DATE Foundation

Call Directions Website Contact the organization

DATE Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DATE Foundation, Nonprofit Organization, Beniagram, Farakka.
(1)

datefoundation.in
Non-profit NGO (Reg: IV-1201-00003/24)
🏥Building India’s largest low-cost charity hospital
💚 Empowering Health|Spreading Hope|Serving Humanity
Support:
SBI, FKK Branch
A/C No: 42817272997
IFSC: SBIN0000218
UPI: datefoundation@ybl

ব্যক্তিগতভাবে এডমিন পানেলের সাথে কোনো যোগাযোগ না করেই যে বা যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমাদের বিশ্বাস করে আমাদের অ্যাকা...
04/09/2026

ব্যক্তিগতভাবে এডমিন পানেলের সাথে কোনো যোগাযোগ না করেই যে বা যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমাদের বিশ্বাস করে আমাদের অ্যাকাউন্টে সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ। নিশ্চিত রুপে এগুলি সৃষ্টিকর্তার প্রদত্ত ভালোবাসা এবং আমাদের অল্প কিছু কাজের প্রভাব।
আমাদের বিশিষ্ট সদস্যগণ নিজের ব্যস্ততার জন্য দ্রুততার সাথে কাজ করতে না পারলেও ... নিশ্চিত রূপে এই সংস্থা আপনাদের অর্থ এবং বিশ্বাস নিয়ে ছেলে খেলা করবে না ।
প্রত্যেক ব্যক্তি যারা আমাদের সাথে অর্থনৈতিকভাবে এবং কাজের মধ্যে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের উপর সৃষ্টিকর্তা সহায় হোক।

এডমিন প্যানেল
DATE Foundation

আজকের আলোচনার বিষয় সামাজিক দৃষ্টিতে লজ্জাজনক... কিন্তু বর্তমান পরিপেক্ষিতে একান্ত প্রয়োজন। একাধিক ভুল আলোচনার দ্বারা ব...
20/08/2026

আজকের আলোচনার বিষয় সামাজিক দৃষ্টিতে লজ্জাজনক... কিন্তু বর্তমান পরিপেক্ষিতে একান্ত প্রয়োজন। একাধিক ভুল আলোচনার দ্বারা বিভ্রান্ত না হয়ে সহজভাবে বুঝুন ....

১. বয়ঃসন্ধি ও যৌন-শিক্ষা একসময় স্কুল পাড়ক্রমের অংশ ছিল .. এখন আছে কিনা জানি না । তবে খুব সাধারণ বিষয়গুলি সত্যি জানা প্রয়োজন । বর্তমান ফেসবুক ও ফ্রী ইন্টারনেট এর জামানায় আপনি যদি ভাবেন ... আপনার শিশু সুস্থ আছে (থাকুক ) কিন্তু অবান্তর নোংরা ভিডিও দ্বারা কিন্তু সবাই প্রভাবিত । তাই সঠিক শিক্ষা খুব খারাপ কিছু হওয়া থেকে ও চরিত্র বাঁচাতে সাহায্য করবে ।

২. বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে অপর্যাপ্ত যৌন শিক্ষা, ব্যক্তি পর্যায়ে চরম মাথাব্যথা ও unsafe গর্ভপাতের কারণ । যেগুলো মহিলাদের মানসিক ও শারীরিক ঝুঁকির কারণ।

➡️একটু বোঝার চেষ্টা করুন :
যে সমস্ত মহিলাদের প্রতি মাসে প্রায় একই সময়ে রজঃচক্রের বা MENSTRUATION BLEEDING হয় তাদের ক্ষেত্রে ..... ( ছবিতে বিস্তারিত )

যেদিন থেকে রক্তপাত শুরু সেটা DAY 1 ...... এবার রক্তপাত ঠিক হতে ৪-৫ দিন লাগে .... এবার ৫ দিন হলো SAFE PERIOD ( যাদের বেশিদিন রক্তপাত হয় তাদের এই সময় কমে আসবে ২-৩ দিন)..... এরপরের ১০ দিন গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ..... তারপরের ১০ দিন আবার SAFE PERIOD.... পুনরায় রক্তপাত শুরু.

:
১. যাদের ক্ষেত্রে অনিয়মিত রজ:চক্র ,মানে কোন টাইমের ঠিক নেই তাদের ক্ষেত্রে এই জিনিস প্রযোজ্য হবে না । চিকিৎসা ও খাওয়া দাওয়া এর মাধ্যমে এটাকে নরমাল করতে হবে।

২. Safe s*x period মানে এমন নয়... যে গর্ভধারণের সম্ভাবনা একদম শূন্য ... এটার মানে এমন হলো যে এই সময়ের মধ্যে কোন রকমের ব্যবস্থা ছাড়া শারীরিক মেলামেশা করলে গর্ভস্থ হওয়ার সম্ভাবনা খুব কম ..কিন্তু শূন্য নয় (আবার পড়ুন)

৩. একটি শুক্রাণু.. মহিলা জননতন্ত্রের মধ্যে পাঁচ দিন অব্দি বেঁচে থাকে ..... নিয়মিত চক্রের মহিলাদের ডিম মোটামুটি ১৪ তম দিনে বেরোয় এবং শরীর অন্য সময়ের তুলনায় গরম থাকে (ডিম ২৪ ঘন্টা সবচেয়ে বেশি সচল থাকে গর্ভস্থ হওয়ার জন্য) ... তাই ১৪ তম দিনের আগের ও পরের পাঁচ দিন গর্ভধারণের জন্য অনেক বেশি সম্ভাবনাময় ।

৪. অনিয়মিত চক্র ... শরীর ও মনের জন্য ভালো নয়.. জরায়ু ও ওভারিয়ান সিস্ট, থাইরয়েডের সমস্যা, একাধিক হরমোনের ওলট-পালট , গর্ভধারণের অসুবিধা এবং কিশোরী মেয়েদের মানসিক ও পড়াশোনার সমস্যার কারণ হতে পারে।

#বিশেষ_অনুরোধ:
নব্যবিবাহিত বা পরিবার সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন যেকোনো বিবাহিত দম্পতি শারীরিক এবং মানসিক ক্ষতির হাত থেকে বাঁচার জন্য একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ বা অন্ততপক্ষে একজন MBBS ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন (অন্ততপক্ষে ১ বার হলেও)

✍️© Dr.Towshif-তৌসিফ

12/08/2026
06/08/2026

নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে জানুন

Breastfeeding week / বুকের দুধপান সপ্তাহ (১-৭ আগস্ট) থিম : "জীবনে একটি টেকসই শুরুর জন্য স্তন্যপান করান"মায়ের বুকের দুধ ...
01/08/2026

Breastfeeding week / বুকের দুধপান সপ্তাহ
(১-৭ আগস্ট) থিম :
"জীবনে একটি টেকসই শুরুর জন্য স্তন্যপান করান"

মায়ের বুকের দুধ .... অমৃত । সৃষ্টিকর্তা সব স্তন্যপায়ী প্রাণীর জন্য তৈরি করেছেন জন্মের আগেই । কিন্তু মানুষ এখন একমাত্র জীব যার দুধ কমে গেছে ... কোনো কারণ ছাড়াই ...

যেগুলি খেয়াল রাখতে হবে :
১. মা ২৪ ঘণ্টায় ৩-৪ লিটার জল খাবে
২. সারাদিন ৪ বার খাবার খাবে যা ইচ্ছা
৩. ১ লিটার দুধ ... কমকরে ৫০০ ml
৪. মোবাইল দেখতে দেখতে দুধ খাওয়াবেন না
৫. বাচ্চার দিকে তাকিয়ে থাকবেন খাওয়ানোর সময়
৬. প্রতিদিনের খাবারে ডিম ডাল এবং সবুজ শাক সবজি থাকা একদম প্রয়োজন

এরপরেও বুকের দুধ হতে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন । নিজে থেকে যে কোন ভুল সিদ্ধান্ত নেওয়া আপনার এবং বাচ্চার শরীরের জন্য ক্ষতিকারক ।

এতগুলো করলে আপনার খরচও কম হবে বাচ্চাকে ডাব্বা কিনে খাওয়ানোর তুলনায় এবং বাচ্চা অসুখ-বিসুখের হাত থেকে অনেক বেশি বাঁচবে ।

✍️Dr Towshif Arif Biswas
এমবিবিএস,শিশু বিশেষজ্ঞ ট্রেইনী

06/07/2026

শিশুদের রাতে পায়ুপথে চুলকানি: কারণ, লক্ষণ ও করণীয়

✍️ডা. শাহিনুল ইসলাম,এমবিবিএস,এমডি (শিশু)

শিশুদের রাতে পায়ুপথে চুলকানি (Nocturnal Perianal Itching) একটি অত্যন্ত সাধারণ অভিযোগ। অনেক অভিভাবক এটিকে শুধু "কৃমি" ভেবে ওষুধ খাওয়ান, কিন্তু বাস্তবে এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। সঠিক কারণ নির্ণয় করেই চিকিৎসা করা উচিত।

১. পিনওয়ার্ম (Threadworm/Enterobius vermicularis) — সবচেয়ে সাধারণ কারণ

এটি শিশুদের রাতে পায়ুপথে চুলকানির সবচেয়ে পরিচিত কারণ।

কেন চুলকানি হয়?
রাতে স্ত্রী কৃমি মলদ্বারের বাইরে এসে হাজার হাজার ডিম পাড়ে। এই সময় তীব্র চুলকানি অনুভূত হয়।

লক্ষণ

- রাতে চুলকানি বেড়ে যায়।
- ঘুমের মধ্যে অস্থিরতা।
- বারবার ঘুম ভেঙে যায়।
- দাঁত কিড়মিড় করা বা বিরক্তিভাব থাকতে পারে।
- একই পরিবারের অন্য সদস্যদেরও একই সমস্যা হতে পারে।

২. পায়ুপথের অপরিচ্ছন্নতা (Poor Perianal Hygiene)

মলত্যাগের পর সঠিকভাবে পরিষ্কার না করলে মলের ক্ষুদ্র অংশ ত্বকে লেগে থাকে এবং ত্বকে জ্বালা ও চুলকানি সৃষ্টি করে।

ঝুঁকি বাড়ায়

- ছোট শিশুদের অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা।
- অতিরিক্ত ঘাম।
- দীর্ঘ সময় ভেজা অন্তর্বাস পরে থাকা।

৩. কোষ্ঠকাঠিন্য ও অ্যানাল ফিশার (A**l Fissure)

শক্ত মল পায়ুপথে ক্ষুদ্র ফাটল সৃষ্টি করে।

লক্ষণ

- মলত্যাগের সময় ব্যথা।
- সামান্য রক্ত পড়া।
- পরে জ্বালাপোড়া ও চুলকানি।

৪. পেরিয়ানাল ডার্মাটাইটিস (Perianal Dermatitis)

পায়ুপথের চারপাশের ত্বকে প্রদাহ হলে চুলকানি হয়।

কারণ

- সাবান বা সুগন্ধিযুক্ত ওয়াইপ।
- ডিটারজেন্ট।
- ডায়াপারের ঘর্ষণ।
- অতিরিক্ত আর্দ্রতা।

লক্ষণ

- লালভাব।
- জ্বালাপোড়া।
- চুলকানি।

৫. পেরিয়ানাল স্ট্রেপটোকক্কাল সংক্রমণ

এটি একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ।

লক্ষণ

- পায়ুপথের চারপাশে উজ্জ্বল লাল রঙ।
- ব্যথা।
- মলত্যাগে কষ্ট।
- কখনও রক্ত দেখা যেতে পারে।

---

৬. ফাঙ্গাল সংক্রমণ (Candida)

বিশেষ করে—

- দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের পর।
- ডায়াপার ব্যবহারকারী শিশুদের মধ্যে।

লক্ষণ

- লাল র‍্যাশ।
- ছোট ছোট স্যাটেলাইট ক্ষত।
- তীব্র চুলকানি।

৭. একজিমা ও অ্যালার্জি

যেসব শিশুর একজিমা বা অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের পায়ুপথেও একজিমা হতে পারে।

কারণ

- সাবান।
- সুগন্ধিযুক্ত টিস্যু।
- নতুন কাপড় বা ডিটারজেন্ট।
- বিভিন্ন রাসায়নিক পদার্থ।

৮. ডায়রিয়া বা বারবার পাতলা পায়খানা

বারবার পাতলা পায়খানা হলে মলের এনজাইম ত্বকে জ্বালা সৃষ্টি করে এবং চুলকানি বাড়ায়।

৯. অতিরিক্ত ঘাম ও টাইট পোশাক

গরম আবহাওয়া, সিনথেটিক অন্তর্বাস এবং দীর্ঘক্ষণ ভেজা পরিবেশে থাকার ফলে ত্বকে জ্বালা ও চুলকানি হতে পারে।

অভিভাবকদের জন্য পরামর্শ

- শিশুর নখ ছোট রাখুন।
- প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করুন।
- সকালে গোসল করান।
- পায়ুপথ পরিষ্কার ও শুকনো রাখুন।
- নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।
- বিছানার চাদর ও অন্তর্বাস গরম পানিতে ধুয়ে রোদে শুকান।
- কোষ্ঠকাঠিন্য থাকলে দ্রুত চিকিৎসা করুন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া বারবার কৃমির ওষুধ খাওয়াবেন না।

এক গরিব ভদ্রমহিলার , ঘর তৈরি করে দিতে সাহায্য করবো বলে DATE Foundation অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছিল, দুই মাসের মধ...
30/05/2026

এক গরিব ভদ্রমহিলার , ঘর তৈরি করে দিতে সাহায্য করবো বলে DATE Foundation অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছিল, দুই মাসের মধ্যে সেই ভদ্র মহিলার বাড়ি তৈরি হয়ে বাসযোগ্য হয়েছে ।
সংস্থার পক্ষ থেকে তার একাউন্টে টাকা দেওয়া হয়েছে (যাকাত ফান্ড থেকে)
ভিডিওটি ধারণ করা হয়েছে, টাকা পাঠানোর দিন সকালবেলায় ।

বি দ্রঃ আপনাদের সকলের আর্থিক সহযোগিতা সংস্থার কাজগুলিকে ত্বরান্বিত করে, তাই এভাবেই পাশে থাকবেন । বিস্তারিত কমেন্টে ।
#যাকাত

22/05/2026

শুধুমাত্র আপনাদের সাহায্য.....
ঘটনা : তখনও আমাদের ট্রাস্ট রেজিস্টার করা হয়নি, কিন্তু তার আগেই আমাদের কাছে কিছু টাকা ছিল, এবং আমাদের ট্রাস্ট এর একজন সম্মানিত সদস্য
Dr Towshif Arif Biswas এর সহযোগিতায় আমরা একটি নলকূপ বসানোর প্রয়োজনীয়তার কথা জানতে পারি । আমরা সেই অনুযায়ী নলকূপটি দি ,যখন পুরো মাঠ জুড়ে আর কোন জায়গায় নলকূপ ছিল না,
এবং যতদিন এটি চলবে কিংবা খারাপ হবে এটা সম্পূর্ণ দায়িত্বভার থাকবে ডেট ফাউন্ডেশন DATE Foundation এর উপরে ।
শুধুমাত্র সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মানুষের জীবনকে সহজতর করার লক্ষ্যে আমরা কাজ করি শুধুমাত্র আপনাদের সাহায্যে ।
আমাদের সদস্যদের প্রচেষ্টায় যতটা সম্ভব সঠিকভাবে সঠিক জায়গায় অনুদান ব্যবহার করা হয়।

বিগত 2 বছরে কত লোক এর দ্বারা উপকৃত হয়েছে সেটা সৃষ্টিকর্তা এবং যারা উপকার পেয়েছেন তারাই জানেন । আপনাদের এই বিষয়টা সম্পর্কে অবগত করার জন্যই দীর্ঘদিন পর পোস্ট করা
আমরা গভীর মাঠে আরও একটি নলকূপের ব্যবস্থা করেছি যেটা আগের ভিডিওতে বলেছি ।

আমরাই তৈরি করব ভবিষ্যৎ আমাদের নিজেদের সঙ্গে থাকুন।
#ডেটফাউন্ডেশন

Address

Beniagram
Farakka
742212

Alerts

Be the first to know and let us send you an email when DATE Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DATE Foundation:

Shortcuts

Share