Dishari

Dishari The main objective of our organization Dishari is to take a little time out of this busy schedule and stand by the people of all walks of life.

দিশারী  (DISHARI)৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২৫ 🙏সকল সদস্য সদস্যগণ এর অক্লান্ত পরিশ্রমে গত ২৪ ই আগস্ট ২০২৫ সাতাশী হাই স্কুল...
28/08/2025

দিশারী (DISHARI)
৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২৫ 🙏
সকল সদস্য সদস্যগণ এর অক্লান্ত পরিশ্রমে গত ২৪ ই আগস্ট ২০২৫ সাতাশী হাই স্কুলে অনুষ্ঠিত হলো পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিগণ যারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।

উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক এ এবং দিশারী এর অভিভাবক *ডাক্তার শুভাশীষ সরকার*( প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ),
আমাদের প্রধান উপদেষ্টা *শ্রী অশোক কুমার নাথ*(চিফ প্রোটোকল অফিসার, মুখ্যমন্ত্রী, হরিয়ানা - দিল্লী),
পত্রিকা সম্পাদিকা সাংবাদিক *দেবারতি ঘোষ মুখার্জি*,
আইনজীবি *অভিজিত জোয়ার্দার*,
প্রধান শিক্ষিকা, কিশলয় চিলড্রেন সেন্টার *চন্দ্রিমা ব্যানার্জি*,
বিখ্যাত নাট্যকার ও সংগীতজ্ঞ *শান্তনু রায়*,
কার্যকরী সভাপতি *ডাক্তার সন্দীপ মন্ডল* এছাড়াও বিশিষ্ট অতিথিবর্গ।

☑️ উক্ত অনুষ্ঠানে হাওড়া সরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় চলে রক্তদান শিবির,

☑️ হাই কোর্টের বিচারপতি শ্রী অভিজিত জোয়ার্দার এর উদ্যোগে চলে সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ শিবির।

☑️ হাওড়া *অঙ্গন* স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় চলে মরণোত্তর দেহদান ও অঙ্গদানের অঙ্গীকার কর্মসূচি,

☑️ লর্ডস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চলে স্বাস্থ্য পরীক্ষণ শিবির,

☑️ হিমালয়া অপটিক্যাল এর সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে চলে চক্ষু পরীক্ষণ শিবির।

☑️ উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন দিকে কৃতি বিশিষ্ট মানুষজনদের এবং কৃতি শিশুদের সম্বর্ধনা জানানো হয়।
সম্বর্ধনা জানানো হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ছাত্র ছাত্রীদের প্রায় ৩০ জনকে যারা ৮০ শতাংশ এর বেশি নম্বর পেয়েছে।

☑️ *কাজী সম্প্রীতি*, *শুভেচ্ছা বৈদ্য*, *শেখ ফারহান*, *সুকন্যা মাল*, *ঐশিক মন্ডল* এর মতো আগামীর ভবিষ্যত শিশুরা উপস্থিত ছিল অনুষ্ঠানে।

☑️ এ ছাড়াও ভারতীয় সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী এর ১৫ জন সদস্যকে সম্বর্ধনা দেওয়া হয়।

অতিথিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছিল।সকল সদস্যগণ কে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। যেভাবে সকলে ঝাঁপিয়ে এই অনুষ্ঠানটিকে পূর্ণতা দিলো তার কোনো বিকল্প হয়না।

আমাদের সংগঠনের সদস্য শ্রী অশোক কুমার নাথ, ডাক্তার শুভাশীষ সরকার, দেবারতি ঘোষ মুখার্জি, ডাক্তার সন্দীপ মন্ডল, শ্রী আশীষ কুমার রীত যেভাবে সারাদিন থেকে আমাদের পথ দেখালেন আমরা সত্যিই কৃতজ্ঞ।
কৃতজ্ঞচিত্তে স্মরণ করি সাতাশী, বাঁকড়ার এলাকাবাসী সহ দিশারীর শুভানুধ্যায়ী সকল ব্যক্তিবর্গ কে যারা প্রতি মুহূর্তে আমাদের পাশে থেকে এগিয়ে যাওয়ার সাহস দেন।

নতুন সদস্যগণ ছাত্র ছাত্রীরা তোমরা আগামীর দিশারী।নিজেদের পড়াশোনার সাথে সাথে মানুষের পাশে থাকার অভ্যাস তৈরি করতে থাকো এভাবেই শুধু এইটুকুই বলবো।
সবশেষে বলবো *সাথে আছি, পাশে থেকো*।

#দিশারী

Dishari

Address

Howrah
711112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dishari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share