31/07/2025
Dear Humanitarians,
We hope you and your loved ones are doing very well and continuing to carry out your humanitarian duties in life! Our core team members are currently visiting Kolkata, West Bengal to attend important meetings with our stakeholders and partnered organizations in the region and Kolkata is a very dear and beloved city as it is the motherland for some of our core members. It's also a city where history and heartbeat walk hand in hand. The streets of this historical place are alive with poetry, politics, and the scent of fresh "telebhaja savouries". From the soulful songs of "Rabindra Sangeet" to the roar of Eden Gardens, every moment here feels special. Kolkata doesn’t rush—it remembers, reflects, and welcomes you into its timeless embrace and today, we are pleased to share a few glimpses of our core team's Bengal trip for you all to experience and enjoy!
Friends, many people in our country are still unaware of a FREE “Telemedicine" service named "e-Sanjeevani OPD" , launched by the Ministry of Health and Family Welfare, Govt. of India. It is a platform that provides free consultations with doctors via audio-video and offers FREE prescriptions. The service aims to provide accessible and affordable healthcare, particularly in remote areas, by connecting patients with doctors through their smartphones or nearby Ayushman Bharat Health & Wellness Centers. It is completely free and it revolutionizes healthcare by offering seamless access to doctors and specialists through smartphones. To learn more this service, please visit this website - https://esanjeevani.mohfw.gov.in/
We sincerely hope that you along with your loved ones will benefit a lot from this free Telemedicine service from the Gov't of India !
Lots of love & blessings - SoH Team ❤️🙏
...... Jai Hind ❤️ 🇮🇳 ❤️ ................................................................
নমস্কার ও প্রণাম প্রিয় পশ্চিমবঙ্গ বাসী,
কেমন আছেন সবাই? ভালো তো? আমরা আবারো ফিরে এসেছি আপনাদের দুয়ারে, এই প্রাণপ্রিয় বাংলায় — আবারো সেই আমাদের চির পরিচিত ডাল, আলু ঝুড়ি, ইলিশ পাতুরি আর ভেটকির নিমন্ত্রণে!
আজ আমরা আপনাদের সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই।
** প্রথমত, ভারত সরকার সম্পূর্ণ বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছে, যার কথা আমাদের অনেকেই এখনো জানেন না!
** এই পরিষেবার নাম “ই-সঞ্জীবনী” (e-Sanjeevani) — এটি ঘরে বসেই চিকিৎসকের সঙ্গে ভিডিওর মাধ্যমে পরামর্শ নেওয়ার সুযোগ করে দেয়। এই বিষয়ে আরও জানতে এবং পরিষেবা নিতে ক্লিক করুন নিচের লিংকে:
🔗 https://esanjeevani.mohfw.gov.in/ **
** দ্বিতীয় প্রসঙ্গে আসি এবার - ধার্মিক এবং ধর্মান্ধ - এই শব্দ দুটো কাছাকাছি হলেও,— দুটোর অর্থে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য l আমরা বিশ্বাস করি, যেকোনো ধর্মই একজন মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথে চালিত করে। কিন্তু যখন কিছু ধর্মান্ধ মানুষ ধর্মের নামে, ধার্মিকতার ছদ্মবেশে নিরীহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালায় — তখন সেটি একটি জাতি বা দেশের জন্য গভীর লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় আর বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে এমনই এক অমানবিক বর্বরতা প্রায়শ ঘটছে, যা সত্যিই আমাদের ব্যথিত ও উদ্বিগ্ন করে।
আমরা এই নিষ্ঠুরতা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং আহ্বান জানাই সবাইকে শান্তি, সহনশীলতা ও মানবতার পথে এগিয়ে যেতে l
ইতিহাস সাক্ষী, কোনো জাতি বা গোষ্ঠী কখনোই নিরীহ মানুষের ওপর অত্যাচার চালিয়ে এগিয়ে যেতে পারেনি বরং তারা নিজেরাই ধ্বংসের পথে গেছে।
আজ যখন চারদিকে এত কষ্ট, হিংসা ও বিভাজন— তখন আমাদের সকলের কর্তব্য, মানবতাকেই পরম ধর্ম হিসেবে মেনে, মানুষকে মানুষ হিসেবে দেখা।ধর্ম, বর্ণ বা পরিচয়ের খাঁচা ভেঙে মনুষ্যত্বের পথে এগিয়ে আসাই আজকের যুগের মূল ডাক।
স্বামী বিবেকানন্দ তাই বলেছিলেন—
“জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।” এই বাণী আমাদের পথ দেখাক। আসুন, আমরা সবাই মিলে মানবতার আলো ছড়াই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।অনেক ভালোবাসা ও প্রণাম রইল সকলের জন্য। ❤️🙏- SoH Team
Jai Hind 🇮🇳 ❤️ 🇮🇳