22/01/2026
Mission for Igniting the Ray of Ability, Haldia (MIRA) -র পক্ষ থেকে আজ সরস্বতী পুজোর ঠিক প্রাক্কালে আমরা সুতাহাটা থানার ঠিক বিপরীতে "সুতাহাটা আমরা তরুন" সঙ্ঘের সহযোগিতায় অভাবী ও মেধাবী স্কুল ছাত্র ছাত্রীদের হাতে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন, স্কুল ব্যাগ, খাতাপত্র তুলে দিয়ে আজকের কর্মসূচী সম্পন্ন করলাম। আমাদের সামর্থ্যের মধ্যে যৎকিঞ্চিৎ সাহায্যের হাত সমাজের প্রতি বাড়িয়ে দিতে পেরে আমরা কৃতার্থ ও কৃতজ্ঞ।
কৃতজ্ঞতা জানাই "সুতাহাটা আমরা তরুন" এর সমস্ত কর্মকর্তা দের। এই মহতী কর্মে তাঁদের পাশে পেয়ে আমরা ধন্য।