05/09/2023
বাঁধিনু যে রাখি পরানে তোমার,সে রাখি খুলনা--
সত্যি আমাদের লিলুয়া নিবেদিতা সঙ্ঘের উদ্যোগে বাসাই প্রচেষ্টা স্পেশাল স্কুলে রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে ৬২জন আমাদের আদরের স্পেশাল মানুষদের ও তাদের স্পেশাল এডুকেটার যারা আছেন তাদের মনের সাথে আমাদের মনের গভীর যোগ স্হাপন হোলো সবার হাতে রাখি পরিয়ে আর কিছু মিষ্টিমুখের মাধ্যমে। এ রাখি বন্ধন উৎসব শুধু মাত্র রাখীর বন্ধন নয়,এ উৎসব প্রাণের সাথে প্রাণের যোগস্হাপন ঘটালো। গানে, কবিতায়, হাসির উচ্ছলতায়,গল্পে গল্পে বিকেল গড়িয়ে কখন সন্ধ্যা নামলো বোঝাই গেল না। তোমরা ভালো থেকো, আর যারা তোমাদের যত্ন নিচ্ছেন তারাও ভালো থাকুন এই প্রার্থনা করি আমরা লিলুয়া নিবেদিতা সঙ্ঘের তরফ থেকে। নমস্কার।