29/01/2026
সাফল্যের জয়গান: ডাউকিমারীর গর্ব
"মোবাইল ছাড়ো, মাঠ ভরো"
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর গভীর অধ্যাবসায়ের জয় হলো আজ। আমাদের ডাউকিমারী থেকে একসাথে ৫ জন কৃতি সন্তান সেন্ট্রাল বাহিনীতে (Central Forces) নিয়োগ পাওয়ার গৌরব অর্জন করেছেন।
যাঁরা স্মার্টফোনের ভার্চুয়াল জগৎ সরিয়ে রেখে খেলার মাঠকে নিজেদের কর্মক্ষেত্র বানিয়েছিলেন, আজ তাঁদের সেই ঘাম ঝরানো পরিশ্রম দেশসেবার এক মহান সুযোগ এনে দিয়েছে।তাদের এই সাফল্য ডাউকিমারীর প্রতিটি তরুণকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে।
ডাউকিমারী স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর পক্ষ থেকে এই পাঁচজন বীর সেনাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
আমরা তাদের সুন্দর, নিরাপদ এবং উজ্জ্বল কর্মজীবন কামনা করি। দেশের সীমানা রক্ষায় তাদের যাত্রা হোক সাফল্যমণ্ডিত।
KISHOR Roy= CISF
RAMIT ROY=CISF
RAJU ROY=BSF
DHANESH ROY= ASSAM RIFLE
RAJA ROY=CISF
゚ ゚