Working for the overall upliftment of marginal village lifestyle. Education is one of our top priorities.
Address
Haturia Dighirpar, Haturia, Bagnan
Howrah
711303
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Howrah Haturia United Social Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to Howrah Haturia United Social Welfare Association:
Category
উসওয়া(United Social Welfare Association) -র কোরোনা রিলিফ ওয়ার্ক শুরুর গোড়ার কথা
আমাদের দুজন ছাত্র ভাই লকডাউনের তৃতীয় সপ্তাহে একপ্রকার খিদের তাড়নায় অতিষ্ঠ হয়ে ভাবছিলেন কি করা যায় ! তারা দেখলেন একমাত্র খাদ্য সরবরাহ খোলা আছে । তাই তারা সিদ্ধান্ত নিলেন কিছু কিছু সব্জি এনে লকডাউনে মানুষের কাছে হোম ডেলিভারি দেওয়ার কথা । সেই মতো খোঁজখবর নিয়ে মাত্র কয়েক কেজি নিয়ে সব্জি এনে ফোন করতে লাগলেন পরিচিতদের মধ্যে । দু-এক জায়গায় সেগুলো পৌঁছে দিতে গিয়ে করুন অভিজ্ঞতা হলো তাদের । তারা উপলব্ধি করলেন লকডাউনে হতভাগ্য শুধু তারা একারাই নন বরং তাদের থেকে বহু গুণে শোচনীয় অবস্থায় আছেন এলাকার অনেক অনেক মানুষ । একদম বাস্তব ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের হাহাকার দেখে নিজেদের অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তাদের ছোট্ট ছোট্ট হৃদয় দুটি হতে ! না, সে হৃদয়গুলো খালি ছিলো না, ছিলো সহনাগরিকদের প্রতি করুণায় পরিপূর্ণ ! তারা, তাদের ফ্রেন্ড-ফিলোজফার-গাইড এই সংগঠনের বড়দের কাছে এসে তাদের কষ্টকর অভিজ্ঞতার কথা জানালেন । ছাত্রভাই দুজন ছাড়া এই সংগঠনে তখন জড়িয়ে আছেন মাত্র দুএকজন মানুষ । ছাত্র ছাত্রীদের খাতাপেন স্পন্সর করার জন্য ফাণ্ড সাকুল্যে মাত্র ৪৫০/- টাকা । তাই নিয়েই মাত্র কয়েকজন মানুষের সহযোগিতায় তারা নেমে পড়লেন ভূখা মানুষের কাছে বিনা পয়সায় সব্জি হোম ডেলিভারি করার কাজে । কয়েকটা মাত্র মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতেই কিন্তু তারা বেশকিছু হৃদয়বান মানুষের সাহায্য পেয়েছেন । তাদের কাজ আরো এগিয়ে চলেছে ! আরো আরো মানুষের যোগদান, আরো আরো মানুষের সাহায্য এই মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে যাবে এটাই তারা বিশ্বাস করেন । আর হ্যাঁ, দিনরাত যতটুকু সময় পাচ্ছেন তারা পরিশ্রম করে চলেছেন, তাই সেল্ফি তোলার সময়টুকু পাচ্ছেন না । অনুগ্রহ করে কেউ সেল্ফি চাইবেন না । দরকার হলে আমাদের সঙ্গে আসুন ফিল্ডে সরাসরি, দেখুন আমাদের কর্মপদ্ধতি, নিষ্ঠা আর দায়িত্ববোধ । ধন্যবাদ !