Haldibari Electricity Consumer Organizaton

Haldibari Electricity Consumer Organizaton হলদিবাড়ির সমস্ত বিদ্যুত গ্রাহকের নিজ

রাত ১টা ৩০ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে হলদিবাড়ি পাওয়ার হাউস। এখন ৩টা ৩৭ মিনিট, এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা ...
14/09/2025

রাত ১টা ৩০ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে হলদিবাড়ি পাওয়ার হাউস। এখন ৩টা ৩৭ মিনিট, এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

দুই ঘন্টা ধরে হলদিবাড়িতে বেহাল বিদ্যুৎ পরিষেবা।

চরম অপদার্থরা যখন পাবলিক সার্ভিসের মত গুরুত্বপূর্ণ পরিষেবার মাথায় বসে থাকে তখন এরকম হওয়াটাই স্বাভাবিক।

হলদিবাড়ি পাওয়ার হাউস মানুষের ধৈর্য্য নিয়ে খেলা করছে।

মানুষের ক্ষোভ কখনও কোনও যুক্তি বা বুদ্ধির ধার ধারে না। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।

সাম্প্রতিক নেপালের মানুষের ক্ষোভের লাগামহীন ধ্বংসলীলা তা প্রমাণ করে ছেড়েছে। সেখানকার মানুষ এখন প্রায় পশুর থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। একজন প্রশাসনিক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে। মূর্তি ভেঙে উল্লাস করছে তারা। সরকারি ভবন, বাসভবন, লাইব্রেরী সব জ্বালিয়ে দিয়েছে।

এই মূহুর্তে ফ্রান্সে বিক্ষোভ চলছে। আসামে বিক্ষোভ শুরু হয়েছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি।

হলদিবাড়ি পাওয়ার হাউস যেন মানুষের এই ক্ষোভ নিয়েই একটা খেলা খেলতে চাইছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন পরিস্থিতি তৈরি করে ব্লকের সমস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে খুঁচিয়ে খুঁচিয়ে অসুবিধা তৈরি করে মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এরা বুঝতে পারছে না এরা আগুন নিয়ে খেলা করছে।

হলদিবাড়ি পাওয়ার হাউসের পরিচালক ও কর্মীদের বলছি, এভাবে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে আপনারা কী মজা পান..? যদি কোনও যান্ত্রিক ত্রুটি বা সরকারি অনুদানের অভাবের জন্য এই পরিস্থিতি তৈরি হয় তা সাংবাদিক সম্মেলন করে বা সোশ্যাল মিডিয়াতে জানাতে পারেন। কিন্তু এভাবে এলাকার বাসিন্দাদের কোনও তথ্যা না দিয়ে তাদের মধ্যে ক্ষোভ তৈরির চেষ্টা কেন করছেন..?

দুই ঘন্টা ধরে হলদিবাড়িতে বেহাল বিদ্যুৎ পরিষেবা। মানুষের ক্ষোভ কখনও কোনও যুক্তি বা বুদ্ধির ধার ধারে না। সব কিছু জ্বালিয়ে ...
11/09/2025

দুই ঘন্টা ধরে হলদিবাড়িতে বেহাল বিদ্যুৎ পরিষেবা।

মানুষের ক্ষোভ কখনও কোনও যুক্তি বা বুদ্ধির ধার ধারে না। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।

সাম্প্রতিক নেপালের মানুষের ক্ষোভের লাগামহীন ধ্বংসলীলা তা প্রমাণ করে ছেড়েছে। সেখানকার মানুষ এখন প্রায় পশুর থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। একজন প্রশাসনিক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে। মূর্তি ভেঙে উল্লাস করছে তারা। সরকারি ভবন, বাসভবন, লাইব্রেরী সব জ্বালিয়ে দিয়েছে।

এই মূহুর্তে ফ্রান্সে বিক্ষোভ চলছে। আসামে বিক্ষোভ শুরু হয়েছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি।

হলদিবাড়ি পাওয়ার হাউস যেন মানুষের এই ক্ষোভ নিয়েই একটা খেলা খেলতে চাইছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন পরিস্থিতি তৈরি করে ব্লকের সমস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে খুঁচিয়ে খুঁচিয়ে অসুবিধা তৈরি করে মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এরা বুঝতে পারছে না এরা আগুন নিয়ে খেলা করছে।

হলদিবাড়ি পাওয়ার হাউসের পরিচালক ও কর্মীদের বলছি, এভাবে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে আপনারা কী মজা পান..? যদি কোনও যান্ত্রিক ত্রুটি বা সরকারি অনুদানের অভাবের জন্য এই পরিস্থিতি তৈরি হয় তা সাংবাদিক সম্মেলন করে বা সোশ্যাল মিডিয়াতে জানাতে পারেন। কিন্তু এভাবে এলাকার বাসিন্দাদের কোনও তথ্যা না দিয়ে তাদের মধ্যে ক্ষোভ তৈরির চেষ্টা কেন করছেন..?

02/08/2025

হলদিবাড়ি পাওয়ার হাউজ "ফুলের ঘায়ে মূর্ছা যায়"। 🥀

🌧️🌧️ আবার সামান্য বৃষ্টি। অল্প হাওয়া। ব্যস লোডশেডিং ⚠️ ❌ ❌

📌 [ আজ 02 August 2025, এখন রাত দশটা তেত্রিশ মিনিট। ১০টা ৩৩ মিনিট। প্রায় এক ঘন্টা থেকে চলছে অসহনীয় বিদ্যুৎহীন অবস্থা। এরকম যখন তখন বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছি আমরা। ] ⚠️ ⚠️ ⚠️ 🚫 🚫

• হলদিবাড়ি পাওয়ার হাউজের বিদ্যুৎ পরিষেবার মত খারাপ বিদ্যুৎ পরিষেবা আর কোথাও দেখিনি। একমাত্র শহর যেখানে সামান্য হাওয়া হলেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়।

এত জঘন্য বিদ্যুৎ পরিষেবা আর কোথাও নেই।

https://www.facebook.com/100057620552237/posts/1142091637721511/
02/06/2025

https://www.facebook.com/100057620552237/posts/1142091637721511/

স্মার্ট মিটার, স্মার্ট বাঁশ... জেনে নিই কি কি অসুবিধা হবে আপনার?
——————————————————————————
এখনো সময় আছে আপনি অন্ধ ভক্তোঁ না হয়ে স্মার্ট হয়ে প্রতিবাদ করুন, মনে রাখবেন... #প্রতিবাদ করুন!আপনার ইলেক্ট্রিক বিল বেশি হলে পাকিস্থান জব্দ হবে না, ফাঁদে পড়বেন আপনি নিজে!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সরকার কোটি কোটি টাকা গ্রাহকদের থেকে তুলে যে পুরানো মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার বসালো সেই মিটার পরিবর্তন করে এবার গ্রাহকদের প্রিপেড মিটার বসাবে, প্রিপেড মিটার হল সেই মিটার যেখানে আপনি কারেন্ট ব্যাবহারের আগে আপনাকে টাকা ভরতে হবে তবেই আপনার বাড়িতে কারেন্ট থাকবে নচেৎ নয়,যেমন সিমে টাকা ভরেন সেরকম আর কি....
এর ফলে কি রকম সমস্যা ও ক্ষতি হবে সেটা নীচে আলোচনা করছি...

১) এখন রাত বারোটার সময় যদি আপনার টাকা শেষ হয়ে যায় তবে অটোমেটিক আপনার কারেন্ট অফ হয়ে যাবে,কিন্ত আপনি হয়ত ভাববেন যে হয়তো কারেন্ট চলে গেছে কিন্ত তা নয় ,আপনি টাকা ভরলে তবেই পুনরায় আপনার বাড়িতে কারেন্ট আসবে নচেৎ নয়,

২) এই মিটারের টাকা কবে কি ভাবে শেষ হবে সেটা আপনি জানতে পারবেন না৷ কেননা আপনি মিটারের রিডিং দেখতে পাবেন না৷ এর ফলে আপনাকে অন্ধকারে রেখে আপনাকে খুব সহজেই ঠকাতে পারবে বিদ্যুৎ দপ্তর৷ আপনি রিডিং দেখতে পাবেন না সুতরাং 6কে 9 করলেও আপনি বুঝতে পারবেন না৷

৩ ) বিদ্যুৎ বিলের যে ট্যারিফ রয়েছে তারও পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। নতুন ট্যারিফে বোঝা চাপবে সাধারন মানুষের উপর। এতদিন ফিক্সড চার্জ প্রতি কেভিএ-র ছিল ১৫ টাকা, এবার সেটা বেরে হবে ৩০ টাকা। পাশাপাশি নূন্যতম চার্জ এতদিন ছিল ২৮ টাকা। সেটা বেড়ে হবে ৭৫ টাকা। এই ট্যারিফ গৃহস্থের জন্য ধার্য করা হয়েছে।

৪) এই মিটারের আর একটা ভয়ঙ্কর দিক হল যে আপনার মিটার হ্যাক হতে পারে ধরুন আপনি ঘুমাতে যাবার আগে দেখে গেলেন আপনার মিটারে চারশ টাকা আছে কিন্তু সকালে উঠে দেখলেন আপনার মিটারে দেড় হাজার টাকা মাইনাস হয়ে আছে,আপনার অজান্তে আপনার মিটার হ্যাক করে টাকা চুরি করে নেবে,ভারতবর্ষে চারটে রাজ্যে এই মিটার বসানো হয়ে গেছে রাজ্য গুলো হাল জম্মু কাশ্মীর,মধ্যপ্রদেশ,বিহার,অসম, এই রাজ্য গুলোতে এই মিটার বসানোর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে এর বিরুদ্ধে সাধারণ মানুষ আন্দোলন করছে,বাম শাসিত কেরল, ও কংগ্রেস শাসিত রাজ্যগুলো এই মিটার বসাতে রাজি নয়, তো একবার ভাবুন মিটারে যদি টাকা না থাকে বা টাকা ভরতে যদি একটু সময় লাগে তো আপনাকে অন্ধকারে,গরমে কষ্ট পেতে হবে তত দিন, ভাবুন কত ভয়ঙ্কর ব্যাপার,আপনাদের কাছে অনুরোধ এই মিটার না বসাতে জনমত আন্দোলন গড়ে তুলুন না হলে সামনে ভয়ঙ্কর দিন অপেক্ষা করে আছে!

Address

Haldibari

Telephone

+913561263222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haldibari Electricity Consumer Organizaton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share