Team Phoenix Howrah

Team Phoenix Howrah A charity organisation run by few of our friends, with the zeal of doing something good for the people.

We would appreciate your support in our pledge for a better India

"পুজোয় এবার ওরাও পরবে নতুন জামা ... পর্ব ৫"কথা দিয়েছিলাম, এবার আমাদের এই উদ্যোগের পঞ্চম বছর পূর্তি উপলক্ষে, থাকবে আরো ...
17/09/2025

"পুজোয় এবার ওরাও পরবে নতুন জামা ... পর্ব ৫"

কথা দিয়েছিলাম, এবার আমাদের এই উদ্যোগের পঞ্চম বছর পূর্তি উপলক্ষে, থাকবে আরো বড়ো চমক।

সেই কথা রাখছি। এই বছর ৩০০র বেশি মানুষের গায়ে নতুন জামা তুলে দেওয়ার অঙ্গীকার নিয়েছি আমরা।

স্থান : কুমোরটুলি মৃৎশিল্পীপাড়া
কাল : ২১শে সেপ্টেম্বর, মহালয়ার পুণ্য তিথিতে।

কথা দিয়েছিলাম, আমরা ফিরবো, আরও বড়ো রূপে ফিরবো..। সেই প্রতিশ্রুতি রাখতে আমরা আবার ফিরছি, এইবছর দেবী পক্ষের শুভ লগ্নে। 🥰...
20/08/2025

কথা দিয়েছিলাম, আমরা ফিরবো, আরও বড়ো রূপে ফিরবো..।
সেই প্রতিশ্রুতি রাখতে আমরা আবার ফিরছি, এইবছর দেবী পক্ষের শুভ লগ্নে। 🥰
আমাদের এই প্রয়াসের পঞ্চম বছরে, আমাদের স্বপ্ন ' ওদের ' জন্য আরও বড়ো কিছু করার। তাই পাশে চাই আপনাদের। 🙏🏻

প্রসঙ্গ: "পুজোয় এবার ওরাও পরবে নতুন জামা... পর্ব ৫" ✨
আপনাদের বিন্দু বিন্দু সাহায্যই সিন্ধুতে পরিবর্তিত হওয়ার ক্ষমতা রাখে। তাই আপনাদের সাহায্য আমাদের একান্তভাবে কাম্য ও অভিপ্রেত।
সাহায্য পাঠাতে পারেন নিম্নলিখিত নম্বরে বা পোস্টারে দেওয়া QR কোডে। 🥰🙏🏻

অপেক্ষায় থাকবো আমরা..। 😊🤗

- টিম ফিনিক্স হাওড়া

আজ রাখি পূর্ণিমা। ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে মিলে যায় আট থেকে আশি সবাই। এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার অটুট রাখতে প...
09/08/2025

আজ রাখি পূর্ণিমা। ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে মিলে যায় আট থেকে আশি সবাই। এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার অটুট রাখতে প্রতি বছরের মতো এবারও আমরা, Team Phoenix Howrah নিয়ে আসছি "পুজোয় এবার ওরাও পরবে নতুন জামা... পর্ব ৫"। ❤️

আমাদের এই প্রয়াসের এবছর পঞ্চম অধ্যায়। তাই থাকছে আরো বড়ো উদ্যোগ।
আপনারা আমাদের পাশে থাকবেন। পুজোয় সবার মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টায় আপনারাও বাড়িয়ে দিতে পারেন আপনাদের সাহায্যের হাত। সমস্ত তথ্য শীঘ্রই আসছে.....

"টিম ফিনিক্স হাওড়া" বরাবর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এসেছে। কোভিডকালে খাবার বিতরণ থেকে প্রতি পুজোয় আর্থিক ভাবে ...
06/08/2025

"টিম ফিনিক্স হাওড়া" বরাবর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এসেছে। কোভিডকালে খাবার বিতরণ থেকে প্রতি পুজোয় আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের হাতে নতুন জামা তুলে দেওয়া, আমরা সারাবছরই নানারকম সামাজিক কাজকর্মে লিপ্ত থাকি।
গতবছর "পুজোয় এবার ওরাও পরবে নতুন জামা.. পর্ব ৪" আয়োজিত হয়েছিল কুমোরটুলি ঘাট সংলগ্ন এলাকায়। তারই কিছু ছবি রইলো সঙ্গে।

পায়ে পায়ে আমরা এবার ৫-ম বর্ষে। এবার থাকছে আরো বড়ো প্রচেষ্টা....। আমরা আসছি। চোখ রাখুন আমাদের পেজে।

Address

Howrah
711302

Telephone

+918100250409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Phoenix Howrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Team Phoenix Howrah:

Share