24/05/2026
আজকে 'প্রজন্ম নেক্সট'-এর উদ্যোগে দুর্গাপুরের আশিষ নগর স্কুল মাঠে একটি দারুণ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। মাঠের উত্তেজনা আর প্রতিটি খেলোয়াড়ের লড়াই ছিল সত্যিই প্রশংসনীয়। খেলায় অংশ নেওয়া সমস্ত পার্টিসিপেন্টকে আমি আন্তরিক সম্মান ও অভিনন্দন জানাই। তাদের এই লড়াকু মানসিকতাই খেলার আসল সৌন্দর্য।
বিজয়ী দলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এই জয় আপনাদের আগামী দিনে ক্রীড়াজগতে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ফুটবলকে আপনারা আরও উঁচুতে নিয়ে যাবেন।
খেলাধুলো শুধু বিনোদন নয়, যুবসমাজকে সুস্থ ও সঙ্ঘবদ্ধ রাখার একটি বড় মাধ্যম। আপনারা যদি এভাবেই সবসময় আমাদের পাশে থাকেন, তবে আগামী দিনে আমরা আরও বড় পরিসরে এমন খেলার উদ্যোগ নেওয়ার সাহস পাব। আমাদের এই পথচলায় আপনাদের সমর্থন অত্যন্ত জরুরি। তাই অনুরোধ, এভাবেই সবসময় আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।
Lakshman Chandra Ghorui Diptesh Roy Dipu Diya Sinha Roy Chandra Shakhar Banerjee Projonmo next