Nemesis Organization

Nemesis Organization Socio-cultural organization from Dakshin Dinajpur.

আজ ২১ ফেব্রুয়ারি, ২০২৬—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পশ্চিমবঙ্গে এটি আমাদের ভাষা-সংস্কৃতির গভীর অংশ। মাতৃভাষা শুধু যোগাযোগ...
21/02/2026

আজ ২১ ফেব্রুয়ারি, ২০২৬—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পশ্চিমবঙ্গে এটি আমাদের ভাষা-সংস্কৃতির গভীর অংশ। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, ঐতিহ্য এবং আত্মার কণ্ঠ। আজকের এই দিনে ভাষা শহীদদের স্মরণ করে আমরা বাংলাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার নিই।
ইতিহাস ও তাৎপর্য:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৯ সাল থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি পালিত হয়। এর মূল উৎস ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি—পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতার আন্দোলন। পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকে শহীদ হন। এই ত্যাগের স্মৃতিতে বাংলা বিশ্বের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায়। বিশেষ করে পশ্চিমবঙ্গে, এটি 'শহীদ দিবস' হিসেবে পালিত হয় এবং বাংলা ভাষার গৌরবকে উদযাপন করে।
২০২৬-এর থিম ও বিশেষত্ব∆
এবছরের ইউনেস্কোর থিম: "Youth voices on multilingual education" (যুবকদের কণ্ঠস্বর বহুভাষিক শিক্ষায়)। এটি যুবকদের মাধ্যমে ভাষা-বৈচিত্র্য এবং বহুভাষিকতার উপর জোর দেয়। বিশ্বব্যাপী এটি ২৫তম বার্ষিকী—সিলভার জুবিলি—হিসেবে উদযাপিত হচ্ছে। প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে ছোট ভাষাগুলো বিলুপ্তির মুখে, তাই এই দিনটি ভাষা-সংরক্ষণের আহ্বান জানায়। এটি শুধুমাত্র বাংলা ভাষার দিন না, প্রতিটি আঞ্চলিক ভাষার গুরুত্ব সম্মান ও অধিকার সংরক্ষণের দিন। #মাতৃভাষা #২১ফেব্রুয়ারি #২১আমার #ভাষা

04/10/2025

টিম নেমেসিসের এবারের দুর্গা পুজো ❤️

দ্বিতীয় পর্যায়ে নেমেসিসের বস্ত্রবিতরণ (২০২৫)।
28/09/2025

দ্বিতীয় পর্যায়ে নেমেসিসের বস্ত্রবিতরণ (২০২৫)।

প্রথম পর্যায়ে নেমেসিসের বস্ত্র বিতরণ (২০২৫)।
26/09/2025

প্রথম পর্যায়ে নেমেসিসের বস্ত্র বিতরণ (২০২৫)।

এই দুর্গা পুজোয়, আবারো আসছি আমরা... Team Nemesis
18/09/2025

এই দুর্গা পুজোয়, আবারো আসছি আমরা... Team Nemesis

"প্রকৃতির কাছে আমাদের সকল প্রশ্নের উত্তর আছে; আমাদের কেবল শুনতে হবে।" - আলবার্ট আইনস্টাইন
05/06/2025

"প্রকৃতির কাছে আমাদের সকল প্রশ্নের উত্তর আছে; আমাদের কেবল শুনতে হবে।" - আলবার্ট আইনস্টাইন

নেমেসিস অর্গানাইজেশন  -এর তরফে রবি ঠাকুরের প্রতি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন। (এই যুদ্ধকালীন পরিস্থিতিতে রবীন্দ্র জয়ন্তী সংক...
09/05/2025

নেমেসিস অর্গানাইজেশন -এর তরফে রবি ঠাকুরের প্রতি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন। (এই যুদ্ধকালীন পরিস্থিতিতে রবীন্দ্র জয়ন্তী সংক্রান্ত বাকি কর্মসূচি বিরত রাখা হয়েছে। রবি কবি সর্বদা আমাদের হৃদয়ে, মনে-প্রাণে)

30/04/2025

আজ ৩০ এপ্রিল, ২০২৫। প্রকাশিত হলো "নেমেসিস ম্যাগাজিন"-এর প্রথম সংখ্যা। নিম্নে দেওয়া লিঙ্ক থেকে আপনারা পড়ুন এবং মতামত জানান। আপনারাও এই পত্রিকায় পরবর্তীতে আপনাদের সৃষ্টি লেখা, ছবি ইত্যাদি পাঠাতে পারেন। এই পত্রিকার সাথে জড়িত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।

20/04/2025

নেমেসিস্ পত্রিকা (e-Magazine) লেখা আহ্বান:
প্রিয় লেখক/লেখিকা,
আনন্দের সাথে জানাচ্ছি যে "নেমেসিস্ পত্রিকা"-র প্রথম সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান জানিয়ে এবং নতুন, সাহসী কণ্ঠস্বরকে মঞ্চ দেওয়ার লক্ষ্যে আমরা এই যাত্রা শুরু করতে চলেছি। এই উপলক্ষ্যে আপনার মূল্যবান লেখনী আমাদের পত্রিকার প্রথম সংখ্যায় অন্তর্ভুক্ত করার আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের পত্রিকা নিম্নলিখিত বিভাগগুলির জন্য লেখা আহ্বান করছে:

ছোটগল্প: ৩,০০০ শব্দের মধ্যে, সমকালীন জীবন, সামাজিক বাস্তবতা অথবা কল্পবিজ্ঞান, রহস্য, রোমাঞ্চ ইত্যাদি যেকোনো বিষয়ভিত্তিক
কবিতা: আধুনিক বা চিরায়ত শৈলীতে রচিত যেকোনো বিষয়ের উপর
প্রবন্ধ: সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, পরিবেশ ও ভ্রমণ সম্পর্কিত (২,৫০০ শব্দের মধ্যে)
সমালোচনা: সাম্প্রতিক প্রকাশিত বই, চলচ্চিত্র, সংগীত, নাটক বা অন্যান্য শিল্পকর্মের গভীর বিশ্লেষণ (১,৫০০ শব্দের মধ্যে)
অনুবাদ: বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ রচনার বাংলা অনুবাদ
ইলাস্ট্রেশন/ ফটোগ্রাফি: যে কোনো বিষয়
ইন্টারভিউ: সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও প্রতিভা অন্বেষণ বিষয়ক
বিশেষ আমন্ত্রণ:
আমাদের প্রথম সংখ্যার প্রধান প্রতিপাদ্য বিষয় হলো: "সীমানা: ভাঙা ও গড়া"। এই বিষয়ের আলোকে রচিত লেখাগুলি বিশেষ গুরুত্ব পাবে, তবে অন্যান্য বিষয়ের লেখাও বিবেচনা করা হবে।
লেখা জমা দেওয়ার নিয়মাবলী:
বাংলায় টাইপ করে লেখা পাঠান,
শেষ তারিখ: ২৯ এপ্রিল, ২০২৫
যোগাযোগ ঠিকানা: [email protected] (ইমেইলের বিষয়ে লিখুন: "নেমেসিস্ পত্রিকা - লেখা জমা")
অথবা হোয়াটস্যাপ করুন: 8967600604

বিশেষ দ্রষ্টব্য:

প্রকাশিত লেখার কপিরাইট লেখকের থাকবে
অপ্রকাশিত লেখার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে
একাধিক লেখা পাঠানো যাবে, তবে প্রতি লেখকের একটি বা সর্বাধিক দুটি লেখা প্রকাশ করা হবে

আমরা আশা করি আপনার সৃজনশীল লেখনী আমাদের পত্রিকাকে সমৃদ্ধ করবে। নেমেসিস্ সাহিত্য পত্রিকা হোক আপনার চিন্তা ও সৃষ্টিশীলতার মুক্ত প্রকাশের মাধ্যম।
সাহিত্যের এই নতুন যাত্রায় আপনাকে স্বাগতম।
শুভেচ্ছান্তে,
সম্পাদক মণ্ডলী
নেমেসিস্ পত্রিকা
যোগাযোগ: [email protected]
ফোন: 089676 00604

#পত্রিকা #সাহিত্য #লেখক #বাংলা #ম্যাগাজিন

15/04/2025

নববর্ষ বয়ে আনুক প্রশান্তি...❤️

15/04/2025

।।চৈত্রের শেষ, বৈশাখের শুরুতে নেমেসিস্-এর নিবেদন।।
শুভ নববর্ষ ❤️

নেমেসিসের সদস্য অমিত চাকীর জন্মদিন পালন প্রতিবারের মতো এবারও কচিকাচাদের সাথে...❤️🎂
12/04/2025

নেমেসিসের সদস্য অমিত চাকীর জন্মদিন পালন প্রতিবারের মতো এবারও কচিকাচাদের সাথে...❤️🎂

Address

Gangarampur
733124

Alerts

Be the first to know and let us send you an email when Nemesis Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nemesis Organization:

Share