Vivekananda Vikas Parisad

Vivekananda Vikas Parisad This is a sewa organization working in village peripheral villages of Durgapur with 3 main aim.
1) Free education
2) Free treatment
3) Self employment.

Vivekananda Vikash Parisad a NGO working in different villages surrounding Durgapur city mainly in three fields : 1) Education, 2) Health and 3) self employment since its inception. There are 16 projects are now running involving 168 students and 25 workers regularly

বিবেকানন্দ বিকাশ পরিষদ দুর্গাপুর শহর ও শহরের আশেপাশের বিভিন্ন গ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও স্বাবলম্বনের উপর 2001 সাল থেকে ...
06/08/2025

বিবেকানন্দ বিকাশ পরিষদ দুর্গাপুর শহর ও শহরের আশেপাশের বিভিন্ন গ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও স্বাবলম্বনের উপর 2001 সাল থেকে কাজ করে চলেছে এবং এর প্রভাব নজরে পরার মত।একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা পথ চলা শুরু যখন ইছাপুর গ্রাম ও তার আশেপাশে কোন সেলাই কেন্দ্র ছিল না। স্বাবলম্বনের এই কাজের প্রভাব এতটাই ভাল ছিল যে দীর্ঘ পঁচিশ বছর ধরে লাগাতার বছরে গড় পঁচিশ জন ছাত্রী নিয়ে এখনও কেন্দ্র চলছে এবং প্রশিক্ষণ নিয়ে বেশ কয়েকজন নিজের গ্রামে দোকান খুলে রোজগার করছেন। শিক্ষা ক্ষেত্রে শিশু সংস্কার কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়ার আগ্রহ তৈরী করা গেছে পরবর্তি সময়ে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিশেষ কোচিং দেওয়ার ব্যবস্থা করার ফলে ছাত্র ছাত্রীদের মাধ্যমিক উত্তীর্ণের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। কম্পিউটার প্রশিক্ষণ ও অঙ্কন শিক্ষন কেন্দ্র শুরু করার ফলে বহু ছাত্রছাত্রীর উপকার হয়। স্বাবলম্বী গোষ্ঠী নির্মাণ ও তাদের দ্বারা চালের পাপড ও ডালের বড়ি নির্মাণ করে তাকে বাজারে দিয়ে কিছু রোজগারের ব্যবস্থাও হয়। নিঃশুল্ক চিকিৎসা কেন্দ্র (হোমিও ও এ্যালোপ্যাথী) এবং মেডিসিন ব্যাঙ্ক এর মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন। যোগ প্রশিক্ষণ ও অধুনা নিউরোথেরাপীর ব্যবস্থাতে অনেকেই উপকৃত হচ্ছেন সেবা ভবন থেকে।বর্তমানে মোট 42টি প্রকল্প চলছে পরিষদের দ্বারা যার ফলে তপশীল জাতি ও উপজাতি এবং জনজাতি পরিবারের ছেলে মেয়েরা উপকৃত হচ্ছেন। কাজোরা গ্রামের কুষ্ঠ কলোনির ছাত্র ছাত্রীদের শিক্ষার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেখানকার শিক্ষার মান ও পরিবেশের উন্নতি উল্লেখযোগ্য। গত 2023 থেকে সেবা ভবনে একটি ছাত্রাবাস শুরু করা হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রদের নিয়ে এবং তা নিঃশুল্ক বর্তমানে মোট ছাত্র 14 জন। এই বিরাট কর্মযোজ্ঞে সকলের প্রতি আহ্বান সেবা ভবনে এসে ও এই কাজ দর্শনের জন্য এবং আপনার সুচিন্তিত মতামত ও সহযোগিতা আমাদের একান্তই প্রয়োজন। 🤝🌟🎉💖😊👏💕

(12/1/24) প্রতিবছরের ন্যায় এই বছরও Vivekananda Vikas parishad এর পরিচালনায়  কাজোরা কুষ্ঠ কলোনীর *ঋষি অরবিন্দ শিশু সংস্...
13/01/2024

(12/1/24) প্রতিবছরের ন্যায় এই বছরও Vivekananda Vikas parishad এর পরিচালনায় কাজোরা কুষ্ঠ কলোনীর *ঋষি অরবিন্দ শিশু সংস্কার* কেন্দ্রে *স্বামী বিবেকানন্দের ১৬২ তম* জন্মবার্ষিকী অনুষ্ঠিত হলো।
কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের নিয়ে অঞ্চলে একটি পরিক্রমার আয়োজন করা হয়েছিল।
স্বামীজির ছবি সহ পরিক্রমাটি সমাজের প্রভাব ফেলতে পেরেছিল।
সংস্থার পক্ষ থেকে কেন্দ্রে উপস্থিত ছিলেন শ্রী শ্যামাপদ মন্ডল ও শ্রী দেবনাথ স্বর্নকার।

আজ (৪/০১/২৪) প্রতিবছরের ন্যায় এই বছরও Vivekananda Vikas parishad এর পরিচালনায়  *আম্মা শিশু  সংস্কার কেন্দ্রে* একত্রিশ ...
04/01/2024

আজ (৪/০১/২৪) প্রতিবছরের ন্যায় এই বছরও Vivekananda Vikas parishad এর পরিচালনায় *আম্মা শিশু সংস্কার কেন্দ্রে* একত্রিশ *জন (৩১)* পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হলো।
ছাত্র ছাত্রী ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিষদের পক্ষ থেকে অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

🙏🏼সুচনা-  দুর্গাপুরের সেবা কাজের ইতিহাসে একটি উজ্জ্বল দিন হয়ে রইল *৩০শে ডিসেম্বর ২০২৩* কারন বহু দিনের বহু জনের মনের ইচ্...
04/01/2024

🙏🏼সুচনা-
দুর্গাপুরের সেবা কাজের ইতিহাসে একটি উজ্জ্বল দিন হয়ে রইল *৩০শে ডিসেম্বর ২০২৩* কারন বহু দিনের বহু জনের মনের ইচ্ছা বাস্তবায়িত হলো *মাননীয় সরকার্যবাহজীর উপস্থিতিতে উনার হস্ত দ্বারা সেবা ভবনে ছাত্রাবাস উদ্বোধন।* সেবা কাজে সেবা সংস্থা বিবেকানন্দ বিকাশ পরিষদের পরিচিতি যথেষ্ঠ, *প্রায় তেতাল্লিশটি সেবা প্রকল্প চালাচ্ছেন সংস্থার কার্যকর্তারা শিক্ষা, সাস্থ্য ও স্বাবলম্বনের উপর।* জঙ্গলমহলের বনবাসী গ্রাম থেকে সাধারণ গ্রামে যেমন সেবা প্রকল্প চলে তেমনি *দুর্গাপুর শহরের বস্তি থেকে কাজোরার কুষ্ঠ কলোনী* সর্বত্র বিভিন্ন ধরনের সেবা কাজ চলছে নিয়মিত লাগাতার। প্রায় সাড়ে চারশ ছাত্র ছাত্রী নিত্য কাজের সঙ্গে যুক্ত আবার বিয়াল্লিশ জন শিক্ষক শিক্ষিকা তাদের নিয়মিত দেখাশুনা করছেন। এখান থেকে শিক্ষা নিয়ে কেউ যেমন NRS medical College এ পড়ছে আবার কেউ Jadavpur Engineering College এও পড়ছে । সেলাই শিক্ষায় প্রশিক্ষিত হয়ে কেউ দোকান খুলে বসেছেন কেউ আবার গ্রামে সেলাই মেশিন কিনে কাজ করে চলেছেন। স্বয়ম্ভর গোষ্ঠীর দ্বারা চালের পাঁপড় (ফুরফুরে) ডালের বড়ি, কাগজের ঠোঙ্গা নিয়মিত তৈরি করে বাজারে পাঠানোর কাজ চলছে। ছাত্রাবাস একটি নুতন সংযোজন। *১০ থেকে ১৫ জন পঞ্চম শ্রেণীর ছাত্র নিয়ে শুরু হলো* এবং এদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত *নিঃশুল্ক রাখা, খাওয়া ও পড়ানোর ব্যবস্থা থাকবে।* এই বিশাল কাজে সকলের *সহযোগিতা কামনা করছি। একটি ছাত্রের জন্য বছরে ৩০,০০০(ত্রিশ হাজার)টাকার প্রয়োজন।🙏🏻*

ধন্যবাদ সহ
*শ্যামাপদ মন্ডল।*
(General secretary/ বিবেকানন্দ বিকাশ পরিষদ)

Some glimps of Vishwakarma Puja in seva bhawan
20/09/2023

Some glimps of Vishwakarma Puja in seva bhawan

09/08/2021

https://fb.watch/7grL30MxnT/

শনিবার সেবা ভবনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মায়েদের বিশেষ সন্মান জানানো হয়। সেবা ভবনের প্রচেষ্টায় প্রতি বছর সেই সমস্ত ছাত্র ছাত্রীদের বিশেষ ভাবে কোচিং দেওয়া হয় যাদের পরিবারে না আছে পড়ার পরিবেশ না আছে আর্থিক সামর্থ্য। এই বছর মোট ২১ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ১৫জন মায়ের উপস্থিতি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। অনুষ্ঠানে ইছাপুর এন্ সী,উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী প্রদীপ সরকার এবং দুর্গাপুর বিধান স্কুলের প্রাক্তন অধ্যক্ষ শ্রী উজ্জ্বল সরকার মহাশয় উপস্থিত ছিলেন এবং ছাত্র ছাত্রী ও মায়েদের উদ্দেশ্যে উৎসাহজনক বক্তব্য রাখেন। পরিষদের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের শংসাপত্র ও পদক দেওয়া হয়। ওম সাঁই সেবা সংস্থার পক্ষ থেকে মায়েদের সম্বর্দ্ধনা দেওয়া হয়। মায়েদের হাতে কিছু উপহার ও মিষ্টির প্যাকেট তুলে দেন উক্ত সংস্থার পক্ষ থেকে। ওম সাঁই সেবা সংস্থার পক্ষ থেকে বিবেকানন্দ বিকাশ পরিষদের কর্মকর্তাদের স্মারকপত্রক দেওয়া হয়।

Address

Sewa Bhawan. Vivekananda Vikas Parisad
Durgapur
713363

Telephone

+919434791267

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda Vikas Parisad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vivekananda Vikas Parisad:

Share