04/09/2025
🌸 ৫-দিনব্যাপী ভক্তি যোগ সাধনা শিবির 🌸
✨ শ্রী জগন্নাথ স্বামীর শ্রীচরণে ✨
📍 শ্রীক্ষেত্র, পুরী ধাম, ওড়িশা
🗓️ ৫ – ৯ নভেম্বর ২০২৫
💫জে কে যোগ পরিবারের সদস্যরা পুরীর পবিত্র ভূমিতে একত্রিত হচ্ছে— চলুন, এ বছরকে সবচেয়ে বড় সৎসঙ্গ ও সাধনার দ্বারা গৌরবময় করে তুলি! 🙌
আমাদের সাথে এই মহাপবিত্র ভূমিতে পদচারণা করুন — এবং ভক্তির ও ঐতিহ্যের শাশ্বত করুণার ঐশ্বরিক স্পন্দনকে অনুভব করুন।
স্বামীজীর সান্নিধ্যে আমরা নিম্নলিখিত আয়োজনগুলিতে অংশগ্রহণ করতে চলেছি ।
✨ শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন
✨ মন্দির ও অন্যান্য পবিত্র স্থানের ভক্তিময় পরিক্রমা
✨ আনন্দ বাজারের প্রসাদ আস্বাদন ও হরি বোল কীর্তন
✨ সৎসঙ্গ , গভীর সাধনা এবং আনন্দময় রূপধ্যান
🌺 ভগবান ও গুরুদেবের সান্নিধ্যে আসার এক বিরল সুযোগ।
স্বামীজী গোপী গীতের উপর বিশদ বক্তৃতা দেবেন 🎶 — যা হল ভাগবতের রত্নমণি । এই অমৃততুল্য শ্লোকগুলি আত্মার গভীরতম বিরহ জাগ্রত করে এবং হৃদয়কে নিখাদ ভক্তিতে নিমজ্জিত করে।
আমরা আরও দর্শন করব পবিত্র বিপ্রলম্ভ ক্ষেত্র — যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু মহাভাব অনুভব করেছিলেন … যেখানে জগন্নাথ জী নিজেই মহাভাবের অবস্থায় বিরাজমান আছেন, এবং যেখানে গোপী গীতের বক্তৃতা আমাদের মনে গোপীদের কৃষ্ণ-বিরহের দৈব অনুভূতিকে পুনর্জীবিত করবে । 🌿
🕉️ গুরুর স্নেহপূর্ণ নির্দেশনায় সেবাভাব জাগ্রত করার , সাধনাকে গভীর করার, এবং এই মানবজীবনকে সত্যিকারের অর্থপূর্ণ করে তোলার এটিই হল একটি সুবর্ণ সুযোগ ।
📋 নিবন্ধন শীঘ্রই শুরু হবে।
🌿 এই অমূল্য সুযোগটি হাতছাড়া করবেন না।
এটি শুধু একটি সাধনা শিবির নয় — এটি আত্মার পরম প্রত্যাবর্তন । 🕊️
JKYog India
Swami Mukundananda
Swami Mukundananda Hindi
#ভক্তিযোগশিবির #পুরীধামযাত্রা #জগন্নাথধাম