09/06/2024
মানুষ সামাজিক জীব, সমাজের কাছে আমরা সব সময় ঋণী, যেটা শোধ করার দায়িত্ব আমাদেরই,তাইতো এগিয়ে আসুন একটু পরিবেশ ও সমাজ নিয়ে ভাবুন।
গতকাল দত্তপুলিয়া মানব বন্ধনের চতুর্থ বর্ষপূর্ত উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই গরমের রক্তসংকটময় সময়ে চলল এক মহতি রক্তদান উৎসব। এই গরমকেও উপেক্ষা করে ৪০ জন সমাজ সচেতন মানুষ রক্ত দিলেন। সেই সাথে চলল গাছ বিতরণ। এছাড়াও এলাকার কৃতি ছাত্র ছাত্রীদের জন্যে সন্মাননা জ্ঞাপন অনুষ্ঠান চলেছে এবং এলাকার ছাত্র ছাত্রীদের নিয়ে চললো অঙ্কন প্রতিযোগিতা।
শিক্ষা ও পরিবেশ নিয়ে দীর্ঘ চার বছর এই দত্তপুলিয়া মানববন্ধন কাজ করে চলেছে। আপনাদের আশীর্বাদের হাত মানব বন্ধনের মাথার ওপর রাখবেন। আমরা অঙ্গীকারবদ্ধ আগামী দিনেও এই ভাবে সমাজের পাশে থাকবো।