23/10/2026
আজ বৃদ্ধাশ্রমে বস্ত্রদান এবং সুন্দর মুহূর্ত কাটিয়ে গেলেন এক হৃদয়বান পরিবার। অসহায় বৃদ্ধা মায়েদের মুখে হাসি ফোটানো এবং আনন্দ ভাগ করে নেওয়াই ছিল এই কাজের মূল লক্ষ্য। তাঁদের উপস্থিতি মায়েদের অনেক আনন্দ ও ভালোবাসার স্পর্শ দিয়েছে। এল্ডার কেয়ার ইন্ডিয়া তাঁদের পরিবারকে ধন্যবাদ জানায় প্রবীণদের পাশে থাকার জন্য।
মাতৃকোল খুঁজতো সর্বদা শিশুকে
কিন্তু এখন সন্তান কী খোঁজে বৃদ্ধা মাকে..
পিতার সন্তান স্নেহে ছিল না কোন ত্রুটি,
তাই কি এখন সন্তান, পিতাকে দিয়েছে ছুটি..
তা কখনও না হোক, পারস্পরিক ভালোবাসা ও সম্মানের বন্ধনে নবীন-প্রবীণ সম্পর্ক সুদৃঢ় ও মজবুত হোক।