30/04/2025
#সুমেধার_জন্মদিন_পালন
#পাঠশালা_খেলাঘরে 🛖🛖🛖🛖
🎂🎂🎂🎉🎉🎁🎁🎁
দেখতে দেখতে সুমেধার বয়স হলো আট। এই অষ্টম বর্ষে পা দিলো এক অনন্য উদযাপনে। প্রতিবারের মতো সে এবার কাটেনি কেক।প্রত্যাশা করেনি দামি পুরস্কারের। কারন তার ইচ্ছে ছিলো একটু ভিন্ন রকম সুদুর আমেরিকা থেকে ও দেশের প্রান্তিক মানুষদের সাথে নিজের শুভ জন্মদিন পালন করবে। তাই সে জন্মদিন টা ভাগ করে নিলো একদল লোধা শবর শিশুদের সাথে। যে শিশু রা পায়না দুবেলা গরম ভাতের স্বাদ, অপুষ্টির স্বীকার সেই সব শিশুরা শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে পেলো এক রঙিন দুপুর। ষাট জন বাচ্চা খেলো ভাত , ডাল, আলুভাজা, সবজি , মাছের ঝোল, চাটনি , পায়েস । এবং প্রত্যেকটি আদিবাসী, লোধা, শবর পরিবারকে চাল, ডাল, তেল তুলে দেওয়া হয়েছে ।এরকম একটা দুপুর পেয়ে খুব খুশি বাচ্চারা। কুর্নিশ জানাই সুমেধার, বাবা, মা, পরিবারবর্গ ও ঘোষ স্যার কে। সুদুর আমেরিকা নিবাসী হয়েও স্বদেশ ভূমির প্রতি ভালোবাসা ও এবং প্রান্তিক লোধা ,শবর, ছেলে, মেয়ে ও তাদের পরিবারের সঙ্গে নিজের মেয়ের শুভ জন্মদিন দিন টি পালন এক মানবতার অনন্য নিদর্শন। আমরা ধন্য আপনাদের মতো মানুষদের সান্নিধ্য পেয়ে। করুনাময় ঈশ্বরের কাছে সুমেধার সুস্বাস্থ্য কামনা করি। সুমেধা অনেক অনেক বড়ো হোক।
এরকম ভাবে পিছিয়ে পড়া অবহেলিত শিশুদের সাথে নিয়ে আপনারাও আপনাদের বিশেষ স্মরণীয় দিন কে ভাগ করে নিতে পারেন। খুশি তে মাতিয়ে তাদের কে উপহার দিতে পারেন একটা সুন্দর দিন। আপনার এই ইচ্ছায় সাড়া দিতে হাত বাড়িয়ে দেবে মুক্তধারা কেয়ার ফাউন্ডেশন।আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন -Call/WhatsApp -7595036173/98517 03844
https://youtube.com/channel/UCu8aY_zxZb1W_CVPlk1GXS
Muktodhara Care Foundation (NGO)
#মানুষের_পাশে_মানুষের_সাথে_সবসময়
#মুক্তধারা_কেয়ার_ফাউন্ডেশন
#মানুষের_সাথে_মানুষের_পাশে
Contact 09851703844
#মুক্তধারা_কেয়ার_ফাউন্ডশন
#গঙ্গাসাগর
#পাঠশালা_খেলাঘর
#দঃ24পরগনা
#রাধাকৃষ্ণপুর
#মানবদরদী_ও_পরিবেশপ্রেমী_স্বেচ্ছাসেবী_সংগঠন