The ACIAN Welfare Group

The ACIAN Welfare Group This is Bengal's First Registered institutional social welfare group, Which is organised by the Ex & Present teachers, students and Non teaching staff of A.C.

Institution, Malda.

গতকাল অর্থাৎ ১৯ শে আগস্ট, ২০২৬; মালদা টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতীক্ষিত ,জেলার সবচেয়ে বড় কুইজ উৎসব QUIZ TWIZ এ...
20/08/2026

গতকাল অর্থাৎ ১৯ শে আগস্ট, ২০২৬; মালদা টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতীক্ষিত ,জেলার সবচেয়ে বড় কুইজ উৎসব QUIZ TWIZ এর চতুর্থ বর্ষ ( QUIZ TWIZ SEASON 4) | জেলার সব প্রান্তের প্রায় ৩০ টি বিদ্যালয় থেকে,৪০ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে | চল্লিশটি দলের দেড় শতাধিক প্রতিযোগীদের মধ্যে তুমুল লড়াইয়ের পর বাছাই পর্ব থেকে মোট বারোটি দল সুযোগ পায় মূলমঞ্চে খেলার | সে ১২ টি দলের মধ্যে মানিকচক শিক্ষানিকেতন থেকে শুরু করে বৈষ্ণবনগর উচ্চ বিদ্যালয়,কালিয়াচক আবাসিক মিশন , নঘরিয়া উচ্চ বিদ্যালয় , শোভানগর উচ্চ বিদ্যালয়, আইহো উচ্চ বিদ্যালয় এর পাশাপাশি ছিল শহরের নামিদামি সরকারি (A.C.INSTITUTION, R.K.MV.V.M, RAILWAY HIGH SCHOOL) এবং বেসরকারি (SISTER NIVEDITA PUBLIC SCHOOL,THE ST. XAVIER'S SCHOOL , MALDA) বেশকিছু বিদ্যালয়
সে ১২ টি দলের মধ্যে থেকে দুটি ধাপে লড়াইয়ের পর ছয়টি দল উঠে আসে. QUIZ TWIZ SEASON 4 এর ফাইনালিস্ট হিসেবে |
সেই ছটি দল হল:
১) A.C.INSTITUTION, MALDA
2) THE ST. XAVIER'S SCHOOL , MALDA
3) SOVANAGAR HIGH SCHOOL, MALDA
4) AIHO HIGH SCHOOL, MALDA
5) JOTE ARAPUR PN HIGH SCHOOL, MALDA
6) RAILWAY HIGH SCHOOL, MALDA .

ফাইনালিস্ট ছটি দল নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চালাই সম্পূর্ণ প্রতিযোগিতা জুড়ে | টানটান উত্তেজনার মধ্য দিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয়, A.C.INSTITUTION, MALDA
দ্বিতীয় স্থান অধিকার করে THE ST. XAVIER'S SCHOOL , MALDA এবং তৃতীয় স্থান অধিকার করে RAILWAY HIGH SCHOOL, MALDA .
শেষে,প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং সকল ফাইনালিস্ট দের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার | এছাড়াও সকল প্রতিযোগিতা দেওয়া হয় অংশগ্রহণের জন্য শংসাপত্র |

উক্ত অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য, এডুকেশনাল পার্টনার হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় AAKASH INSTITUTE এর মত নামি এক সংস্থা |এছাড়াও অনুষ্ঠানের কো স্পন্সর হিসেবে ছিল SANJIB'S ACADEMY.
সকলের শুভেচ্ছায়, ভালোবাসায় এবং গ্রুপের সহ-সভাপতি উৎপল কুমার গুন মহাশয়ের নেতৃত্বে,সম্পাদক সায়ন্তন ঝা,কোষাধক্ষ্য অমিত কুমার দাস,হিসাব রক্ষক শুভরাজ চক্রবর্তী, সদস্য ভিক্টর সাহা,তুষার চৌধুরী এবং তন্ময় ভৌমিকের উপস্থিতিতে সফল হয় QUIZ TWIZ SEASON 4 .
এই অনুষ্ঠানটি সফল হওয়ার পিছনে গ্রুপের তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে, বাণীব্রত দাস,মৈনাক কুন্ডু এবং আমাদের শিক্ষক মাননীয় রাজীব রায় মহাশয় কে |

You are cordially invited to THE BIGGEST INTER-SCHOOL QUIZ COMPETITION OF MALDA.
19/08/2026

You are cordially invited to THE BIGGEST INTER-SCHOOL QUIZ COMPETITION OF MALDA.

আমাদের তৈরী রাজ্যের প্রথম তথা দেশের অনন্য ইকো ব্রিকস প্রকল্প আজ চার বছর পূর্ণ করলো। এখনো দেশের মাঝে মাথা উঁচু করে অক্ষত ...
14/08/2026

আমাদের তৈরী রাজ্যের প্রথম তথা দেশের অনন্য ইকো ব্রিকস প্রকল্প আজ চার বছর পূর্ণ করলো। এখনো দেশের মাঝে মাথা উঁচু করে অক্ষত হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের গর্ব।
The ACIAN Welfare Group

আমাদের মাতৃসম প্রিয় বিদ্যালয় অক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশনের আজ ১১৫-তম প্রতিষ্ঠা দিবসে জানাই শতকোটি প্রণাম 😊🙏" सा विद्...
09/08/2026

আমাদের মাতৃসম প্রিয় বিদ্যালয় অক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশনের আজ ১১৫-তম প্রতিষ্ঠা দিবসে জানাই শতকোটি প্রণাম 😊🙏
" सा विद्या या विमुक्तये "
A.C.Institution
The ACIAN Welfare Group

মালদার তথা মধ্য বঙ্গের সর্ববৃহৎ কুইজ কনটেস্ট, QUIZ-TWIZ SEASON-4, আগামী ১৯ শে আগষ্ট, ২০২৬ এ অনুষ্ঠিত হতে চলেছে মালদা টাউ...
07/08/2026

মালদার তথা মধ্য বঙ্গের সর্ববৃহৎ কুইজ কনটেস্ট, QUIZ-TWIZ SEASON-4, আগামী ১৯ শে আগষ্ট, ২০২৬ এ অনুষ্ঠিত হতে চলেছে মালদা টাউন হলে সকাল ১১ টায় |
উক্ত অনুষ্ঠানের আর্থিক সহযোগী (Sponsors) হওয়ার জন্য , মালদার সকল উৎসাহী এবং উৎসুক ব্যবসায়ী বৃন্দদের আহ্বান জানায় |
For more details, kindly contact: 96415-57311/ 82507-69206 /98519-00985.

ছবিটার দিকে একটু তাকিয়ে দেখুন। ওদের আমাদের মতো বুদ্ধি নেই যে ওরা বুঝতে পারবে,, না আমাদের মতো হাত আছে যে বেছে খেতে পারবে...
05/08/2026

ছবিটার দিকে একটু তাকিয়ে দেখুন। ওদের আমাদের মতো বুদ্ধি নেই যে ওরা বুঝতে পারবে,, না আমাদের মতো হাত আছে যে বেছে খেতে পারবে। তাই নিরুপায় অসহায় হয়ে আমাদের ছড়ানো প্লাস্টিক গুলো খেয়ে ফেলছে। অন্তত এই অবলা গুলোর কথা একটু ভেবে মানবিক হন। প্লাস্টিক বাইরে না ছড়িয়ে সেগুলো বোতল বন্দী করুন। ইকো ব্রিকস তৈরি করুন। দান করুন আমাদের। আমাদের উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে আসুন।
The ACIAN Welfare Group


MALDA ANIMAL CARE UNIT ™ (A Govt Reg NGO)
মালদা - বাংলার গৌরব / Realistic Malda
Malda Sabar Khabar - News Channel

02/08/2026

ম্যানগ্রোভ সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটি আয়োজিত ম্যানগ্রোভ চারা রোপন সহ বিভিন্ন কার্যকলাপের মাঝে উপস্থিত রাজ্য তথা দেশ-বিদেশের বিভিন্ন গুনী ব্যক্তিদের সম্মুখে আমরা উপস্থাপন করেছিলাম আমাদের প্লাস্টিক বন্দির লড়াই তথা ইকো ব্রিকসের কার্যকলাপ। উপস্থিত ব্যক্তিবর্গের প্রায় সকলেই আমাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের বিভিন্ন মূল্যবান মতাদর্শ এবং উপদেশ তুলে ধরেন আমাদের সামনে। যা আগামীতে নিশ্চিতভাবে আমাদের এই চলার পথ আরো সুগম করবে।
এই সুন্দর মঞ্চে আমাদের উদ্যোগকে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য আরো একবার ধন্যবাদ জানাই মাননীয় শ্রী উমাশঙ্কর মন্ডল মহাশয়কে Umashankar Mandal

আজ আমাদের প্লাস্টিক বন্দির লড়াই তথা ইকো ব্রিক জনিত উদ্যোগে সহযোগী হিসেবে এগিয়ে এলেন জেলার একজন বিশিষ্ট চক্ষু পরীক্ষক ম...
30/07/2026

আজ আমাদের প্লাস্টিক বন্দির লড়াই তথা ইকো ব্রিক জনিত উদ্যোগে সহযোগী হিসেবে এগিয়ে এলেন জেলার একজন বিশিষ্ট চক্ষু পরীক্ষক মাননীয় শ্রী সমিত কুন্ডু মহাশয়। তিনি নিজ পরিবারবর্গকে প্লাস্টিক বাইরে না ছড়িয়ে ঘরে জমা করে রাখার জন্য উদ্বুদ্ধ করেন এবং সেগুলো দিয়ে তিনি নিজ হাতে ১২ টি ইকো ব্রিকস তৈরি করে আজ তুলে দিলেন আমাদের হাতে। আমরা সত্যি আপ্লুত এবং তার এই পরিবেশ সচেতন মানসিকতাকে আমরা কুর্নিশ জানাই। এভাবে এগিয়ে আসুন আপনারাও। প্লাস্টিক বাইরে না ছড়িয়ে সেগুলো বোতল বন্দি করুন। তৈরি করুন ইকো ব্রিকস। দান করুন আমাদের। আমরা সেগুলো দিয়ে সমাজে আবারো নতুন কিছু স্থায়ী নির্মাণ তৈরি করবো।
The ACIAN Welfare Group


Infosys West Bengal Pollution Control Board UNESCO

আমাদের পথ চলার শুরু থেকে যে সকল শুভানুধ্যায়ী তথা গুরুজন এবং সর্বোপরি আমাদের শিক্ষক মহাশয়দের আশীর্বাদ শুভকামনা আমরা সবস...
29/07/2026

আমাদের পথ চলার শুরু থেকে যে সকল শুভানুধ্যায়ী তথা গুরুজন এবং সর্বোপরি আমাদের শিক্ষক মহাশয়দের আশীর্বাদ শুভকামনা আমরা সবসময় পেয়েছি,, যাদের সাহচর্য এবং সহযোগিতায় আমরা ধীরে ধীরে বেড়ে উঠেছি তাদের সকলকে এই পুণ্য তিথিতে নত মস্তকে প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদ যেন সবসময় আমাদের ওপর এভাবেই থাকে এই আশা রাখি। 🙏
The ACIAN Welfare Group

Address

A. C. Institution, B. S. Road
English Bazar
732101

Telephone

+919647000965

Website

Alerts

Be the first to know and let us send you an email when The ACIAN Welfare Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The ACIAN Welfare Group:

Shortcuts

Share