16/07/2023
#স্বপ্ন
আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ্য আছেন। "স্বপ্ন" পরিবার আজ একরাশ ভালোবাসার ঝুড়ি নিয়ে উপস্থিত হয়েছে এক সর্বহারা ঠাকুরমা এর বাড়িতে, ঠাকুরমা এর বাড়ি টুনিঘাটা মালিপাড়া তে, সেখানেই থাকেন আমাদের পরিবারের অন্যতম সদস্য রাজু, অভিজিৎ ও ব্রজো ভাই, এনাদের মাধ্যমেই আমরা জানতে পারি এই ঠাকুরমা একদম ই অসহায় তার আপন বলতে কেউ নেই, প্রতিদিনের প্রয়োজনীয় খাবার টুকুও জোগান নেই, না খেয়েই কাটছে তার দিন,আমরা আজ তাঁর জন্য একমাসের প্রয়োজনীয় খাবার (চাল, ডাল,তেল,সয়াবিন, কাচা সবজি, মশলা) পৌঁছে দিয়েছি। সেখানে পৌঁছে ঠাকুরমা কে কথা দিয়েছি, তিনি আজ থেকে আমাদের পরিবারের অংশ, তিনি যতদিন আমাদের মধ্যে বেচেঁ থাকবেন ততদিন তার প্রয়োজনীয় খাবার ও ওষুধ আমরা নিয়ম করে প্রতিমাসে পৌঁছে দেবো। গ্রামবাসী কাকিমাদের কথা ও বলতেই হবে কারণ এই ঠাকুরমা নিজে রান্না করে খাবার তৈরি করতে অক্ষম,প্রতিবেশী কাকিমারা প্রতিদিনের খাবার তৈরি করার দায়িত্ব নিয়েছেন, এখানেই মানবতা এখানেই ভগবান।
এটুকু বলবো এগিয়ে আসুন দেখবেন আমরা একে একে এই পৃথিবী ভালোবাসায় ভরিয়ে দেবো।
ভালো থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন যেন সারাজীবন #স্বপ্ন পরিবার মানুষের মনে মনবতার জয়গান গেঁথে যেতে পারে 🙏...