Manikchak Blood Donors Group

Manikchak Blood Donors Group Give blood save life. apnio akti pran bachate paren

গতকাল আমাদের কাছে ফোন আসে অমৃতীর থ্যালাসেমিয়া শিশু আশরাফ মোমিনের হিমোগ্লোবিন 3 এর নিচে নেমে যাওয়ায় তারা শিশুটিকে ইমার...
23/11/2025

গতকাল আমাদের কাছে ফোন আসে অমৃতীর থ্যালাসেমিয়া শিশু আশরাফ মোমিনের হিমোগ্লোবিন 3 এর নিচে নেমে যাওয়ায় তারা শিশুটিকে ইমারজেন্সি মেডিক্যাল এ ভর্তি করে। 1 ইউনিট পরিবার ব্যবস্থা করে ।। আর এক ইউনিটের প্রয়োজন। সারাদিন খুঁজে কেও রাজি না হওয়ায় সক্রিয় রেগুলার ডোনার ভাই Abdul Rahis Alam এই শীতের রাতে মালদা ব্লাড ব্যাংকে গিয়ে 10 tar সময় নিজের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করে শিশুটির বেঁচে থাকার জন্য।। এই মানবিক মুখ গুলো এখনো পৃথিবীতে আছে তাই পৃথিবী এখনো এতটা সুন্দর।। প্রত্যেক ঘরে ঘরে তোমার মত মানবিক মানুষ জন্মাক।।

আপনারাও এই মহৎ কাজে এগিয়ে আসুন। আপনিও হয়তো কারো প্রাণ বাঁচাতে পারেন।।


Manikchak Blood Donors Group

আগামীকাল আসছেন তো?? সকলে মানুষ বাঁচানোর এই কাজে এগিয়ে আসুন।।একবার স্বেচ্ছায় রক্তদান করে দেখুন।।রক্তদানের ভীতিও দুর হবে...
25/10/2025

আগামীকাল আসছেন তো??
সকলে মানুষ বাঁচানোর এই কাজে এগিয়ে আসুন।।

একবার স্বেচ্ছায় রক্তদান করে দেখুন।।
রক্তদানের ভীতিও দুর হবে আর নিজেকে ভালো ও লাগবে একজন মানুষকে বাঁচাতে পেরে।।

গতকাল বড়বাগানের এক ডেলিভারি পেশেন্ট এর ইমারজেন্সি 🅰️+ রক্তের প্রয়োজন ছিল।। জামিরুল ভাই আমার পাড়ার, সে প্রথমবার আমাদের...
13/10/2025

গতকাল বড়বাগানের এক ডেলিভারি পেশেন্ট এর ইমারজেন্সি 🅰️+ রক্তের প্রয়োজন ছিল।।

জামিরুল ভাই আমার পাড়ার, সে প্রথমবার আমাদের পাড়ার ক্যাম্পে এই বছরই রক্ত দেই।।

ওকে জানানো মাত্রই সে দ্বিতীয় বার স্বেচ্ছায় এগিয়ে আসে একটা মা এর প্রাণ বাঁচাতে।।

ভাইকে রক্তিম অভিনন্দন।। তোমার মত রক্তদাতা যেন প্রত্যেক বাড়িতেই জন্ম নেই।।

চৌকি মিরদাদপুর অঞ্চলের সালাবতগঞ্জ গ্রামের এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জিয়ারুল ইসলাম কে, ঈশ্বর এর দেওয়া এই জীবনের সপ...
08/10/2025

চৌকি মিরদাদপুর অঞ্চলের সালাবতগঞ্জ গ্রামের এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জিয়ারুল ইসলাম কে, ঈশ্বর এর দেওয়া এই জীবনের সপ্তম রক্তদান করে বের হলাম মালদা জেলা ব্লাড ব্যাংক থেকে। বৈজ্ঞানিকভাবে এখনো কৃত্রিম উপায়ে রক্ত তৈরি করা সম্ভব হয়নি,এটি একমাত্র মানব রক্ত কোষ দাড়াই সম্ভব তৈরি করা । তাই রক্তদানই হচ্ছে একমাত্র পথ আমাদের একে অপরের প্রাণ বাঁচানোর । তাই আপনারাও রক্তদানের সব ভয়-ভীতি ত্যাগ করুন এবং উদ্যোগী হন যাতে একটি মানুষও রক্তের অভাবে না মারা যায়, মনে রাখবেন রক্ত তো আবার আপনার শরীর তৈরি করে নিবে কিন্তু যে মানুষটি রক্তের অভাবে এই পৃথিবী ছেড়ে চলে যাবে তার পরিবার কিন্তু আর তাকে ফিরে পাবে না, তাই প্রত্যেকে মানসিকতার পরিবর্তন করে এই মহৎ কাজে এগিয়ে আসুন।

লেখা - রক্তদাতা চিন্ময় ঝা নিজেই।।

নুরপুরের 70 বছর বয়সী বৃদ্ধ মহিলা সুরাতান বেওয়া কাল থেকে 🆎+ গ্রুপের রক্ত পাচ্ছিলেন না। জাহিদুর ভাই কে বলা মাত্রই সে নিজ...
06/10/2025

নুরপুরের 70 বছর বয়সী বৃদ্ধ মহিলা সুরাতান বেওয়া কাল থেকে 🆎+ গ্রুপের রক্ত পাচ্ছিলেন না। জাহিদুর ভাই কে বলা মাত্রই সে নিজ কাজ থেকে ফ্রী হয়ে তার শরীরের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করলেন।। রক্তিম অভিনন্দন।।❤️🩸❤️

মানিকচক ব্লাড ডোনার্স এর পরিচালনায় আগামী 26 শে অক্টোবর রবিবার বার্ষিক "রক্তদান উৎসব" এর আয়োজন করা হয়েছে।। আমাদের একটা...
05/10/2025

মানিকচক ব্লাড ডোনার্স এর পরিচালনায় আগামী 26 শে অক্টোবর রবিবার বার্ষিক "রক্তদান উৎসব" এর আয়োজন করা হয়েছে।।

আমাদের একটাই উদ্দেশ্য যাতে কেও আর রক্তের অভাবে মারা না যায় এবং প্রত্যেক বাড়ি থেকে রক্তের ভীতি দূর করে এক একজন স্বেচ্ছায় রক্তদাতা তৈরি করা।।

আপনারা সকলে রক্তদানের ভীতি দূর করে এই মহৎ কাজে এগিয়ে আসুন এবং অন্যের জীবন বাঁচাতে সাহায্য করুন।।

অন্যান্য উৎসবের মতো মানুষের জীবন বাঁচানোর উৎসবকে আমরা সকলে মিলে এক সাথে সাফল্য মন্ডিত করি।।

Manikchak Blood Donors Group

লেট আপডেটকালকের 🆎+ রক্ত যোদ্ধা পাপ্পু ভাই। কামালপুরের করুনা মন্ডল নামের এক মায়ের অপারেশন এর পর রক্তের প্রয়োজন ছিল 3দিন ধ...
15/09/2025

লেট আপডেট

কালকের 🆎+ রক্ত যোদ্ধা পাপ্পু ভাই।
কামালপুরের করুনা মন্ডল নামের এক মায়ের অপারেশন এর পর রক্তের প্রয়োজন ছিল 3দিন ধরে।। গত পরশু দিন পাপ্পু ভাইকে বলাই সে কাল সকালে মালদা গিয়ে তার মূল্যবান রক্ত দিয়ে আসে।।

ভাই কে রক্তিম অভিনন্দন।।

আজ দুজন রক্ত যোদ্ধা মালদা ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেছে। তার মধ্যে একজন হাসিবুল ভাই। সে নিজের এতো ব্যাস্ততার মধ্যে থে...
09/09/2025

আজ দুজন রক্ত যোদ্ধা মালদা ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেছে। তার মধ্যে একজন হাসিবুল ভাই। সে নিজের এতো ব্যাস্ততার মধ্যে থেকে সময় বার করে ভুতনির ছোট্ট থ্যালাসেমিয়া নাসিবা(১০ বছর) এর জন্য তার মূল্যবান রক্ত দান করলো।।

রক্তিম অভিনন্দন হাসিবুল কে ❤️🩸❤️
গর্বিত বাবা মা এর গর্বিত সন্তান।।

বালুটলার পেসেন্ট বাবি বিবি গত কাল থেকে রক্ত পাচ্ছিলেন না। আজ শোনা মাত্রই বন্ধু মাহাবুব হোসেন তার দিন রাত্রি পুলিশের ডিউট...
09/09/2025

বালুটলার পেসেন্ট বাবি বিবি গত কাল থেকে রক্ত পাচ্ছিলেন না। আজ শোনা মাত্রই বন্ধু মাহাবুব হোসেন তার দিন রাত্রি পুলিশের ডিউটি করার পরেও সময় বার করে তার জীবনের দ্বিতীয় তম রক্তদান করলেন।
বন্ধু তাঁদের জন্য প্রেরণা যারা পাতলা হওয়ার কারণে রক্ত দেয়না বা ডে নাইট ডিউটি করার অজুহাতে রক্ত দেই না।।

প্রাউড অফ ইউ বন্ধু।। ❤️🩸❤️
রক্তিম অভিনন্দন।।

মানবিক মুখ।।  da আজ নারায়ণপুরের এক 2 দিনের শিশুর বিলিরুবিন বেশি থাকায় ইমার্জেন্সি এক বিরল গ্রুপের রক্তের প্রয়োজন ছিল।। ত...
03/09/2025

মানবিক মুখ।। da

আজ নারায়ণপুরের এক 2 দিনের শিশুর বিলিরুবিন বেশি থাকায় ইমার্জেন্সি এক বিরল গ্রুপের রক্তের প্রয়োজন ছিল।। তারিক দা কে বলা মাত্রই তিনি সাথে সাথেই হাঁ বলে এবং সন্ধ্যা বেলা যাওয়ার কথা বলে।। কথা মতোই তিনি সন্ধ্যার পর মালদা গিয়ে তার বিরল গ্রুপের রক্ত দান করে শিশু টাকে এক নতুন জীবন দান করে।।

তোমার মতো মানবিক মুখ প্রত্যেক মায়ের কোলে জন্ম হোক।।

রক্তিম অভিনন্দন ❤️🩸❤️ একরাশ ভালোবাসা।।

মৌমিতা Moumita Chatterjee  দি এবং তাঁর স্বামী দীপাঞ্জন দা কে অনেক ধন্যবাদ। তাদের কোনো স্বার্থ না থাকা সত্ত্বেও দাদা তাঁর...
24/05/2025

মৌমিতা Moumita Chatterjee দি এবং তাঁর স্বামী দীপাঞ্জন দা কে অনেক ধন্যবাদ। তাদের কোনো স্বার্থ না থাকা সত্ত্বেও দাদা তাঁর দুর্গাপুরের অফিসের স্টাফ দের দিয়ে রক্তদান করালেন আমাদের লক্ষীপুর, মোহনার এক দিদির ওপেন হার্ট সার্জারি এর জন্য। এখনো মানবিকতা বেঁচে আছে এই দাদা দিদি দের দেখলেই বোঝা যায়। আরও কাজ করার অনুপ্রেরণা তোমরা।। দুজনেই ভালো থাকো আর স্বেচ্ছায় রক্তদাতারাও ভালো থাকুক। ❤️❤️❤️

Address

Manikchak
English Bazar
732202

Telephone

+918759713150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manikchak Blood Donors Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share