁধারে আলোর পক্ষ থেকে ছোট্ট কিছু হাসি ফিরিয়ে আনার এক আন্তরিক উদ্যোগ… 💚শিশুরাই আমাদের ভবিষ্যৎ,...
24/03/2026

🌍 World Health Day উপলক্ষে
আঁধারে আলোর পক্ষ থেকে ছোট্ট কিছু হাসি ফিরিয়ে আনার এক আন্তরিক উদ্যোগ… 💚
শিশুরাই আমাদের ভবিষ্যৎ, কিন্তু সেই ভবিষ্যতের অনেকেই আজ অপুষ্টির অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তাদের সেই অদৃশ্য কষ্টটা বুঝতে, তাদের পাশে দাঁড়াতে—আমরা আয়োজন করেছি একটি Free Health Camp।
এখানে আমরা চেষ্টা করবো তাদের শরীরের Nutrition-এর অভাবটা বুঝতে, আর সেই অভাব পূরণ করতে ভালোবাসা দিয়ে পৌঁছে দিতে কিছু Healthy Food 🍎
কিন্তু এই পথটা একা চলা সম্ভব নয়…
আপনাদের সামান্য সহযোগিতা, সামান্য সহানুভূতিই পারে আরও কিছু শিশুর জীবনে আলো জ্বালাতে ✨
🤝 আসুন, আমরা সবাই মিলে
অপুষ্টির অন্ধকার ভেঙে
স্বাস্থ্য আর হাসির আলো পৌঁছে দিই তাদের জীবনে…
❤️ “আপনার একটু পাশে থাকা, কারও পুরো পৃথিবীটা বদলে দিতে পারে।”

আঁধারে আলোর আজকের কর্মসূচী 🙏🏻❤️             Andhare Aalo
26/01/2026

আঁধারে আলোর আজকের কর্মসূচী 🙏🏻❤️

Andhare Aalo

পৃথিবীতে অনেক দুঃখ আছে, কিন্তু ক্ষুধার কষ্ট সবচেয়ে নীরব।একটি খালি থালা কারও চোখের জল লুকিয়ে রাখে,আর একটি পরিপূর্ণ থালা...
12/01/2026

পৃথিবীতে অনেক দুঃখ আছে, কিন্তু ক্ষুধার কষ্ট সবচেয়ে নীরব।একটি খালি থালা কারও চোখের জল লুকিয়ে রাখে,আর একটি পরিপূর্ণ থালা এনে দেয় একটু স্বস্তি, একটু হাসি, একটু বেঁচে থাকার শক্তি।আমাদের Food Drive Campaign-এর উদ্দেশ্য খুব সাধারণ—
কেউ যেন ক্ষুধার্ত না থাকে,কেউ যেন খাবারের অভাবে রাত কাটাতে না বাধ্য হয়। আপনার সামান্য দান কারো আজকের একবেলা খাবার,কারো সন্তানের মুখের হাসি,
আর কারো নতুন করে বাঁচার আশা হয়ে উঠতে পারে।চলুন, আমরা সবাই মিলে মানবতার হাত বাড়াই, ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলি খালি থালা।
- Andhare Aalo

বছরের প্রথম দিনে আমরা চেয়েছিলাম নতুন বছরের শুরুটা হোক মানবতার ছোঁয়ায়। সেই ভাবনা থেকেই আমাদের এই বস্ত্র বিতরণ কর্মসূচী—য...
01/01/2026

বছরের প্রথম দিনে আমরা চেয়েছিলাম নতুন বছরের শুরুটা হোক মানবতার ছোঁয়ায়। সেই ভাবনা থেকেই আমাদের এই বস্ত্র বিতরণ কর্মসূচী—যেখানে শীতার্ত ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর একটি আন্তরিক প্রয়াস নেওয়ার চেষ্টা করেছি মাত্র। 🙂 কারও শরীরে একটি উষ্ণ পোশাক তুলে দিতে পারাই আমাদের কাছে নতুন বছরের সবচেয়ে বড় আনন্দ।
এই উদ্যোগ হয়তো ছোট, কিন্তু এর মধ্য দিয়ে ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার যে বার্তা ছড়িয়ে পড়ে, সেটাই আমাদের কাজের মূল শক্তি। নতুন বছরে আমাদের অঙ্গীকার—আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো, আরও বেশি হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে দেওয়া। নতুন বছরের শুরুতে আমরা চাই এই বার্তাই ছড়িয়ে দিতে—ভালোবাসা, সহানুভূতি আর সেবার কোনো বিকল্প নেই। সমাজের জন্য কিছু করতে পারাই আমাদের কাছে সবচেয়ে বড় উৎসব। এই বছরটাও কাটুক মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে।

Happy New Year!May this year inspire kindness, strengthen unity, and open new paths toward a better tomorrow. Thank you ...
01/01/2026

Happy New Year!
May this year inspire kindness, strengthen unity, and open new paths toward a better tomorrow. Thank you for believing in our mission and walking with us toward social change.

Andhare Aalo

Share The Warmth ❤️Make a donation to our shelter for persons who are homeless. Help Us, Help Them.🟡 Currently we are ac...
20/10/2025

Share The Warmth ❤️
Make a donation to our shelter for persons who are homeless.
Help Us, Help Them.
🟡 Currently we are accepting 👇🏻
BLANKET OR
MONEY
Andhare Aalo

দেবীপক্ষের সূচনাটা না হয় এভাবেই হোক ❤️
21/09/2025

দেবীপক্ষের সূচনাটা না হয় এভাবেই হোক ❤️

Address

Howrah
711226

Alerts

Be the first to know and let us send you an email when Andhare Aalo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Andhare Aalo:

Share