মাতৃভূমি সেবা সংঘ - Matribhumi Seva Sangha

মাতৃভূমি সেবা সংঘ - Matribhumi Seva Sangha Social work and Education

একটা সময়, *ইচ্ছে থাকবে* শক্তিরা নেবে ছুটি, তাই আজই শুরু করুন👇
25/04/2026

একটা সময়, *ইচ্ছে থাকবে* শক্তিরা নেবে ছুটি, তাই আজই শুরু করুন👇

03/02/2026

বৃদ্ধার কাতর আবেদন আমি মারা গেলে তুমি 'মাটিটা' দিও বাবা।

সেদিন এই বৃদ্ধা মায়ের বারবার একটাই কথা ছিল আমাকে ভাত দাও, শুধু ভাতের ব্যবস্থা করে দাও। সেদিনের ওই কথাগুলি শুনে বুকের পাঁজরটা যেন ভেঙ্গে যাচ্ছিল। উনাকে কথা দিয়ে এসেছিলাম একটা ব্যবস্থা করবোই।

বিশ্বাস করুন আজ ভীষণ ভালো লাগছে, মনে পড়ছে স্বামী বিবেকানন্দের এই বাণীটি যেটাকে মনে করেই আমি সেদিন কথা দিয়েছিলাম-
"যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে; আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”
স্বামী বিবেকানন্দ

আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তপনের বিডিও সাহেবকে 🙏🙏

😮🙏আমাদের আশেপাশে সচরাচর যে মানুষগুলিকে আমরা দেখি তাদের মধ্যেই লুকিয়ে আছে অতি অদ্ভুত সব মানুষ। কথায় আছে না খুঁজলেই খোদা...
01/02/2026

😮🙏আমাদের আশেপাশে সচরাচর যে মানুষগুলিকে আমরা দেখি তাদের মধ্যেই লুকিয়ে আছে অতি অদ্ভুত সব মানুষ। কথায় আছে না খুঁজলেই খোদার নাগাল পাওয়া যায়। না খুঁজেই আমরা স্রোতে গা ভাসিয়ে দিই, খুব সহজেই আমরা বলে ফেলি দুঃর নিষ্ঠুর সমাজ কেউ কারো জন্য ভাবে না আমি একা ভেবে কি করব। আবার কেও একটু একটু করেই মহাপ্রাপ্তির আশা করে। ঈশ্বরপ্রাপ্তি বলুন আর ভালোবাসা কোনোটাই কিন্তু খুব সহজ জিনিস নয়। ভুললে হবে না এই দুটো জিনিসের জন্যই মানুষ সারা জীবন অতিবাহিত করে।।

যাগ্গে, যে মানুষটির কথা আমি বলছি তাকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে তার এত বড় হৃদয় কি যে বিরাট সমুদ্রের মতো বলে বোঝাতে পারবো না। তার ওপরটা আর ভেতরটার মধ্যে আকাশ জমিন পার্থক্য। অতি সাদামাটা এই ভদ্রলোকের গুণের কোন সীমা নেই দান করার কোন পরিধি নেই। আমরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে দূরে থাকি, কিন্তু এই ভদ্রলোক তা নয়। তিনি অসম্ভব ব্যস্ত ভীষণ ভীষণ ব্যস্ত, তাই বলে কি ভালোবাসা বন্ধ থাকবে, কখনোই নয়, তাই তিনি খুঁজে বেড়ান গোটা জেলা জুড়ে আমাদের মত কিছু অধমকে। যাদের মাধ্যম দিয়েই তিনি সেবা কাজ চালিয়ে যান।

উনার ভাবনাটা ঠিক এইরকম, আমরা কিন্তু বসবাসের জন্য মরুভূমি বা কোন দ্বীপ অথবা জঙ্গল বেছে নিইনা, বেছে নিয়েছি এই সমাজটিকেই। তিনি বলেন যে সমাজের মধ্যে আমরা বাস করি, যে সমাজের মানুষগুলো কে নিয়েই আমরা ভালো থাকি বেঁচে থাকি তাদের কথা ভাববো না তাহলে কাদের কথা ভাববো।।

এতদিন যে সুন্দর সুন্দর উলের সোয়েটার গুলো আমি প্রদান করলাম বা এখনো করছি তার সম্পূর্ণটাই তিনিই আমাকে পাঠিয়েছেন। প্রায় 35 কিলোমিটার দূর থেকে তিনি টোটো রিজার্ভ করে পাঠিয়েছেন আমার দোকানে। শুধু কি তাই প্রতি সপ্তাহে তিনি ভিক্ষুকদের খাবারের আয়োজন করেন।

মানব সেবাই তার কাছে শ্রেষ্ঠ ধর্ম আর সেটাকে উদ্দেশ্য করেই, তার অদ্ভুত এক পরিকল্পনা, বিভিন্ন মন্দিরে তিনি পুজোর আয়োজন করে ক্ষুধার্তদের প্রসাদ বিতরণ করেন। গরিবেরও আত্মসম্মানবোধ আছে সেটা যাতে ক্ষুন্ন না হয় তাই তার এই পরিকল্পনা। যদি কোন বিপদে পড়া অসহায় ব্যক্তি তার সামনে পরে বা কোনভাবে চলে আসে তাহলে নিশ্চিতভাবে সে উদ্ধার পাবেই পাবে।

তাকে আমি বলেছিলাম যে আপনি স্যার ভগবানের মত তিনি বলেন ছি্ ছি্ এইরকম বলবেন না, ভগবান একমাত্র একজনই হতে পারে। কতটা অদ্ভুত দেখুন একবার ওনাকে এই কাজগুলি জন্য আমি বলেছিলাম ঈশ্বর আপনার মঙ্গল করুন, তিনি তৎক্ষণাৎ বলেন না "সবার" মঙ্গল করুন।। এই "সবার" ছাড়া তিনি নিজের একার কথা কখনোই ভাবেন না।
অন্যদিকে আমরা শুধুই নিজের কথা ভাবি তবুও সমাজের দোষ দেই। ভেবে দেখেন তো ওই মানুষটার মত যদি আমরা সবাই ভাবতে শিখতাম তাহলে কেমন হতো আমাদের আশপাশ টা।

অদ্ভুতভাবে তিনি প্রকাশ্যে আসতে চান না তিনি বারবার একটি কথাই বলেন কোন ভাবেই যেন আমার নাম প্রকাশ করবেন না প্লিজ। এমনকি আপনার নিজের কারো কাছে বা কোন বন্ধু-বান্ধব কোথাও আমার নাম আলোচনা করবেন না। অত্যন্ত বিনয়ের সাথে এটাই তার শেষ কথা থাকে। এই কাজগুলি করতে গিয়ে আমি ঈশ্বরের অপূর্ব সৃষ্টিকে দেখছি আমার জীবন ধন্য। বিনম্র শ্রদ্ধা জানাই স্যার আপনাকে ভালো থাকবেন 🙏🙏

16/01/2026

মর্মান্তিক এই ঘটনায় ছয় মিনিট আপনার জীবন থেকে নষ্ট করুন এক তিক্ত অভিজ্ঞতার সাক্ষী থাকবেন।

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে আমাদের দুর্বিষহভাবে জীবন যাপন করা পাঁচটি বৃদ্ধার সিরিজ দেখার অনুরোধ রইলো। আজকেরটা পার্ট (1)

16/01/2026

বললেন আমি আর বাঁচতে চাই না বাবা মরে যেতে পারলেই ভালো, এত কষ্ট আর সহ্য করতে পারছি না।

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে দুর্বিষহভাবে জীবন যাপন করা পাঁচটি বৃদ্ধার সিরিজ দেখার যে অনুরোধ করেছিলাম তার এটা চতুর্থ পার্ট।

17/12/2025

ব্যস্ততা শুধুমাত্র অজুহাত আর তা প্রমাণ করলেন এ জেলার অত্যন্ত ব্যস্ততম জনপ্রিয় চিকিৎসক ডক্টর সার্থক সেন শর্মা। হাজারো ব্যস্ততার মধ্যে থেকেও তিনি কোনবারই ভোলেন না মাতৃভূমি সেবা সংঘের শিশুদের কথা। পুজোর পোশাক বলুন আর শীতের পোশাক অথবা নতুন বই কেনা সবকিছুতেই তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

সমাজের জন্য এই ধরনের কাজ নিরবে করে চলেছেন তিনি। প্রতি বছরের ন্যায় তিনি এবারও পাঠালেন মাতৃভূমির শিশুদের জন্য শীতের গরম পোশাক। যা পেয়ে শিশুরা আনন্দে আত্মহারা।।

আমি একা এই পৃথিবীকে বদলে দিতে পারব না। তবে আমি স্বচ্ছ জলে একটি ছোট পাথরের টুকরো নিক্ষেপ করে বড় বড় জল তরঙ্গ সৃষ্টি করতে পারব। স্যার এই তরঙ্গকে আরো ত্বরান্বিত করার অংশীদার হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি মাতৃভূমি সেবা সংঘের প্রত্যেকটি সদস্য।

13/12/2025

মাতৃভূমি সেবা সংঘ

একজন শিক্ষক মোমবাতির মতো নিজে জ্বলে অন্যকে আলোকিত করে, সত্যিই তাই। ইনি হচ্ছেন আমার শিক্ষিকা শ্রদ্ধেয় সবিতা বাগচী মহাশয়...
11/10/2025

একজন শিক্ষক মোমবাতির মতো নিজে জ্বলে অন্যকে আলোকিত করে, সত্যিই তাই।
ইনি হচ্ছেন আমার শিক্ষিকা শ্রদ্ধেয় সবিতা বাগচী মহাশয়া। দিদিমণি বাবা সোনা ছাড়া কখনোই কথা বলতেন না, কি অদ্ভুত মিষ্টি ভাষী ছিলেন। কন্ঠ ছিল দরদে ভরা প্রতিটা শব্দেই ছিল তার স্নেহের স্পর্শ।

সেদিন গিয়েছিলাম দিদিমনির সঙ্গে দেখা করতে। যথেষ্ট অসুস্থ, সকলকে চিনতে পারেন না। একটা সময় তিনি আমাকে ডেকে কথা বলতেন ভালো-মন্দ জিজ্ঞেস করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক চেষ্টা করেও আজ আর তিনি চিনতে পারলেন না আমাকে। কখন কি বলেন তিনি নিজেও জানেন না। অদ্ভুতভাবে তিনি একেবারেই শিশুর মত হয়ে গেছেন। দেখে ভালো লাগলো অত্যাধিক যত্ন ওনাকে কিছুটা হলেও ভালো রেখেছে।

দিদিমণিকে দেখেই মনটা যেন খারাপ হয়ে গেল, চোখে জল ভরে এলো। যার হাত ধরেই প্রথম চিনেছিলাম বর্ণপরিচয়, যিনি জগতকে চিনতে শিখিয়েছেন, শিক্ষার আলোয় আলোকিত করেছেন, তিনিই যেন আজ নিভে যাচ্ছেন। তবুও বলবো ভালো থাকবেন দিদিমণি, সুস্থ থাকবেন, আপনি আমার প্রণাম নেবেন 🙏

23/09/2025

কে বলেছে মানবিকতা আজ হারিয়ে গেছে? আছে আছে, আর আছে জন্যই আপনি আমি আজও বেঁচে আছি। বেঁচে আছে অসহায় মানুষগুলি।
আশাতেই তো বুক বাঁধা, হোক না এভাবেই ছোট ছোট করে ভালবাসার মাধ্যম দিয়ে গড়ে উঠুক স্বর্গ।

ভালো থাকবেন স্যার, শিশুগুলিকে প্রাণভরা ভালোবাসা দিয়ে আপনি প্রমাণ করে গেলেন আজও মানবিকতা বেঁচে আছে। নত মস্তকে নমস্কার জানাই আপনাকে 🙏🙏

゚viralfbreelsfypシ゚viral

20/08/2025

দেখছেন ভাই শুভঙ্করের শুভ জন্মদিন🎂🎂🍝🎁

ইনিও একজন মানুষ হয়তো ক্ষমা ভালবাসা বা একটু দয়ার অভাবে আজ তার এই পরিণতি। ক্ষমা দয়া এগুলি এখন যেন বিলুপ্তের পথে, কিন্তু...
10/07/2025

ইনিও একজন মানুষ হয়তো ক্ষমা ভালবাসা বা একটু দয়ার অভাবে আজ তার এই পরিণতি। ক্ষমা দয়া এগুলি এখন যেন বিলুপ্তের পথে, কিন্তু এটা যদি শুরু না করা যায় তাহলে আমরা সকলেই এর দ্বারা সংক্রমিত হব কেও বাদ যাব না। মহাপুরুষরা বারবার ক্ষমার কথা বলেছে আমিও লক্ষ্য করে দেখেছি। মানুষকে ক্ষমা করে দেখেছেন কখনো , করে দেখুন প্রচুর শান্তি পাবেন এবং তিনিও আপনার প্রতি শ্রদ্ধাশীল এবং আকৃষ্ট হবেন। দেখছেন না ক্ষমার অভাবে জগৎ সংসারে দিন দিন অশান্তি বেড়েই চলেছে। মানুষ কথায় কথায় হিংস্র হয়ে উঠছে, ভেসে যাচ্ছে শিক্ষা, সাংস্কৃতি, জ্ঞান ঐতিহ্য। পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে। তাই যদি হয় তাহলে কোথায় গেল এই পৃথিবীতে বাস করা সেই মানুষ গুলির সুখ? কোথায় গেল তাদের শান্তি?

সংবাদমাধ্যমের পর্দায় চোখ রাখলেই বুকটা যেন ধরফর করে ওঠে, জ্বলছে প্রাসাদ পালাচ্ছে মানুষ প্রাণের ভয়ে, আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে যাচ্ছে মারণ অস্ত্র । বাবার হাতে খুন হচ্ছে সন্তান, সন্তানের ঘাড় ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ছে বাবা-মা। অপমান লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা মা কম্পণাক্ত দুর্বল পায়ে হবো-থবো করে রাস্তায় হেঁটে চলেছে একে অপরের হাত ধরে, অঝরে ঝরে পড়ছে তাদের চোখের জল। কেও আবার তার ভগ্ন হৃদয় নিয়ে আশ্রয় নিচ্ছেন বৃদ্ধাশ্রমে।

স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে অবিশ্বাস করছে, ভেঙ্গে যাচ্ছে সাধের ঘর সংসার। অকালে অনাথ হয়ে পড়ছে তাদের সন্তানরা, বিচ্ছেদের যাঁতাকলে পড়ে দুমড়ে মুছরে নষ্ট হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ । চোখের সামনে দেখা বাবা-মার অসহিষ্ণু আচরণে আতঙ্কিত হয়ে পড়ছে সন্তানরা। কি ভাবছেন গুলির থেকে মুক্তির উপায় নেই, আছে, এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় 'ভালোবাসা' 'ক্ষমা' আর একটু 'দয়া'। ভালো থাকবেন সকলে 🙏

Address

Vill/Kantabari, P. O/Kardaha
Gangarampur
733142

Telephone

+919734036550

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাতৃভূমি সেবা সংঘ - Matribhumi Seva Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মাতৃভূমি সেবা সংঘ - Matribhumi Seva Sangha:

Share