Lord Shree Krishna - ভগবান শ্রী কৃষ্ণ

  • Home
  • India
  • Habra
  • Lord Shree Krishna - ভগবান শ্রী কৃষ্ণ

Lord Shree Krishna - ভগবান শ্রী কৃষ্ণ Lord Shree Krishna....

🙏🙏 ভগবান সবার মনের ইচ্ছে পূরণ করো,সবার মঙ্গল করো,ভালো রেখ সবাইকে,সুস্থ রেখো সবাইকে🙏🙏রাধে রাধে🙏🙏
25/12/2025

🙏🙏 ভগবান সবার মনের ইচ্ছে পূরণ করো,সবার মঙ্গল করো,ভালো রেখ সবাইকে,সুস্থ রেখো সবাইকে🙏🙏রাধে রাধে🙏🙏

17/10/2025

জয় রাধেশ্যাম❤️💖🙏🏻🙏🏻

🌼💐🌹🙏 জয় জয় জগন্নাথ মহাপ্রভু 🙏🌹💐🌼                   🪷 উল্টো রথযাত্রার মাহাত্ম্য কথা🪷🌹🌿উল্টো রথ, রথযাত্রার ৭ দিন পর অনুষ...
05/07/2025

🌼💐🌹🙏 জয় জয় জগন্নাথ মহাপ্রভু 🙏🌹💐🌼

🪷 উল্টো রথযাত্রার মাহাত্ম্য কথা🪷

🌹🌿উল্টো রথ, রথযাত্রার ৭ দিন পর অনুষ্ঠিত হয়। আসলে পুরীধামের মূল মন্দির ছেড়ে ভগবান মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রাদেবী মাসীর বাড়ী গুন্ডিচা মন্দিরে যান। উল্টো রথের দিন মাসীর বাড়ী থেকে পুনরায় মূল মন্দিরে আগমন করেন। এই অনুষ্ঠানকে ঘিরেই “উল্টো রথ” অনুষ্ঠিত হয়।🌻

🪷🌿উল্টো রথকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে রথযাত্রার দিনের মতোই রথ টানা হয়। ব্যাতিক্রম থাকে কিছু জায়গায় যে রথকে উল্টো দিক থেকে আকর্ষণ করা হয়। এই উল্টোরথযাত্রা উৎসবে বিভিন্ন স্থানে মেলা ও ধর্মীয় উৎসবের আয়োজন করা হয় 🌻

🌹🌿রথযাত্রা যেমন বৈষ্ণব দিগের কাছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ (প্রভুর)মথুরা ছেড়ে বৃন্দাবনে আসবার মতো। তেমনি উল্টোরথযাত্রা ভগবান শ্রীকৃষ্ণ (প্রভুর) বৃন্দাবন ছেড়ে পুনঃ মথুরা গমনের ন্যায় । যিনি প্রভু শ্রী কৃষ্ণ তিনিই মহাপ্রভু শ্রী জগন্নাথ। ভক্ত যে রূপে দর্শন চান- ভগবান সেই রূপেই বারবার ফিরে আসেন ভক্তের কাছে🙏

🪷🌿কঠোপনিষদে বলা হয়েছে,— যম তাঁর পুত্র নচিকেতাকে বলছেন, যে ব্যক্তি বুদ্ধিমত্তাকে তার জীবনরথের সারথি করেন, যার মন তার পঞ্চ ইন্দ্রিয়কে পুরোপুরি নিয়ন্ত্রণ করে, তিনি ওইভাবে এ সংসারে বিচরণ করে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারেন🌻

🌹🌿রামায়ণে রামচন্দ্র বিভীষণকে বলছেন,— আমাদের সংসার যাত্রার রথটির চাকা হল সাহস আর জেদ, অপরিবর্তনীয় সত্য আর চরিত্র হচ্ছে এর পতাকা, এর চারটি ঘোড়া শক্তি, বিবেচনা, আত্ম-নিয়ন্ত্রণ আর বদান্যতা, এবং ঈশ্বরের প্রতি ভক্তিই হল এর সারথি। এমন রথে লোকে ই সকল সংসার বাধা অতিক্রম করতে পারেন🌻

🪷🌿মহাভারতে,—শ্রীকৃষ্ণ(প্রভু )অর্জুনের রথের সারথি হয়ে পঞ্চপাণ্ডবকে জয়ের দিকে পরিচালিত করেছেন। জীবনযাত্রার রথে সংসার পাড়ি দেয়ার সময় কেউ যদি তার সমস্ত নিয়তি যথার্থ সারথির উপর সমর্পণ করেন, তবে তিনি পূর্ণতার পথে চলতে পারবেন🌻

🌹🌿রথযাত্রার অনেক কারণ আছে তা আমরা বিভিন্ন পোষ্টে তা শ্রবণ করেছি, এ ছাড়াও জড় জাগতিক ভাবে দেখতে গেলেও মূলত এটি আমাদের হৃত আত্মার পুনরুদ্ধার কৌশল। আমাদের হৃদয়ে শ্রীকৃষ্ণ (প্রভু), অর্থাৎ ঈশ্বরকে স্থান দেয়ার ধ্যানই রথযাত্রা। এই ধ্যানের প্রথম ধাপ হচ্ছে হৃদয়কে পরিশুদ্ধ করা। কাম, ঈর্ষা, ঔদ্ধত্য, লোভ, ক্রোধ আর মোহ থেকে নিজেকে মুক্ত করার মাধ্যমে পরিশুদ্ধির কাজটি করা যায়। শুধু নিজেকে নয়, অন্যকেও সুন্দর হৃদয় ধারণ করতে সাহায্য করা রথযাত্রার দর্শন🌻

🪷🙏রথে উপবিষ্ট মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা মহারানী থাকেন👏

🌹🌿জগত মানে পৃথিবী আর নাথ মানে পতি।
জগন্নাথ অর্থ "জগতের পতি", অর্থাৎ জগতের সকল কর্মকাণ্ডের প্রভু। বল মানে শক্তি আর রাম মানে আনন্দ। বলরাম হচ্ছেন, যিনি আমাদের আত্মিক শক্তি দান করেন যাতে আমরা ঈশ্বরের আশীর্বাদ গুলি উপভোগ করতে পারি।🌻

🪷🌿"সু" -মানে ভালো আর "ভদ্রা" -মানে কল্যাণ। ফলে যখন জগন্নাথ বলরাম আর সুভদ্রা একসাথে থাকেন, তখন এ ত্রিশক্তি মানুষের জীবনকে মঙ্গলময় করেন, মানুষ তার সৌভাগ্যকে পুনরুদ্ধার করতে পারেন 🌻

🌹🌿গীতায় শ্রীকৃষ্ণ (প্রভু)বলছেন, “আমি সকলের হৃদয়ে আছি।” হৃদয়ে ঈশ্বরের অধিষ্ঠান থাকলে আমাদের দেহ একটা রথ ছাড়া আর কিছু নয়। সে রথের সারথি আমাদের মন 🌻

🪷🌿রথের সুন্দর যাত্রাই আমাদের জীবনের সুন্দর যাত্রা। রথযাত্রা মূলত আমাদের জীবনকে সত্য ,সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার আধ্যাত্মিক প্রয়াসের ই নামান্তর 🌻

🌹🌿ভগবানের অপূর্ব সুন্দর রূপ দর্শন করলে যদি আপনার অন্তরের আনন্দে প্রেমভক্তি জাগ্রত হয়, তাহলে আপনি বুঝবেন করুনাময়ের করুনা সিন্ধু আপনার ওপর বর্ষিত হয়েছে, প্রভু আপনাকে ভক্ত রূপে গ্ৰহন করছেন।এই ভক্তি বৃদ্ধি করতে বেশি বেশি কৃষ্ণনাম জপ করুন, কীর্ত্তন করুন, নিজের গৃহ প্রভুর মন্দিরে পরিণত করুন,সৎকর্ম করুন, ভক্ত সঙ্গ করুন, প্রভুর লীলা কথা শ্রবণ করুন গীতাপাঠ করুন মহাপ্রসাদ গ্রহণ করুন , আর আনন্দের সহিত আমার সঙ্গে দুই বাহু তুলিয়া বলুন তো 👏🌷

🌹🙏 জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে 🙏🌹

🪷🙏 জয় জগন্নাথ, জয় বলদেব,
জয় মহারাণী সুভদ্রা মহারাণী🪷🙏

🌺🌼💐🌿🌹🙏 জয় শ্রী কৃষ্ণ 🙏🌹🌿💐🌼🌺

Joy Shree Narayana🙏🙏🙏
05/07/2025

Joy Shree Narayana🙏🙏🙏

Joy Shree Krishna 🙏🙏🙏
04/07/2025

Joy Shree Krishna 🙏🙏🙏

Jai Shri Radhe Krishna 🙏
03/07/2025

Jai Shri Radhe Krishna 🙏

জয় শ্রী কৃষ্ণ 🙏🙏🙏
03/07/2025

জয় শ্রী কৃষ্ণ 🙏🙏🙏

🙏🏻 জয় শ্রী রাধামাধব 🙏🏻'দিন-টি শুরু হোক রাধামাধবে'র নামে ❤️🙏রাঁধে কৃষ্ণ 🌺
09/06/2025

🙏🏻 জয় শ্রী রাধামাধব 🙏🏻

'দিন-টি শুরু হোক রাধামাধবে'র নামে ❤️🙏

রাঁধে কৃষ্ণ 🌺

Joy Shree Krishna 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
01/06/2025

Joy Shree Krishna 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

Address

Gourbanga Road
Habra
743271

Alerts

Be the first to know and let us send you an email when Lord Shree Krishna - ভগবান শ্রী কৃষ্ণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share