21/06/2026
ছোটদের রবি-নজরুল-সুকান্ত
২৬শে জুলাই, ২০২৬, রবিবার
সময়: বিকাল পাঁচটা থেকে
স্থান: মুক্তধারা প্রেক্ষাগৃহ, ভাই বীর সিং মার্গ, গোল মার্কেটের নিকটে, নতুন দিল্লী।
বিষয়: ২৬শে জুলাই, ২০২৬, রবিবার, বিকাল ৫টা থেকে মুক্তধারা অডিটোরিয়ামে বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত শিশু, কিশোর কিশোরীদের রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা/গান/ছড়া/নাটক/যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।
অংশগ্রহণের জন্য হোয়াটসঅ্যাপ করুন: +৯১ ৭৩০৩৪০০৫৫৪ (7303400554) নম্বরে।
বিষয় হিসেবে লিখবেন: ছোটদের রবি-নজরুল-সুকান্ত, ২০২৬ অনুষ্ঠান।
নিয়মাবলী:-
১) অনুষ্ঠানের মোট সময়সীমা অনুযায়ী কেবল মাত্র ২০জন আবেদনকারীকেই সুযোগ দেওয়া হবে।
২) শুধুমাত্র স্কুল ছাত্রছাত্রীরাই অংশ নিতে পারবে। আবেদনের সঙ্গে বিদ্যালয়ের বর্তমান পরিচয়পত্র পাঠানো আবশ্যক। (দ্বাদশ শ্রেণির যাঁরা দিয়েছেন, তাঁরা অংশ নিতে পারবে।)
৩) অংশগ্রহণকারীদের আবেদনের সঙ্গে ভিডিও (গান/কবিতা/নাচ/নাট্যাংশের ক্ষেত্রে) পাঠানো আবশ্যক।
৪) অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে লাইভ যন্ত্রানুসঙ্গের সঙ্গেই পরিবেশন করতে হবে। কোনও ট্র্যাক ব্যবহার করা যাবে না।
৫) লাইভ গান বা কবিতার সঙ্গেই নৃত্য পরিবেশন করতে হবে। সে ক্ষেত্রে সঙ্গীতশিল্পী বা আবৃত্তিশিল্পীর পরিবেশনাকে একটি একক পরিবেশন হিসাবে ধরা হবে।
৬) একক বা দলগত, একজন একটির বেশি কবিতা/গান/নৃত্য/নাট্যাংশ পরিবেশনায় অংশগ্রহণ করতে পারবে না। শুধুমাত্র দলগত সঙ্গীত পরিবেশনকারীরা শুধুমাত্র আরেকটি নৃত্য পরিবেশনার সঙ্গে একক সঙ্গীত পরিবেশন করতে পারবে।
৭) কবিতা সময়সীমা সর্বাধিক ৫ মিনিট। নাট্যাংশ পরিবেশনার সময়সীমা সর্বাধিক ৮ মিনিট। গান বা যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে সময়সীমা সর্বাধিক ৪ মিনিট। নৃত্য পরিবেশনার ক্ষেত্রে গান বা কবিতার উপরোক্ত সময়সীমাই নির্ধারিত থাকবে।
৮) অনুষ্ঠানের ঐতিহ্য অনুযায়ী উপযুক্ত পরিধান পরেই অনুষ্ঠানে অংশ নিতে হবে। এক্ষেত্রে ছেলেদের পাজামা/ধুতি ও পাঞ্জাবী এবং মেয়েদের ক্ষেত্রে শাড়ী বা শালোয়ার কামিজ পরিধান করে অনুষ্ঠানে অংশ নিতে হবে।
৯) অনুষ্ঠানের তালিকা অনুষ্ঠানের দিনই প্রকাশিত হবে এবং ক্রমিক সংখ্যা অপরিবর্তিত থাকবে।
১০) আবেদনকারীর সংখ্যা ২০-এর বেশি হলে পরিচালন সমিতির সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
১১) আবেদন করার সময়সীমা ২২শে জুন, ২০২৬ বেলা ১১টা থেকে ৫ই জুলাই, ২০২৬ বিকাল ৫টা। এর আগে বা পরে পাঠানো আবেদন গ্রাহ্য হবে না।
১২) আবেদন অনুমোদিত হলে আগামী ১৮ ও ১৯শে জুলাই, ২০২৬ আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ আবশ্যক। কর্মশালার সময় ইত্যাদি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।