14/08/2026
📢 বামনহাট বাজারে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য পুনরায় চালুর সিদ্ধান্ত
দেড় দিন ধরে বন্ধ থাকা বামনহাট বাজারের ব্যবসা-বাণিজ্য নিয়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
দিনহাটার মাননীয় বিধায়ক শ্রী অজয় রায়, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্রী রানা গোস্বামী এবং বামনহাট বাজারের ব্যবসায়ী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বিধায়ক মহাশয় জানান, ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ব্যবসায়ীরা যাতে নিরাপদ ও সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারেন, তার জন্য তিনি সর্বদা ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি স্পষ্টভাবে জানান, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপর কোনও ধরনের তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
একই সঙ্গে দিনহাটা মহকুমা ও বামনহাট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানান বিধায়ক মহাশয়।
🤝 বিধায়ক মহাশয়ের অনুরোধ মেনে আজ দুপুরের পর থেকে বামনহাট বাজারের সমস্ত ব্যবসা-বাণিজ্য পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বামনহাট বাজারে আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক—এই কামনা করি।
একতা • শান্তি • সহযোগিতা — এগিয়ে চলুক বামনহাট।
#বামনহাট #বামনহাটবাজার #দিনহাটা #ব্যবসায়ীসমিতি #ব্যবসায়ীদেরপাশে