Hooghly Ichche purone prayas welfare society

Hooghly Ichche purone prayas welfare society Non Profit Organization a government registered ngo

আমাদের বোন এবং আমাদের NGO এর  Member  সমর্পিতার মা ফুসফুস ও হৃদপিণ্ডের জটিল সমস্যায় আক্রান্ত। ফুসফুসে ইনফেকশনের পাশাপাশি...
04/11/2025

আমাদের বোন এবং আমাদের NGO এর Member সমর্পিতার মা ফুসফুস ও হৃদপিণ্ডের জটিল সমস্যায় আক্রান্ত। ফুসফুসে ইনফেকশনের পাশাপাশি হার্টের ভালভেও ক্যালশিয়াম জমা শুরু হয়েছে। ডাক্তার অতি দ্রুত CPAP চালু করার পরামর্শ দিয়েছেন। ওর বাবা বহুবছর আগে গত হয়েছেন, একমাত্র রোজগেরে সদস্য ও নিজে। হঠাৎ এমন ব্যাধিতে সমস্যায় পড়ে গেছে। এই মেশিনটি বেশ ব্যয় সাপেক্ষ। ওর পক্ষে বিষয়টা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আপনাদের কাছে সহযোগিতা আশা করছি৷ আপনারা সরাসরি ওর সাথে কথা বলতে পারেন অথবা ওর ইউপিয়াই আইডি 7687891107@ybl তে সাহায্য করতে পারেন। এটায় ভীষণ ভীষণ উপকার হয়.

Sob Documents Attached kora Holo.

Millap Link - http://m-lp.co/puspakun?utm_medium=campaign_page_share&utm_source=copy

গত মাসে Hooghly Ichche purone prayas welfare society এর হয়ে কিছু বই কেনার জন্য পোষ্ট করেছিলাম যার রেসপন্সে অনেকেই আমাদে...
15/07/2025

গত মাসে Hooghly Ichche purone prayas welfare society এর হয়ে কিছু বই কেনার জন্য পোষ্ট করেছিলাম যার রেসপন্সে অনেকেই আমাদের হেল্প করেছেন, তাদের সবাই কে অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্যে। আমাদের একটু দেরি হলো আপডেট দিতে যেহেতু কিছু বই প্রিন্ট হতে সময় লেগেছে; তাই যেগুলো আগে পাওয়া গিয়েছে সেগুলো আমাদের ফ্রী কোচিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে আর বাকি যা বই আছে সেগুলো আমরা আগামী সপ্তাহের মধ্যেই দিয়ে আসবো ❤️

Hooghly Ichche purone prayas welfare society

আপডেট- বেশ কিছু বই এবং প্রয়োজনীয় অর্থ আজ পাওয়া গেছে। তবে কিছু বই কেনা এখনও বাকি আছে। যাদের সম্ভব একটু এগিয়ে আসবেন। ক্লাস...
12/06/2025

আপডেট- বেশ কিছু বই এবং প্রয়োজনীয় অর্থ আজ পাওয়া গেছে। তবে কিছু বই কেনা এখনও বাকি আছে। যাদের সম্ভব একটু এগিয়ে আসবেন।

ক্লাস এইট এর
ইংরেজি ১ টা, ইতিহাস দুটো, বাংলা দুটো, বিজ্ঞান ১ টা
রায় এন্ড মার্টিন

ক্লাস সিক্স
ভূগোল প্রোজেক্ট ১ টা,
প্রশ্ন বিচিত্রা ২ টো

ক্লাস ইলেভেনের

পরিবেশ সহায়িকা - সাঁতরা

*ক্লাস ইলেভেন ভোকেশনাল*

DTCI [ভগবতী- পাবলিকেশন]
বায়োলজি। [ভগবতী- পাবলিকেশন.
ECCE : [ভগবতী: পাবলিকেশন।]

EDCA.[ভগবতী- পাবলিকেশন, ]

কেমিস্ট্রি [ভগবতী পাবলিকেশন
বেসিক নিউট্রেশন, [ভগবতী: পাবলিকেশন,

class-11 vocational Health come science

বিনা পয়সায় কোচিংয়ের ক্লাস পুরোদমে চলছে। ২৯ জনের এই পাঠশালায় কিছু পড়ুয়াদের বই কিনে দেওয়ার আবেদন জানিয়েছিলাম। সেই কর্মকাণ্...
11/06/2025

বিনা পয়সায় কোচিংয়ের ক্লাস পুরোদমে চলছে। ২৯ জনের এই পাঠশালায় কিছু পড়ুয়াদের বই কিনে দেওয়ার আবেদন জানিয়েছিলাম। সেই কর্মকাণ্ড জারি রয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইলো যদি সম্ভব হয়, এই বাচ্চাগুলোকে খানিক সাহায্য করুন।

ধন্যবাদ।

দরিদ্র পরিবারের বাচ্চাগুলোর জন্য বিনা পয়সার কোচিং সেন্টারে কিছু বই প্রয়োজন।।১) অদিতি হাকিম, শ্রীলেখা কোলের জন্য ক্লাস টু...
10/06/2025

দরিদ্র পরিবারের বাচ্চাগুলোর জন্য বিনা পয়সার কোচিং সেন্টারে কিছু বই প্রয়োজন।।
১) অদিতি হাকিম, শ্রীলেখা কোলের জন্য ক্লাস টুয়েলভের বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান সহায়িকা
২) নন্দিনী ঘোড়ুই ও মনীষা মেটের জন্য ক্লাস ইলেভেনের বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান সহায়িকা
৩) ক্লাস সিক্সের অভীক নায়েক, অনিমেষ মালিক, শর্মিলা সোরেন, প্রমিলা সোরেনের জন্য ভূগোল, ইংরেজি, বাংলা, ইতিহাস সহায়িকা এবং ইংরেজি কোয়েশ্চেন ব্যাঙ্ক ও প্রশ্ন বিচিত্রা দরকার
৪) রাশি মুখার্জী, রিজু মেটে, বিরাট মেটে ও সৃজনী শী এর জন্য ক্লাস সেভেনের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান সহায়িকা প্রয়োজন
৫) দীপান্বিতা দে, তিথি দে, সুমিতা ঘোড়ুই, মনি রায়, অদিতি ঘাঁটির জন্য ক্লাস এইটের ইংরেজি, বাংলা, ইতিহাস,বিজ্ঞান সহায়িকার প্রয়োজন।

কেউ যদি যদি অল্প করে দায়িত্ব নিতে চান খুবই উপকার হয়। আপনাদের আন্তরিক সহযোগিতা কাম্য। কেউ যদি কিনে দিতে চান বা কেনার জন্য সাহায্য করতে চান অনুগ্রহ করে জানাবেন। কোনো বিষয়ে বিস্তারিত জানতে আমায় নির্দ্বিধায় মেসেজ করুন।

দরিদ্র পরিবারের বাচ্চাগুলোর জন্য বিনা পয়সার কোচিং সেন্টারে কিছু বই প্রয়োজন।।১) অদিতি হাকিম, শ্রীলেখা কোলের জন্য ক্লাস টু...
08/06/2025

দরিদ্র পরিবারের বাচ্চাগুলোর জন্য বিনা পয়সার কোচিং সেন্টারে কিছু বই প্রয়োজন।।
১) অদিতি হাকিম, শ্রীলেখা কোলের জন্য ক্লাস টুয়েলভের বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান সহায়িকা
২) নন্দিনী ঘোড়ুই ও মনীষা মেটের জন্য ক্লাস ইলেভেনের বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান সহায়িকা
৩) ক্লাস সিক্সের অভীক নায়েক, অনিমেষ মালিক, শর্মিলা সোরেন, প্রমিলা সোরেনের জন্য ভূগোল, ইংরেজি, বাংলা, ইতিহাস সহায়িকা এবং ইংরেজি কোয়েশ্চেন ব্যাঙ্ক ও প্রশ্ন বিচিত্রা দরকার
৪) রাশি মুখার্জী, রিজু মেটে, বিরাট মেটে ও সৃজনী শী এর জন্য ক্লাস সেভেনের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান সহায়িকা প্রয়োজন
৫) দীপান্বিতা দে, তিথি দে, সুমিতা ঘোড়ুই, মনি রায়, অদিতি ঘাঁটির জন্য ক্লাস এইটের ইংরেজি, বাংলা, ইতিহাস,বিজ্ঞান সহায়িকার প্রয়োজন।

কেউ যদি যদি অল্প করে দায়িত্ব নিতে চান খুবই উপকার হয়। আপনাদের আন্তরিক সহযোগিতা কাম্য। কেউ যদি কিনে দিতে চান বা কেনার জন্য সাহায্য করতে চান অনুগ্রহ করে জানাবেন। কোনো বিষয়ে বিস্তারিত জানতে আমাদের মেসেজ করুন।

Hooghly Ichche Purone Proyas
A/C No 50100357687912
IFSC CODE : HDFC0009688 OR
HDFC0009235
MICR CODE : 700240141
BRANCH ADDRESS : HDFC BANK LTD ,GR FLOOR, 55 BANDEL STATION ROAD, PIN 712123

পূর্ব পরিকল্পনা মতোই আজ হুগলীর প্রত্যন্ত বীরেন্দ্রনগর গ্রামের অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা কিছু পড়ুয়ার হাতে আপনাদের সহ...
07/06/2025

পূর্ব পরিকল্পনা মতোই আজ হুগলীর প্রত্যন্ত বীরেন্দ্রনগর গ্রামের অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা কিছু পড়ুয়ার হাতে আপনাদের সহযোগিতায় পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া গেলো। আপনারা জানেন বিগত ৭ বছর ধরে দরিদ্র বাচ্চাগুলির সমস্ত রকম পড়াশোনার খরচ বহন করার চেষ্টা চলেছে৷ পড়াশোনার পাশাপাশি চলছে মেয়েদের জন্য সেলাইয়ের প্রশিক্ষণ ও সবার জন্য কম্পিউটার ক্লাস। বীরেন্দ্রনগর গ্রামের দাদা অনুপ দাসের সহযোগিতায় পুরো বিষয়টি খুব ভাল ভাবে চলেছে। ২৯ জন পড়ুয়ার মধ্যে আজ উপস্থিত ছিল ২০ জন, বাকিদের মায়েরা এসেছিলেন। ছবিগুলো রইলো। আপনাদের সহযোগিতায় এদের সামনের পথ আরও মসৃণ হবে।
ধন্যবাদ।

৪ বছর আগে এই দিনে সারা পৃথিবী যখন ঘরে বসে লড়ছিল, আমরা গুটিকয়েক মানুষ বাইরে ছিলাম৷ বাবা মা-র একমাত্র ছেলে, সঙ্গে পিএইচডি ...
05/06/2025

৪ বছর আগে এই দিনে সারা পৃথিবী যখন ঘরে বসে লড়ছিল, আমরা গুটিকয়েক মানুষ বাইরে ছিলাম৷ বাবা মা-র একমাত্র ছেলে, সঙ্গে পিএইচডি এসব বিষয়গুলো ভুলে গেছিলাম।
যারা জানেননা, তাঁদের জানাই যে কোভিডের সময় সবথেকে ক্ষতিগ্রস্ত শ্রেণীর একটি ছিল স্টেশনগুলিতে বসবাসরত মানুষগুলো। যারা স্টেশনে মাল বয়, কিংবা ভিক্ষা করে সাধারণ দিনগুলি কাটায়। ট্রেন বন্ধ থাকায় ভয়ংকর সময় নেমে আসে এঁদের জীবনে।।আমরাও গুটিকয়েক মানুষ বাড়ি থেকে বেড়িয়ে চেষ্টা করেছিলাম অন্তত দু'বেলা ( দুপুর ও রাতে) এদের পেট ভর্তি রাখতে। প্রসঙ্গত এই বিনা পয়সার হেঁশেল চলেছিল পঞ্চাশ দিনেরও বেশি৷ প্রায়ই এই সংখ্যাটা ছাড়িয়ে যেত একশো জন। কখনও ক্রাউড ফাণ্ডিং কখনও সহৃদয় মানুষদের সদিচ্ছা এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। ফেসবুক একটা ডায়েরির মতো, কি সুন্দর মনে করিয়ে দিলো সেই দিনগুলি। মনে করিয়ে দিলো আমাদের আপনাদের প্রত্যেকের মিলিত প্রয়াস একটা অসম লড়াইকে কীভাবে জিতিয়ে দিয়েছিল।
ধন্যবাদ জানাই প্রত্যেকজনকে যারা সেই সময় আমাদের সঙ্গে ছিলেন।
Hooghly Ichche purone prayas welfare society

গত ৭ বছর ধরে হুগলী জেলার প্রত্যন্ত বীরেন্দ্রনগর গ্রামের অত্যন্ত গরীব ঘরের মেধাবী ও সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের নিয়ে সম্পূর...
02/06/2025

গত ৭ বছর ধরে হুগলী জেলার প্রত্যন্ত বীরেন্দ্রনগর গ্রামের অত্যন্ত গরীব ঘরের মেধাবী ও সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের নিয়ে সম্পূর্ণ অবৈতনিক একটি পাঠশালা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ এই পাঠশালার পাশাপাশি তাদের সারাবছরের পড়াশোনার যাবতীয় বই-খাতা, পেন, পেন্সিল, স্কুল্প ব্যাগের ব্যবস্থাও করা হয়েছে। সবই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। এই মুহূর্তে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা ২৯ জন। বাচ্চাগুলোর পড়াশোনার জন্য কিছু খাতা ও পেন পেন্সিল লাগবে। আপনারা যদি অল্প অল্প করে দায়িত্ব নেন, এই বাচ্চাগুলোর উপকার হয়। কয়েক মাস আগে পাঠশালার পাশাপাশি কম্পিউটারের ব্যবস্থাও করা গেছে। প্রত্যেক বাচ্চার জন্য মাথাপিছু ২০০ টাকার খাতা,পেন,পেন্সিল হলে সুবিধা হয়। কেউ যদি কিনে দিতে চান বা পাঠাতে চান সাদর আমন্ত্রণ জানাই।। অল্প অল্প দায়িত্ব নিলে এই পাঠশালা এগিয়ে নিয়ে যেতে খুব সুবিধা হবে।

ধন্যবাদ 🙏

28/03/2025

নতুন ভাবে আবার কাজে ফিরছি. নতুনদের স্বাগত 🙏🏼
Hooghly Ichche purone prayas welfare societyty

Address

Hooghly Chisurah
Hooghly-Chinsurah
712103

Alerts

Be the first to know and let us send you an email when Hooghly Ichche purone prayas welfare society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hooghly Ichche purone prayas welfare society:

Share