Bisweswarpur Ankur Human Welfare Society

Bisweswarpur Ankur Human Welfare Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bisweswarpur Ankur Human Welfare Society, Non-Governmental Organization (NGO), Bisweswarpur, PO: Haripur, PS: Magrahat, Diamond Harbour.

04/02/2026
আসুন সবাই                  স্বেচ্ছা রক্তদান উৎসব- এ সামিল হই। সাথী, বিশ্বেশ্বরপুর অঙ্কুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি বি...
04/02/2026

আসুন সবাই
স্বেচ্ছা রক্তদান উৎসব- এ সামিল হই।
সাথী,
বিশ্বেশ্বরপুর অঙ্কুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি বিগত বছর গুলোর মত এ বছরও বিশ্বেশ্বর পুর অংকুর নার্সারি কেজি ও প্রাইমারি স্কুলে ৭-৯ ই ফেব্রয়ারি ২০২৬ তারিখে ১৭ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১৬তম স্বেচ্ছা রক্তদান উৎসব- এর আয়োজন করেছে।
এলাকার অভ্যন্তরে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক চেতনার মান উন্নয়ন ঘটাতে এবং মানুষের প্রয়োজনের সময় বিনামূল্যে সঠিক গ্রুপের নিরাপদ রক্ত সঠিক পরিমাণে রাজ্য সরকারি ব্লাড সেন্টার থেকে পেতে, মানুষ হিসাবে নৈতিক দায়িত্ববোধের তাগিদে নিজেদের সাধ্যমত চেষ্টায় স্বেচ্ছা রক্তদানে ব্রতী হয়ে "বিশ্বেশ্বরপুর অঙ্কুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি" পরিচালিত আগামী ৮ ও ৯ ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার "বিশ্বেশ্বরপুর অঙ্কুর নার্সারি, কে.জি. ও প্রাইমারি স্কুল"-এ সকাল ১০ঃ৩০ মিনিটে পরিবার ও সবান্ধবে ১৬ তম স্বেচ্ছা রক্তদান উৎসবে সামিল হই এবং অসুস্থ মানুষের জন্য বেঁচে থাকার অনুকূল পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করি।
সেই সঙ্গে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এলাকার ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করি ।

= ধন্যবাদান্তে=
রিয়াজ উদ্দিন লস্কর
সম্পাদক
বিশ্বেশ্বরপুর অঙ্কুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি

তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৬

আসুন, স্বেচ্ছা রক্তদানে ব্রতী হই। রক্তের অভাব দূর করতে "স্বেচ্ছা রক্তদান আন্দোলন' 'কে আরো শক্তিশালী করি ।
13/10/2025

আসুন, স্বেচ্ছা রক্তদানে ব্রতী হই। রক্তের অভাব দূর করতে "স্বেচ্ছা রক্তদান আন্দোলন' 'কে আরো শক্তিশালী করি ।

08/09/2025
প্রত্যেক বছরের মত এ বছরও বিশ্বেশ্বরপুর অঙ্কুর নার্সারি, কে.জি. ও প্রাইমারি স্কুলের অভিভাবক অভিভাবিকাদের পরিচালনায় ও আয়...
06/09/2025

প্রত্যেক বছরের মত এ বছরও বিশ্বেশ্বরপুর অঙ্কুর নার্সারি, কে.জি. ও প্রাইমারি স্কুলের অভিভাবক অভিভাবিকাদের পরিচালনায় ও আয়োজনে জাঁকজমক ভাবে শিক্ষক দিবস পালিত হলো। বক্তৃতা, আবৃত্তি, নাচ -গানের মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষক-শিক্ষিকাদের কে শ্রদ্ধা নিবেদন করে । অভিভাবিকারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের হাতে মিষ্টি, গোলাপ ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ দেশের রাষ্ট্রনায়ক তথা আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ -এর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর আদর্শকে অনুসরণ করার শপথ নেন ।

বিশ্বেশ্বরপুর অঙ্কুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বিশ্বেশ্বরপুর অঙ্কুর নার্সারি, কেজি ও প্রাইমারি স্কুলে ১৫ ...
20/08/2025

বিশ্বেশ্বরপুর অঙ্কুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বিশ্বেশ্বরপুর অঙ্কুর নার্সারি, কেজি ও প্রাইমারি স্কুলে ১৫ ই আগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপিত হল মহা আড়ম্বরে । সারাদিনের কর্মসূচি নাচ, গান, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে সুসম্পন্ন হয় । বিদ্যালয়ের কচিকাঁচারা ক্ষুদিরাম বসুর জীবন কাহিনী অবলম্বনে' 'শহীদ' নাটক মঞ্চস্থ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশ্বেশ্বর পুর অঙ্কুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এলাকার 2025 সালের ...
20/08/2025

দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশ্বেশ্বর পুর অঙ্কুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এলাকার 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের পঞ্চম বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো । উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও গণিতবিদ আব্দুল হালিম শেখ, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের প্রাক্তন কর্মী শ্রী অরূপ প্রকাশ চ্যাটার্জি সহ অন্যান্যরা ।

"ফেডারেশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল" আয়োজিত ১০০% স্বেচ্ছা রক্তদান, জিরো থ্যালাসেমিয়া, নির...
25/07/2025

"ফেডারেশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল" আয়োজিত ১০০% স্বেচ্ছা রক্তদান, জিরো থ্যালাসেমিয়া, নিরাপদ রক্ত সঞ্চারণ ও স্বতন্ত্র রক্ত আইন বিষয়ক দুদিনের রাজ্যস্তরীয় কর্মশালা সম্পন্ন হল উল্টোডাঙ্গার ICMARD -এ। এই কর্মশালায় দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিনিধিত্বে আমরা কজন।

"পশ্চিমবঙ্গ রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদে"র সহযোগিতায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ব্লাড সেন্টারের আয়োজনে "...
03/07/2025

"পশ্চিমবঙ্গ রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদে"র সহযোগিতায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ব্লাড সেন্টারের আয়োজনে "বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন ও সংবর্ধনা জ্ঞাপন" অনুষ্ঠানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হসপিটালের মুখ্য মেডিকেল অফিসের মিটিং হলে দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য অধিকরণের ডেপুটি অফিসার "মানব কল্যাণে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের মতো মহতী কর্মযজ্ঞের উদ্যোক্তার ভূমিকা " পালনের জন্য " বিশ্বেশ্বরপুর অংকুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি"র সম্পাদক রিয়াজ উদ্দিন লস্কর এর হাতে স্মারক-সম্মান তুলে দিলেন।
এ সম্মানে আমরা অভিভূত এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ও ব্লাড সেন্টারকে আমরা কৃতজ্ঞতা জানাই। এই সম্মান বিশ্বেশ্বরপুর অংকুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটিকে আগামীদিনে জেলার রক্তদান আন্দোলনের কাজে আরো বেশি দায়িত্ববান করে তুলবে।
আসুন, আমরা সবাই রক্তের অভাব দূর করে মুমূর্ষু রোগীর বাঁচার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অঙ্গীকার করি ।

Address

Bisweswarpur, PO: Haripur, PS: Magrahat
Diamond Harbour
743355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bisweswarpur Ankur Human Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share