10/11/2025
আগে এই নম্বরটা save করে নিন –
WhatsApp: +91-9143605185
Mail: [email protected]
Instagram:
খুব প্রিয় এই বোনটি তার লম্বা চুলটি donate করবে বলে যোগাযোগ করার চেষ্টা গেছে অনেক বার, অবশেষে মনের ইচ্ছা পূরণ করতে পারায় ভীষণ ভীষণ খুশি, আর লম্বা চুলটা দিতে পেরে অসম্ভব গর্বিতও।
বাড়ির প্রত্যেকে এতো ভালো আর supportive সত্যিই দেখা যায় না, বর, শাশুড়ি, বড়ো জা প্রত্যেকেই হাসিমুখে ভীষণ ভাবে সাপোর্ট করেছে প্রথম থেকেই।
এই মিষ্টি বোন টির জন্য সত্যিই কোনো প্রশংসাই যথেষ্ট নয়, সব দিক থেকেই অনেক বড়ো মনের মানুষ, আর খুব পরিশ্রমী, আমাদের শুভকামনা সব সময় আছে আর থাকবে।
বহু মানুষ আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করছেন – হয়তো পুরনো donor দের থেকে নম্বর পেয়ে বা social media দেখে। তারা তৎক্ষণাৎ আমাদের জানিয়ে বহুদিনের ইচ্ছা পূরণ করতে পেরে এতটাই খুশি হয়েছেন যে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। পরিবারের সকলেই, বন্ধু-আত্মীয়রা মিলে যে ভাবে সমর্থন করেছেন তা অনন্য।
ভালো লাগে এটা দেখে যে কত মানুষ নিঃস্বার্থভাবে এগিয়ে আসছেন। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই পোস্ট দেখে অনুপ্রাণিত হন, তাহলে চুল দান করে একটি অসহায় প্রাণকে আশীর্বাদ দিন।
আমরা জানি, চুল খুব মায়ার জিনিস – কিন্তু একটিবার মন শক্ত করে ছোট করে কাটলে, শুধু ভালো চুল ফিরে পাবেনই না, বরং এক জন অসহায় মানুষের মুখে হাসিও ফোটাতে পারবেন। আর সম্পূর্ণ চুল দিতে পারার আনন্দই আলাদা।
আমাদের প্রত্যেক donor দের জন্য সত্যিই কোনো ভাষা খুঁজে পাই না – শুধু চাই তারা সুস্থ ও সুখে থাকুন, এবং আরও মানুষকে অনুপ্রাণিত করুন।
জীবন অস্থায়ী – আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই নিজের সুন্দর লম্বা চুল ডাস্টবিনে না ফেলে, হাসিমুখে দান করুন। বহু পুরুষ ইতিমধ্যেই চুল দান করছেন – মহিলারাই বা পিছিয়ে থাকবেন কেন? ঈশ্বর আপনাদের স্বাভাবিকভাবে লম্বা ও ঘন চুল দিয়েছেন – সেই উপহারকে অর্থবহ করে তুলুন।
চুল দানের দুই প্রধান সুবিধা:
১. স্বাস্থ্যবান চুল ফিরে পাওয়ার সুযোগ:
দূষিত পরিবেশ ও স্ক্যাল্প সমস্যায় অনেকেই চুল হারাচ্ছেন। ওষুধে স্থায়ী সমাধান না হলেও, চুল ছোট করলে গোড়া শক্তিশালী হয়ে নতুন চুল আরও ভালো হয় – এটা পরীক্ষিত সত্য।
২. কেমোথেরাপি রোগীদের জন্য আশার আলো:
কেমোথেরাপির ফলে চুল হারানো মানুষদের জন্য একটি উইগ মানে আত্মবিশ্বাস। আপনার দান তাঁদের নতুন জীবনের অনুপ্রেরণা হতে পারে – আজীবন কৃতজ্ঞ থাকবেন তাঁরা।
মহিলাদের ভূমিকা ও সচেতনতা:
চুলে রং, স্টাইলিং করে নষ্ট করার বদলে সেই চুল অসহায় মানুষের জন্য দান করুন – এতে জীবনে পরিবর্তন আনা যায়। দান করলে চুল হারিয়ে যায় না – বরং নতুনভাবে ফিরে আসে। চুলের গোছাটা হাতে নিয়ে দাঁড়ানোর মুহূর্তে যে অনুভূতি পাবেন, তা জীবনে অমূল্য।
মানসিক তৃপ্তি:
এই চুল দান শুধু ক্যান্সার রোগীদের মুখে হাসি আনবে না, আপনাকেও দেবে এক গভীর তৃপ্তি, গর্ব ও উদার মানসিকতা।
চুল দানের আহ্বান:
চুল যখন সুন্দর ও স্বাস্থ্যবান, তখনই দানের শ্রেষ্ঠ সময়। চুল নষ্ট হওয়ার আগেই দান করুন, যাতে তা অন্যের জীবনে খুশি বয়ে আনে।
যোগাযোগ করুন –
WhatsApp: +91-9143605185
Mail: [email protected]
Instagram:
আপনার মানবিকতা একজন অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।
゚ ゚