15/10/2023
গত সোমবার 09.10.2023 তারিখে, একটা বৈদ্যুতিক দুর্ঘটনায় মৃত অনাদি দাস এর বাড়িতে ইনস্পেকশনে গিয়েছিলাম তপন ব্লকের ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাতিকা নয়াপাড়াতে। অনাদি বাবুর মৃত্যু হয় গত 20.08.2023 তারিখে। বাড়ির আর্থিক এবং ঘরদোরের অবস্থা খুবই শোচনীয়। অনাদি বাবুর স্ত্রীর সদ্য পেটে অস্ত্র প্রচার হয়েছে, ওনার তিন সন্তান বড় মেয়ে ক্লাস এইটে পড়ে, মেজ মেয়ে ক্লাস সিক্সে এবং সব থেকে ছোট ছেলে ক্লাস টু তে পড়ে। অনাদি বাবুর মা বেঁচে আছেন, কিন্তু ছেলের মৃত্যু শোকে মায়ের মানসিক অবস্থা ঠিক নেই। বাড়িতে পাঁচজন মেম্বার কিন্তু উপার্জন করার মত কেউ নেই। ওনার বাড়িতে যাবার যে রাস্তা তাতে একমাত্র বাঁশের সাঁকো ভেঙে পড়ায় নৌকোই একমাত্র ভরসা ওনার বাড়িতে পৌঁছানোর জন্য। ২০২৩ সালে এসেও অনাদি বাবুর বাড়িতে ছিল না কোন বিদ্যুৎ এর কানেকশন।
ওনাদের দুরবস্থা দেখে ইন্সপেকশন করতে আসা এইচ,আর সাহেব মাননীয় অনির্বাণ সরকার মহাশয় এবং ডি,ই কমার্স মাননীয় শুভদীপ ব্যানার্জি সাহেবের মনে খুব কষ্ট হয় এবং ওনাদের উদ্যোগে সাথে তপন বিদ্যুৎ অফিসের সহযোগিতায় পরের দিনই ওনাদের বাড়িতে লাগিয়ে দেওয়া হয় নতুন মিটার সাথে দুটো সুইচবোর্ড, এমসিবি এবং তিনখানা বাল্বও লাগিয়ে দেওয়া হয় অফিসের উদ্যোগে।
বিষয়টা সম্পর্কে জানানো হয় আমাদের বন্ধু গ্রুপ কে। অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তৎক্ষণাৎ এগিয়ে আসে বন্ধু গ্রুপ। আজ 15.10.2023 তারিখে আমরা বন্ধু গ্রুপ থেকে ৯ জন বন্ধু গিয়েছিলাম ওই দুস্থ পরিবারের হাতে কিছু সাহায্য তুলে দিতে। বন্ধু গ্রুপের বাইরেও যারা আমাদের সাথে গিয়েছিলেন তারা হলেন বৈদ্যনাথবাবু, উনি তপন থানার এসআই এবং বিশিষ্ট সমাজসেবী এছাড়াও বালুরঘাট কোর্টের একজন উকিলবাবু। আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি খাদ্য সামগ্রী যেমন আলু, পেঁয়াজ, তেল, লবণ, মসলা, দু'রকম ডাল, সয়াবিন, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি। এছাড়াও ওনাদের পরিবারের সবার (পাঁচ জনের) জন্য নতুন বস্ত্র এবং মশারি দেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য খাতা কলম সাথে একটি টেবিল ফ্যান এবং একটা এক্সটেনশন কর্ড দেওয়া হয়েছে।
আমরা বন্ধু গ্রুপের পক্ষ থেকে চেষ্টা করেছি অসহায় মানুষগুলোর পাশে সামান্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। সবার কাছে মানবিক আবেদন রইল এই পরিবারের পাশে দাঁড়ানোর। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏