20/09/2026
দুর্গাপূজা আসতে আর মাত্র কটা দিন বাকি। বাতাসে শিউলি ফুলের গন্ধ আর ঢাকের আওয়াজ আমাদের মনে করিয়ে দেয়, মার আগমনী সুর সবার জন্য—বিশেষ করে তাদের জন্য, যাদের সমাজ প্রায় ভুলতেই বসেছে। অনাথ শিশু আর বৃদ্ধাশ্রমের প্রবীণ মানুষগুলোর জন্য এ উৎসব অনেক সময় একাকীত্বের কারণ হয়ে দাঁড়ায়। তাই এবার আমরা চেয়েছিলাম তাদের মুখে একটু হাসি ফোটাতে।
আমাদের পুজো উপহারের অভিযানের প্রথম দিনে আজ আমরা এই পথচলা শুরু করলাম। সব শিশুদের হাতে আমরা নতুন জামা ও খেলনার অংশ হিসেবে রঙিন বল তুলে দিলাম, আর প্রবীণদের জন্য রয়েছে নতুন পোশাকের আয়োজন। একটি শিশুর হাতে বল পেয়েই তার চোখমুখে ছড়িয়ে পড়া আনন্দ আর উচ্ছ্বল হাসি দেখে মনটা যেমন ভরে গেল, তেমনই কোথাও যেন এক অব্যক্ত আবেগ ছুঁয়ে গেল। এই ছোট্ট ছোট্ট রঙিন মুহূর্তগুলো দিয়েই আমরা তাদের পুজো স্পেশাল করে তুলতে চাই।
You can also help us serving them clothes and toys < Gpay> 6001799093