04/10/2026
আজ আমাদের ছোট্ট প্রয়াস আর আপনাদের সকলের সহযোগিতায় ১০০ জন শিশুর মুখে হাসি ফোটাতে পেরে আমরা সত্যি আনন্দিত।
কালনায় "সাগর ওয়েলফেয়ার Foundation"-এর উদ্যোগে আয়োজিত আমাদের বস্ত্র বিতরণ কর্মসূচিটি আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাচ্চাগুলোর এই হাসিমুখগুলোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের সাথে পূজার আনন্দ ভাগ করে নেওয়ার এই মুহূর্তগুলো আমাদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে।
যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের এই উদ্যোগে পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এভাবেই ভালোবাসার হাত বাড়িয়ে দিন, আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে ✨