Antarikata

Antarikata মানবিকতাই শেষ কথা (Non Governmental Organisation )

বৃদ্ধাশ্রমে এক মায়ের গল্প    ৭০ দশকের এক অজানা প্রেমের গল্প “ভালোবাসা কিছুই মানে না... মানে শুধু অনুভূতি।”ব্রাহ্মণ পরিব...
04/10/2025

বৃদ্ধাশ্রমে এক মায়ের গল্প

৭০ দশকের এক অজানা প্রেমের গল্প

“ভালোবাসা কিছুই মানে না... মানে শুধু অনুভূতি।”

ব্রাহ্মণ পরিবারের এক মেয়ে, আর তার ভালোবাসার মানুষ একজন খ্রিস্টান পুরুষ।
সমাজের বাধা, পরিবারের রাগ, আর চারপাশের "লালদৃষ্টি" উপেক্ষা করেও
তারা বেছে নিয়েছিল ভালোবাসাকে।

পরিবারের অনুমতি ছাড়া বিয়ে, ছোট্ট সংসার,

চোখে একরাশ স্বপ্ন—

সারা দুনিয়া ঘোরা, একসঙ্গে বাঁচা...

কিন্তু সময়ের পরিহাস,

আজ তিনি একা... বৃদ্ধাশ্রমে। হেঁন বৃদ্ধাশ্রমে ...

ফেলে আসা সেই স্বপ্নগুলো এখন কেবলই বিষাদের ছায়া।

ভালোবাসা হারায় না, কেবল সময়ের সঙ্গে রূপ বদলায়।
কলমে : Pratik Mahapa
অনুভূতি & উপস্থাপনা : Das Bidisha

আমরা "আন্তরিকতা" সবসময় বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হওয়া মা দের পাশে আছি —
যাদের জীবনের গল্পে আছে ভালোবাসা, ত্যাগ আর একাকীত্বের ছোঁয়া।
ভালোবাসা যদি সত্যি হয়, তবে সময়ও তা মুছতে পারে না...

Don’t copy without permission

01/10/2025

সারা বাংলা জুড়ে চলছে উৎসবের মরসুম..
মায়ের আরাধনা , চারিদিকে ঢাকের সুর ........
আর ঠিক সেই আবহ এই বর্তমান ব্যস্ততম সময়ের মধ্যে আমরা শত কাজের মধ্যে , সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূরত্ব কমিয়ে হৃদয় - মননে এক সুতোর বন্ধনে বাঁধতে পেরেছি ....
তাই তো মানুষের হৃদয় দ্বারে আমাদের "আন্তরিকতা"বহু যোজন দূরত্ব কমিয়ে অন্তরের অন্তঃস্থলে সেই সব মানুষ ও পথ শিশু গুলোকে আপন করেছে ....যারা কিনা অবহেলিত ..,
দারিদ্র্য যাদের নিত্য সঙ্গী ,অনাহার যাদের নিত্য দিনের জীবন ...,স্বপ্ন যাদের ভুলুন্ঠিত ...,
আমরা গতকাল হলদিয়া ব্লকের হাদিয়া গ্রামের এমন এক পরিবারের নিকট পৌছালাম ...যাদের পরিবারের অভিভাবক ( বয়স - ৭০), বর্তমান সময়ের উনি এখন অক্ষম শুধু নয় স্টোক এ আক্রান্ত হয়ে প্যারালাইসিস রুগী .....
ওনার বড় ছেলে ব্রেন হেমারেজ হয়ে আজ তিন বৎসর শয্যা -সায়ী ,( বয়স - ৪৫ ) ,
আবার ওনার দুই সন্তানের মধ্যে একজনের বয়স ২১ ( মেন্টাল পেসেন্ট ) ,আর একজন বয়স ১১ বছর , কোনো ক্রমে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করছে ,
বাড়ির ২ জন মহিলা বাধ্য হয়ে ভিক্ষা করছে দ্বারে দ্বারে ...
এমতাবস্থায় আমাদের "আন্তরিকতা" এর পক্ষ হইতে কিছু সহযোগিতা করার চেষ্টা করলো ...(যা ওই পরিবারের জন্য যথেষ্ট নয় ) ...
তাই বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানবিক ও পরোপকারী স্ব- হৃদয় ব্যাক্তিগনের নিকট "আন্তরিকতার" পক্ষ থেকে বিনম্র নিবেদন ...দয়া করে আপনারাও এই পরিবারের পাশে এসে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ....

এদের দুজনের বাবা নেই, এদের  বাড়ি নন্দীগ্রাম । আমরা খবর পেলাম এদের পুজোর নতুন জামা কাপড় হয়নি । মা অনেক কষ্ট করে দুই মে...
30/09/2025

এদের দুজনের বাবা নেই, এদের বাড়ি নন্দীগ্রাম । আমরা খবর পেলাম এদের পুজোর নতুন জামা কাপড় হয়নি । মা অনেক কষ্ট করে দুই মেয়েকে নিয়ে আছে । আমরা 'ANTARIKATA' এদের কাছে পুজোর নতুন জামা দিয়ে ওদের মুখে একটু হাসি ফুটিয়ে তুললাম ।

29/09/2025

"আন্তরিকতা"র প্রতিশ্রুতি পূরণ আমরা "আন্তরিকতা"-এর পক্ষ থেকে অঙ্গীকার করেছিলাম এই পূজোর উৎসবে সমস্ত পথশিশু, অনাথশিশু ও বৃ...
29/09/2025

"আন্তরিকতা"র প্রতিশ্রুতি পূরণ

আমরা "আন্তরিকতা"-এর পক্ষ থেকে অঙ্গীকার করেছিলাম এই পূজোর উৎসবে সমস্ত পথশিশু, অনাথশিশু ও বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হওয়া মানুষদের নতুন পোশাক উপহার দেওয়ার। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও শুভেচ্ছা নিয়ে আমরা সেই অঙ্গীকার সফলভাবে পূরণ করতে পেরেছি।
ধন্যবাদ প্রত্যেককে, যাদের আর্থিক সহায়তা ও আন্তরিক ভালোবাসা ছাড়া এই মানবিক উদ্যোগ সফল করা সম্ভব হতো না।
আন্তরিকতার পক্ষ থেকে সবাইকে পূজোর অনেক শুভেচ্ছা রইলো ।

28/09/2025
পূজোর উৎসবে প্রত্যেকবারের মতো এবারও পরবে ওরা নতুন পোশাক .. "আন্তরিকতা" ওদের জন্য নিয়ে যাচ্ছে নতুন পোশাক ।আপনাদের ভালোবাস...
26/09/2025

পূজোর উৎসবে প্রত্যেকবারের মতো এবারও পরবে ওরা নতুন পোশাক .. "আন্তরিকতা" ওদের জন্য নিয়ে যাচ্ছে নতুন পোশাক ।আপনাদের ভালোবাসা ও আর্থিক সহযোগিতায় ..
#আন্তরিকতা #পাশেআছি #মানবিকতা

রবিবার 28.09 2025সকাল -8 টা থেকে হলদিয়া ব্রাজলালচক বাজার এরিয়া  থেকে শুরু করে বিভিন্ন স্টেশন, ফেরিঘাট, বাসস্ট্যান্ড ,বস্...
24/09/2025

রবিবার 28.09 2025
সকাল -8 টা থেকে হলদিয়া ব্রাজলালচক বাজার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন স্টেশন, ফেরিঘাট, বাসস্ট্যান্ড ,বস্তি এরিয়া ,অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে আমাদের ভালোবাসার উৎসবের উপহার হিসেবে নতুন পোশাক নিয়ে "আন্তরিকতা" থাকবে ওদের পাশে.....

24/09/2025

আগামী রবিবার ও সোমবার
আমরা থাকছি অনাথ ,পথশিশু, ইট ভাটার শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হওয়া মা বাবাদের পাশে....পূজোর নতুন পোশাক নিয়ে ..... আপনিও আসুন ...

Address

Haldia
721659

Telephone

9851840726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Antarikata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Antarikata:

Share