Shah Mahmud Foundation

Shah Mahmud Foundation "Charity Doesn't in any way decrease the wealth"

আলহামদুলিল্লাহ! গত ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ রবিবার, নিমাইচান্দপুরী সিলসিলার মাসিক খানক্বা মাহফিলে শাহ্ মাহমুদ ফাউন্ডেশন...
08/09/2026

আলহামদুলিল্লাহ! গত ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ রবিবার, নিমাইচান্দপুরী সিলসিলার মাসিক খানক্বা মাহফিলে শাহ্ মাহমুদ ফাউন্ডেশন (নিমাইচান্দপুরী সাহেব বাড়ী)-এর পক্ষ থেকে NEET পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী আবু মোহাম্মদ আনসার-কে সংবর্ধনা প্রদান করা হয়। তিনি সরকারি বাড়ী, রাতাবাড়ী, করিমগঞ্জ-এর কৃতী সন্তান। তাঁর এই অসামান্য সাফল্যে শাহ্ মাহমুদ ফাউন্ডেশন ও নিমাইচান্দপুরী সিলসিলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আল্লাহ তায়ালা তাঁর জ্ঞান ও মেধায় বরকত দান করুন, ভবিষ্যতে একজন আদর্শ ও মানবসেবী চিকিৎসক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন__________
শাহ্ মাহমুদ ফাউন্ডেশন
(নিমাইচান্দপুরী সাহেব বাড়ী)
#শাহ_মাহমুদ_ফাউন্ডেশন
#নিমাইচান্দপুরী_সিলসিলা
#সংবর্ধনা

#কৃতি_শিক্ষার্থী
#আবু_মোহাম্মদ_আনসার
#শিলচর_মেডিকেল_কলেজ
#শিক্ষা_ও_মানবসেবা
#অভিনন্দন

-:ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে পবিত্র মাহফিল:-আলহামদুলিল্লাহ! আজ ওলিয়ে কামিল শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুর রহমান ...
26/08/2026

-:ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে পবিত্র মাহফিল:-
আলহামদুলিল্লাহ! আজ ওলিয়ে কামিল শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী নিমাইচান্দপুরী সাহেব (রহঃ) প্রতিষ্ঠিত দারুল উলুম মুহছিনীয়া ফুলবাড়ী মাদ্রাসা-এর ছাত্র-শিক্ষকবৃন্দ পবিত্র রোজা পালন করে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করেন। এ উপলক্ষে আজ মাদ্রাসায় শাহ্ মাহমুদ ফাউন্ডেশন (নিমাইচান্দপুরী সাহেব বাড়ী)-এর পক্ষ থেকে না'তে রাসূল ﷺ ও মোনাজাত মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের শুরুতে রোজাদার ছাত্র-শিক্ষকবৃন্দকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার করানো হয়। অতঃপর মাগরিবের নামাজের পর মাদ্রাসার ছাত্রদের পবিত্র কোরআন তেলাওয়াত ও হৃদয়স্পর্শী না'তে রাসূল ﷺ পরিবেশনের মাধ্যমে মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে ঈদে মিলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও উম্মতের প্রতি তাঁর অশেষ দয়ার কথা তুলে ধরেন।
সবশেষে মিলাদ শরীফ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি, উম্মতে মুসলিমাহ এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করে মাহফিলের সমাপ্তি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর সুন্নত ও আদর্শের ওপর জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন______________
#ঈদে_মিলাদুন্নবী ﷺ
#না_তেআ_রাসূল ﷺ
#শাহ_মাহমুদ_ফাউন্ডেশন
#দারুল_উলুম_মুহছিনীয়া_ফুলবাড়ী_মাদ্রাসা
#নিমাইচান্দপুরী_সাহেব

05/08/2026
27/07/2026
16/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য।
গতকাল, পূর্ব ঘোষণা অনুযায়ী, আল মাদ্রাসাতুল জামিয়াতুল হামিদিয়া ফয়জানে মাহমুদিয়া-এর দরসে বুখারী শরীফের শুভারম্ভ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অফিস কার্যক্রমের জন্য শাহ্ মাহমুদ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সেট প্রদান করা হয়। উক্ত উপহারটি প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী আলহাজ্ব হজরত
মৌলানা মুসলেহ উদ্দিন চৌধুরী সাহেব
(নিমাইচান্দপুরী)________

শাহ্ মাহমুদ ফাউন্ডেশন (নিমাইচান্দপুর সাহেব বাড়ী)-এর পক্ষ থেকে একজন অসহায় রোগীর অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান কর...
13/07/2026

শাহ্ মাহমুদ ফাউন্ডেশন (নিমাইচান্দপুর সাহেব বাড়ী)-এর পক্ষ থেকে একজন অসহায় রোগীর অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা রোগীকে দ্রুত সুস্থতা দান করুন। আমীন_______

আলহামদুলিল্লাহ।গতকাল আমাদের বড় সাহেব (নিমাইচান্দপুরী) শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব (রহ:)-এর বাড়িতে ...
02/07/2026

আলহামদুলিল্লাহ।
গতকাল আমাদের বড় সাহেব (নিমাইচান্দপুরী) শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব (রহ:)-এর বাড়িতে উপস্থিত হয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন, স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মরহুমের কবর জিয়ারত করেন। আল্লাহ তাআলা মরহুমের কবরকে নূরে পরিপূর্ণ করুন, তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমীন______

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَআজ আমরা হারালাম একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামের খাদিম, আলহাজ্ব হযরত মাওল...
28/06/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
আজ আমরা হারালাম একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামের খাদিম, আলহাজ্ব হযরত মাওলানা জমির উদ্দিন সাহেবকে।উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাক্তন সম্পাদক হিসেবে তিনি দ্বীনের খেদমত ও সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর হৃদয়স্পর্শী ওয়াজ বরাক উপত্যকার অগণিত মানুষের হৃদয়ে ঈমানের প্রেরণা জাগিয়েছে। যুবক থেকে প্রবীণ—সবার কাছেই তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।আল্লাহ তাআলা তাঁর দ্বীনি খেদমতসমূহ কবুল করুন, তাঁকে মাগফিরাত দান করুন, কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং জান্নাতুল
ফিরদাউস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবার ও সকল শুভাকাঙ্ক্ষীকে সবরে জামিল দান করুন। আমীন_______

Shout out to my newest followers! Excited to have you onboard! Mismal Hussain Barbhuiya, Kamrul Hussin, Rehan Khan, Anow...
10/06/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Mismal Hussain Barbhuiya, Kamrul Hussin, Rehan Khan, Anowar Hussain Choudhary

Address

Nimaichandpur Saheb Bari
Hailakandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shah Mahmud Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share