02/03/2026
আবারও বেশ কিছু দিনের বিরতির পর খেলার মাঠে হাজির বাকসা সায়েন্স অর্গানাইজেশন
বাকসা সায়েন্স অর্গানাইজেশনের সারা বছরের কর্মকান্ড থাকে প্রযুক্তি ও যুক্তিবাদী দর্শনের আলোকে বিজ্ঞান-সচেতন সমাজ গঠনের লক্ষ্যে। তাতে যেমন পরিবেশ-কেন্দ্রিক ও সাংস্কৃতিক কর্মসূচি থাকে তেমনই ক্রীড়াকেন্দ্রিক কর্মসূচির প্রয়োজনীয়তাও আমরা বিশেষভাবে অনুভব করি। সংগঠনের বহু সদস্যই সক্রিয়ভাবে এলাকার অন্যান্য ক্রীড়া সংগঠনেও যুক্ত থাকে।
খেলাধূলার প্রতি সেই আগ্রহ থেকেই গত ১লা মার্চ,২০২৬ (রবিবার) মনিরামপুর ফুটবল এসোসিয়েশন আয়োজিত একদিনের আট-দলীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাকসা সায়েন্স অর্গানাইজেশন।
আর এবারে শুধু অংশগ্রহন নয়, সুস্থ প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে একেবারে চ্যাম্পিয়নের শিরোপা এসেছে বাকসা সায়েন্স অর্গানাইজেশনের ঘরে।
আগামীতেও আমরা আবার খেলার মাঠে হাজির হবো।
এই টুর্নামেন্টে আমাদের দলের সদস্য - শুভঙ্কর মল্লিক, প্র শা ন্ত পাল (অধিনায়ক), Nilim Bhattacharya , Subhas Majhi, শুভ দাস, Rahul Patra, সুদীপ্ত, Avijit Banerjee , Sachin Chowdhury , Supriyo Das।
বিজ্ঞানের উৎসব হোক সার্বজনীন। সুস্থ প্রতিযোগিতামূলক খেলাধূলার পরিবেশ হোক সার্বজনীন।