02/10/2024
"আজ নারী পক্ষের সূচনায় মহালয়ার পুণ্য লগ্নে আমরা অর্থাৎ "তেঘরিয়া ছায়াবীথি ফাউন্ডেশন " এবং সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে সমাজকর্মী শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ মন্ডল এবং মা ফার্মেসি(নকপুল)এর সহযোগিতায় আমরা তেঘরিয়া, গাজনা কালীতলা, তেঁতুল তলা এবং সম্পূর্ণ জলমগ্ন গাজনা মাঠ পাড়া থেকে বলদেঘাটা সংলগ্ন এলাকায় হঠাৎ অসহায় হয়ে ওঠা বন্যার্ত সহ নাগরিকদের জন্য কিছু শুকনো খাবার, মুদিখানা, সব্জি, জল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এখনোও প্রচুর মানুষ সমস্যায় রয়েছে।সকল শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের কাছে🙏🙏 অনুরোধ আমাদের হাতকে শক্ত করুন, আমরা আরও বহু মানুষের কাছে পৌঁছে যাব।আমাদের এই কাজ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছে গাজনা কাঁচা রাস্তা সংলগ্ন সমাজকর্মী পলাশ পোদ্দার এবং আর একজন সমাজকর্মী গাজনা কালীতলা সংলগ্ন সরোজিৎ রায় খাঁ।