Vidyasagar Mission

Vidyasagar Mission An Educational and Social Welfare Trust
Run by VIDYASAGAR MISSION INSTITUTE
REGD NO :: IV - 190200290/2026

জীবনের ২৯ তম রক্তদান করলাম🩸 রক্তদান জীবনদান 🩸আজ (০৮/০৮/২০২৬, শনিবার) এরিয়ামারা উত্তোরন স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে এবং ব...
09/08/2026

জীবনের ২৯ তম রক্তদান করলাম
🩸 রক্তদান জীবনদান 🩸
আজ (০৮/০৮/২০২৬, শনিবার) এরিয়ামারা উত্তোরন স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে এবং বগড়ি প্রবাহিকা সংসদ ও মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম-এর সহযোগিতায় এরিয়ামারা প্রাথমিক বিদ্যালয়ে এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হলো।
আজকের এই মানবিক উদ্যোগে মোট ৩৩ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন। এর মধ্যে প্রায় ৯০% নতুন রক্তদাতা প্রথমবার রক্ত দিয়ে এই মহৎ কাজের অংশ হলেন এবং বাকি ১০% রক্তদাতা হলেন তাঁরা, যাঁরা এর আগেও বহুবার রক্তদান করেছেন।
মানবতার আহ্বানে সাড়া দিয়ে যাঁরা আজ রক্তদান করে এই শিবিরকে সাফল্যমণ্ডিত করেছেন, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা।🌹

31/05/2026
29/05/2026

রক্তদান জীবনদান।
গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে প্রতি বছরের ন্যায় এবছর ও আগামী ৩০ শে মে ২০২৬ (শনিবার) বিদ্যাসাগর মিশনের উদ্যোগে একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।
এছাড়াও থাকছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী দের জন্য কেরিয়ার কাউন্সেলিং এবং আরও অন্যান্য অনুষ্ঠান।
সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।

♦️রণজিৎ সামন্তকে রক্ত দিলেন ইউসুফদ্দিন শেখ♦️ফের আরও একবার বিদ্যাসাগর মিশনের সম্পাদক আশরাফুল মল্লিক এর ব্যবস্থাপনায় ইমরান...
04/05/2026

♦️রণজিৎ সামন্তকে রক্ত দিলেন ইউসুফদ্দিন শেখ♦️

ফের আরও একবার বিদ্যাসাগর মিশনের সম্পাদক আশরাফুল মল্লিক এর ব্যবস্থাপনায় ইমরান আলি মল্লিক, শেখ আলমগীর এর পর রণজিৎ সামন্তকে এবার রক্ত দিলেন ইউসুফদ্দিন শেখ। চারপাশে বিভে*দ, বিদ্বে*ষ, ঘৃ/ণার রাজনীতির ঊর্ধ্বে উঠে এভাবেও মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছেন এবং রক্তের প্রয়োজন পড়লেই ত্রাতা হয়ে দাঁড়াচ্ছেন মানবতাবাদী আশরাফুল মল্লিক।

ডায়ালিসিস চলছে রণজিৎ সামন্তের । কমছে হিমোগ্লোবিন লেভেল। কিডনী দুটোর অবস্থা ভীষণ খারাপ। ঘন ঘন রক্তের প্রয়োজন। এদিকে বর্তমানে ভোটের আবহাওয়ায় রক্তদান শিবিরও একেবারেই কম। এই পরিস্থিতিতে রণজিৎ সামন্তের জন্য এগিয়ে এলেন দাসপুরের ভূতা গ্রামের বাসিন্দা ইউসুফউদ্দিন শেখ। উনি নিজেই বিদ্যাসাগর মিশনের সম্পাদক আশরাফুল মল্লিকের সঙ্গে গিয়ে ঘাটাল ব্লাড ব্যাংকে রক্তদান করলেন। ছবিতে দেখা যাচ্ছে রোগী রণজিৎ সামন্ত, রক্তদাতা ইউসুফউদ্দিন শেখ এবং ব্যবস্থাপক আশরাফুল মল্লিক কে।

এটাই আমাদের বাংলা। এখানে মানুষের জন্য, মানুষের প্রয়োজনে আজও মানুষ জাতপাত-ধর্ম-বর্ণ ভুলে গিয়ে সামাজিক দায়বদ্ধতা পালন করতে এগিয়ে আসে। এইভাবেই বারবার রণজিৎ সামন্তদের পাশে দাঁড়াক আশরাফুল মল্লিকেরা। মানবতার জয় হোক। আর বাঙালি আরও বেঁধে বেঁধে থাকুক।

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Mainuddin Mallick, Sk Samim, Salma Khatun
28/04/2026

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Mainuddin Mallick, Sk Samim, Salma Khatun

Address

BHUTA
Daspur
721211

Alerts

Be the first to know and let us send you an email when Vidyasagar Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vidyasagar Mission:

Shortcuts

Share