Soheli foundation

Call Directions Contact the organization

Soheli foundation a complete female social working team

15/08/2026

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🧡🙏🏼

25/05/2026

Comprehensive Women’s Health Event at Narayana Hospital👍🏼

Today, Narayana Hospital organized an insig🫡

Highlights of the event: Lifestyle & Hormonal Changes in Women After Menopause – Presented by Dr. Farheen Faruque, sharing valuable guidance on understanding and managing health changes during this phase of life❤️

✨ Pain Management Training – Conducted by PT Sangeeta Ghosal, offering practical knowledge and techniques for improving quality of life🙅🏼

✨ BLS (Basic Life Support) Training – Led by Miss Sukriti, providing essential life-saving skills and emergency response awareness🫁

A meaningful initiative towards empowering women with knowledge, health awareness, and better well-being. Thank you to all the speakers and participants for making the event informative and impactful👏🏼



Thanks NH, thanks Organiser Santosh Gupta Sir 🙏🏼🌹

22/03/2026

এই সামান্যতমও প্রয়াসকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকলের সহযোগিতা ভীষণ প্রয়োজন 🙏🏼🙏🏼
আমরা কয়েকজন মহিলা মিলে নিজেদের সংসার খরচের টাকা বাঁচিয়ে সহেলী ফাউন্ডেশনের নাম নিয়ে ঝাড়গ্রামের প্রত্যন্ত খয়রা গ্রামে জনজাতি সম্প্রদায়ের মধ্যে কিছু উপহার নিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখলাম মানুষের কি দুরবস্থা,কচি বালক বালিকা অপুষ্ট শরীর, শতছিন্ন পোশাক, না আছে খাদ্য, না আছে শিক্ষা শৈশব তাদের কেড়ে নিয়েছে কঠিন বাস্তবতা। কঠোর দারিদ্রতা... শালপাতার থালা তৈরী দিনমজুরের উপর নির্ভর করে দিনযাপন করে। বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠে ছিয়াত্তরের মন্নান্তরের যে ছবি পড়েছিলাম আজও প্রায় একই অবস্থা উন্নতিস্বরূপ কিছু মোটা টাকার রিসর্ট তৈরি হয়েছে শহুরে মানুষের ফূর্তি মেটানোর জন্যে সাল গাছের জঙ্গলে। ষবলে নাকি মাওবাদী এলাকা সন্ধ্যে নামার আগেই রিসর্টে আশ্রয় নিতে হবে সালের জঙ্গলে একটা গা ছমছমে ভাব। যাই হোক আমরা ট্রেনে মালপত্র নিয়ে রওনা দিয়ে পৌঁছে গেলাম, তিনটের সময় সঙ্গে সঙ্গে রওনা দিলাম খয়রা গ্রামে। আমরা চারজন মহিলা অদম্য ইচ্ছাশক্তি ও সাহসীকতার উপর নির্ভর করে আগের তথাকথিত মাওবাদী এলাকায় গিয়ে সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য নিয়ে গিয়েছিলাম প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।এখানে গিয়ে একটা জিনিষ উপলব্ধি করলাম একসময় এখানে মাওবাদীদের খুব দাপট ছিল কত প্রাণ দুপক্ষেরই গেছে শুধু পেটে ক্ষুধার জ্বালায়। সে অনেক কালের কথা কিষেণ সিং শুনেছিলাম এই মাওবাদীদের নেত্রিত্ব দিয়েছিলেন পেটে টান পড়লে কিষেণ সিং হতে বাধ্য । যাই হোক আমাদের নেতা নেত্রীরা যে পরিমাণ অর্থ চুরি করে তার সিকিভাগও এদের উন্নতিকল্পে ব্যবহার করা যায় না কি? কি আর বলব আবার আসব এই আশ্বাস দিয়ে চোখের জলে বিদায় নিলাম।

18/03/2026

কাজ যদি হয় মনের মতন🥰
শেষ আনন্দটা দ্বিগুণ তখন💃🏼

সহেলীরা থেমে থাকে না,যেতে যেতে পথের মাঝেই কাজের আনন্দ পেতে থাকে 👍🏼🥰💃🏼
18/03/2026

সহেলীরা থেমে থাকে না,যেতে যেতে পথের মাঝেই কাজের আনন্দ পেতে থাকে 👍🏼🥰💃🏼

18/03/2026

সহেলীরা আজ নিজের ছন্দে,
কাজ পেয়ে মেতেছে আনন্দে।

কাজ করার ইচ্ছা থাকলে কাছে দূরে কোনটাই বাধা মনে হয় না, সহেলীদের জয় করতে পারার ইচ্ছা প্রবল। তাই সহেলী পরিবার থেকে চারজন ...
18/03/2026

কাজ করার ইচ্ছা থাকলে কাছে দূরে কোনটাই বাধা মনে হয় না, সহেলীদের জয় করতে পারার ইচ্ছা প্রবল। তাই সহেলী পরিবার থেকে চারজন মহিলা মিলে বেরিয়ে পড়া 14/03/26বেলপাহাড়ির উদ্দেশ্যে, ঝাড়গ্রামে থেকে একটা দিন সবরদের সাথে কাজ করার পরম সৌভাগ্য হয়েছে। উপযুক্ত কাজের সুযোগ পাওয়ার জন্য সহেলীরা খুব আনন্দিত। এতদিন ধরে শহরাঞ্চলেই কাজ করা হয়েছে, সেইভাবে কোনদিন খুঁজে দেখা হয়নি অনুন্নত এলাকা গুলিতে মানুষ কেমন ভাবে থাকে? তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো,এই তাদের প্রচুর কিছু প্রয়োজন আছে তবুও মুখে কোনো দাবি নেই। সামান্য উপহারে বিরাট খুশি। এই খুশি গুলো দেখতেই ছুটে যাওয়া দূর-দূরান্তে। আনন্দ ভাগাভাগি করে নিতে এবার থেকে সহেলিরা রাজ্যের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত 👍🏼

11/03/2026

ভালো পুরোনো বাচ্চাদের জামা, শাড়ি, চুরিদার বড়োদের যে কোনো রকমের জামাপ্যান্ট যা আপনি আর পড়েন না, আলমারি বোঝায় করে রেখেছেন তা সহলীর মেম্বারদের হাতে তুলে দিন।অবশ্যই হতে হবে কাচা পরিষ্কার, ভালো সেই পোশাকগুলো ফেলে না দিয়ে আমাদের দিন। আমরা নিয়ে চলে যাবো ঝাড়গ্ৰাম,বেলপাহাড়ি, পুরুলিয়া, রাঁচির মতো জায়গার আদিবাসী ও লোধা পরিবার গুলির মধ্যে বন্টন করে দিতে। এই কাজটি এখন পর্যন্ত হাওড়ার আসে পাশে ইঁট ভাটা গুলিতেই করা হয়েছে, এবার থেকে আমরা সেই সমস্ত মানুষের কাছে পৌঁছাবো যাদের গায়ে দেওয়ার মতো ভালো একটা জামা প্যান্ট নেই, মহিলাদের লজ্জা নিবারণের তেমন কোন ভালো পোশাক নেই। আপনাদের এই সমস্ত মানুষের পাশে থাকার অনুরোধ রইলো🙏🏼

কলকাতা,হাওড়া ও হুগলির মধ্য থেকে আমরা সংগ্রহ করতে পারবো, আপনারা যদি ডাকেন। এই ভাবনাকে বড় করার প্রয়াসে ব্রতী হয়েছি আমরা, পাশে থাকবেন আপনারা। আপনারা যদি কোনো ফ্ল্যাটে থাকেন তাহলেও আমাদের জানাতে পারেন, আপনাদের সহযোগিতায় আমরা চলে যাবো আপনার লোকেশনে, যে দিন আপনারা বলবেন?এবং আপনার মাধ্যমে আপনার সাথে সাথে আপনার প্রতিবেশিরাও এগিয়ে আসতে পারবে। আপনার এলাকাতেই যদি দেওয়ার জন্য প্রযোজ্য জায়গা থেকে থাকে তাহলে আমরা সেখানেও কাজটা করে আসতে পারি👍🏼

আপনি যদি থাকেন নিজস্ব বাড়িতে, যে কোনো আবাসনের ফ্ল্যাটে তাহলেও আপনার সহযোগিতায় আমরা পৌঁছে যেতে পারি আপনার জায়গায় যেখানে আপনার মাধ্যমে আপনার পাড়ার যে কোনো প্রতিবেশি তার পুরোনো জামাগুলি তুলে দিতে পারবেন আমাদের হাতে। আমরা একা কিছু করতে পারবো না, যদি না আপনাদের সহযোগিতার থাকে। আপনাদের মাধ্যমেই বহু মানুষ ভালো পোশাক পড়তে পারবে,এটাই বড়ই আনন্দের❤️
আপনার লোকেশনে ডাকার জন্য নিচের নাম্বারে ফোন করুন 7003083719, 91631 20487

02/03/2026

রংয়ের স্পর্শে আজ সবাই আনন্দিত💃🏼🥰❤️

26/01/2026

77তম
প্রজাতন্ত্র দিবসে সকল ভারতীয় কে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা।

Address

Mouri Roy Para
Howrah
711302

Telephone

+917003083719

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soheli foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Soheli foundation:

Shortcuts

Share