Galsi Burdwan Abdul Kalam Welfare Society

Galsi Burdwan Abdul Kalam Welfare Society Govt.of India)

A Govt.Registered Non-Profit Charitable Organization,working in the various fields of the society for the humanity.

✳️ N.G.O Registration no.- SO016599 of 2020-21(Govt.of W.B)

✳️ 80G Registration no. - AAGAG9007QF2021301(Income tax Dept.

A heartfelt tribute to blood donors, donating blood signifies granting a new lease on life.
14/06/2026

A heartfelt tribute to blood donors, donating blood signifies granting a new lease on life.


14/06/2026

গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকল রক্তযোদ্ধা কে বিশ্ব রক্তদাতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার দেওয়া এক ব্যাগ রক্ত কারও জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আশা, নতুন স্বপ্ন। রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতারও পরিচয়।

🔹 রক্তদান শরীরে নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে।
🔹 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ মেলে।
🔹 সবচেয়ে বড় কথা, একজন মানুষের জীবন বাঁচানোর তৃপ্তি পাওয়া যায়।

আসুন, ভয় নয়—সচেতনতা বাড়াই। সুস্থ থাকুন, নিয়ম মেনে রক্তদান করুন এবং অন্যদেরও উৎসাহিত করুন।

“আপনার কয়েক মিনিটের সময়, কারও সারাজীবনের হাসি।”

📍 এই ভিডিওটি গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির ৬ তম রক্তদান শিবিরে ধারণ করা হয় এই 7 th June , 2026 e

08/06/2026

Galsi Burdwan Abdul Kalam Welfare Society ও Dr. Lal Path Labs এর যৌথ উদ্যোগে গলসিতে অনুষ্ঠিত হলো এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্যপরীক্ষা শিবির।

https://www.facebook.com/share/v/1CcDUsZruD/

#গলসি_বর্ধমান_আব্দুল_কালাম_ওয়েলফেয়ার_সোসাইটি #ডাঃ_লাল_প্যাথল্যবস

07/06/2026
03/02/2026

"ইচ্ছে দেওয়াল"

গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির চলমান 15 টি প্রকল্পের উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো -
"ইচ্ছে দেওয়াল" -- বিনামূল্যের পুরাতন ব্যবহারযোগ্য বস্ত্র মেলা ।

নতুন নয়, যারা একটা পুরাতন বস্ত্র পেলেও অনেক খুশি হয়,কিছুদিন পরতে পারে এমন অতি নিম্নবিত্ত প্রান্তিক মানুষের সংখ্যা নিছক কম নয় । আপনার এলাকায় একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন। উৎসব,অনুষ্ঠান অথবা শীতকালে নতুন পোশাকের কথা ভাবতেও তাদের কষ্ট হয় । সেই সমস্ত মানুষদের কথা ভেবেই আজ গলসির উচ্চগ্রামে সোসাইটির পক্ষ থেকে বসানো হয়েছিলো এই বিনামূল্যের বস্ত্র মেলা, যার পোশাকি নাম - " ইচ্ছে দেওয়াল "। কচিকাঁচা ও বয়স্কদের মুখে একচিলতে নির্মল হাসি ফোটাতে পারাটা পরম সৌভাগ্যের বিষয় এবং আত্মার প্রশান্তিদায়ক । সারাবছর ধরেই আমাদের এই প্রকল্প চলমান থাকে । আজ শিশু,কিশোর, বয়স্ক সহ সকলের হাতে প্রায় একহাজারের মতো পোশাক তুলে দিতে পারলাম আমরা ।
আপনিও চাইলে আপনার পরিবারের ব্যবহারযোগ্য পুরাতন বস্ত্র দান করতে পারেন । ঐ সমস্ত পোশাক, যা হয়তো আপনি দু একবার ব্যবহার করেই আর পরেন না -- হয়তো আলমারিতে ভর্তি করে রেখে দেন। অথবা ছোটোদের পোশাক দু একবার পরেই ছোটো হয়ে গেছে, তাই আর পরাতে পারেন না । সেগুলি ফেলে দেবেন না । আপনি নিজে মানুষকে দান করে দেন অথবা আমাদেরকেও দিতে পারেন। আমরা দায়িত্ব সহকারে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেবো । যোগাযোগ করতে পারেন --
06295 271 661 /9679056249 / 9002557651এই নাম্বারগুলিতে।


#ইচ্ছে_দেওয়াল #মানুষ #মানুষ_মানুষের_জন্য #বস্ত্রদান

আজ ২৮ শে জানুয়ারী, আমাদের প্রিয় ‘গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি' ‘র জন্মদিন। ২০২১ সালের ঠিক আজকের দিনে আম...
28/01/2026

আজ ২৮ শে জানুয়ারী, আমাদের প্রিয় ‘গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি' ‘র জন্মদিন। ২০২১ সালের ঠিক আজকের দিনে আমাদের পথচলা শুরু হয়েছিল। শুরু থেকে এখন পর্যন্ত যাঁদের আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবেও পাশে পেয়েছি তাঁদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভক্তি ও স্নেহ ভালোবাসা। দেখতে দেখতে একটি নতুন বছরে পা দিল আমাদের সবার প্রাণপ্রিয় “গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি”। সামাজিক উন্নয়ন তথা অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর। আমাদের সহযোদ্ধারা তাদের সবটুকু ভালোবাসা, নিষ্ঠা, সহযোগিতা অন্তর থেকে উজাড় করে দিয়েছেন সোসাইটির লক্ষ্য পূরণে। এই কয়েক টি বছরে আমাদের যতটুকু পাওয়া তার সব কৃতিত্বই আমাদের সহযোদ্ধাদের। সকলেই জানেন শুরু থেকেই সোসাইটি পৃথিবীব্যাপী এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। অতিমারী করোনার করাল গ্রাসে গোটা পৃথিবী যখন স্তব্ধ, সেই কঠিন সময় থেকেই আমাদের পথচলা শুরু। করোনাকালে আমাদের নবজাতক “গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি” বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমাজের অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে। এমনকি ইয়াস এর মতো বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগেও আমাদের সোসাইটি যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এছাড়াও বর্ষব্যাপী বস্ত্র বিতরণ, আনন্দ ভোজন, বৃক্ষ রোপণ, রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের সাহায্য ইত্যাদি কাজের মধ্য দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আজ আমরা কিছুটা হলেও পরিণত। কিন্তু আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আমাদের স্বপ্নের সোসাইটি সমাজে একটি ভরসার জায়গা হয়ে উঠবে। তাই সমাজের সকল স্তরের জনগণের প্রতি আমাদের কাতর আবেদন আপনাদের মূল্যবান সময়, মতামত, সহযোগিতা সর্বোপরি আমাদের সোসাইটির সাথে যুক্ত হয়ে এই মহান কাজের শরিক হয়ে আসুন এক অপার্থিব সুখ লাভ করে এই অমূল্য জীবনকে ধন্য করি। সোসাইটির সকল সহযোদ্ধাদের আবারও বিভিন্ন প্রতিকূল সময়ে আমাদের কর্মসূচি গুলি সুষ্ঠুভাবে রূপায়ণে আন্তরিকভাবে সহযোগিতার জন্য অনেক অনেক স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান জানাই। এই বিশেষ দিনটি থেকেই আমাদের সোসাইটির সদস্যপদ নবীকরণ (Renewal) ও নতুন সদস্যপদ গ্রহণের কাজ শুরু হচ্ছে। তাই আপামর জনসাধারণের কাছে বিনীত অনুরোধ আসুন আমাদের সাথ দিয়ে সবাই একসাথে হাতে হাত রেখে এই কর্মযজ্ঞে সামিল হই। সকলের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ুর কামনা রইল।
🙏🙏🙏🙏🙏


Address

Gargeswar Tala Road
Galsi
713406

Alerts

Be the first to know and let us send you an email when Galsi Burdwan Abdul Kalam Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share